লাইফস্টাইল

বাবার ভয়ে ‘ইউসুফ খান’ থেকে ‘দিলীপ কুমার’

  • 5:06 pm - July 07, 2021
বাবার ভয়ে ‘ইউসুফ খান’ থেকে ‘দিলীপ কুমার’

বিনোদন ডেস্ক: একটা অধ্যায়ের অবসান। না ফেরার দেশে পাড়ি জমালেন বর্ষীয়ান অভিনেতা দিলীপ কুমার। বুধবার (৭ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৮ বছর। প্রবাদপ্রতীম এই অভিনেতার মৃত্যুতে চলচ্চিত্রের একটা যুগের সমাপ্তি ঘটলো। ভারতের প্রধানমন্ত্রী থেকে শুরু করে শোক প্রকাশ করেছেন চলচ্চিত্র জগতের বিশিষ্টরা।

১৯২২ সালে পাকিস্তানের পেশোয়ারে জন্মগ্রহণ করেন দিলীপ কুমার। তার আসল নাম মোহাম্মদ ইউসুফ খান। তার বাবার নাম ছিল মোহাম্মদ সারোয়ার খান, যিনি একজন ফল ব্যবসায়ী ছিলেন। দিলীপ কুমার নামে দ্যুতি ছড়ানো এই অভিনেতা তার আসল নাম বদল করেছিলেন বাবার ভয়ে।

বলছি, অভিনেতার নাম পাল্টানোর নেপথ্যের সেই গল্প। কৈশোরে মুম্বাই থেকে পুনে গিয়ে ব্রিটিশ সৈন্যদের জন্য পরিচালিত একটি ক্যান্টিনে কাজ নেন ইউসুফ খান। কিন্তু বছর কয়েক সেখানে কাজ করার পর আবারও ফিরে আসেন মুম্বাইতে, বাবার সঙ্গে ব্যবসার কাজেই হাত লাগান। আর সেই সূত্রেই আলাপ হয় সেই সময়ের প্রখ্যাত সাইকোলজিস্ট ডা. মাসানির সঙ্গে, যিনি তাকে পরিচয় করিয়ে দেন ‘বোম্বে টকিজ’র মালিকের সঙ্গে।

এরপরই দিলীক কুমারের কাছে প্রস্তাব আসে ‘জোয়ার ভাঁটা’য় অভিনয়ের। প্রথম সিনেমায় অভিনয় করার সময় থেকেই নাম বদলে রেখেছিলেন দিলীপ কুমার। ইউসুফ থেকে তাকে দিলীপ কুমার নাম রাখতে সাহায্য করেছিলেন তার প্রথম সিনেমার প্রযোজক দেবিকা রানি। সে সময় বলিউডে নাম বদল ছিল বেশ সাধারণ ঘটনা। জনপ্রিয়তা পেতে ছোট নাম বা আকর্ষণীয় নামের পিছনে ছুটতেন অনেকেই।

তবে দিলীপ কুমার নাম বদল করেছিলেন শুধমাত্র তার বাবার ভয়ে। বলা যায়, বাবার কাছে লাঞ্চিত হওয়ার ভয়ে। নিজের আত্মজীবনীতে এই বিষয়টি তুলে ধরেছেন অভিনেতা।

দিলীপ কুমার জানান, প্রথমে দেবিকা রানিই তাকে নাম বদলানোর পরামর্শ দেন। তবে তিনি রাজি হয়েছিলেন অন্য কারণে। দিলীপ কুমার লেখেন, তার বাবা অভিনয় পেশার একেবারে বিরোধী ছিলেন। এসব তার কাছে ‘আকাজ’ মনে হতো। বন্ধুপুত্র রাজ কাপুর অভিনয়ে পা রাখাতে ভীষণ অসন্তুষ্ট হয়েছিলেন তিনি। পরে অবশ্য বাবা মেনে নিয়েছিলেন ছেলের এই কাজ। অভিনয়ের প্রশংসাও করেছিলেন।

১৯৪৪ সালে সিনেমা জগতে পা রাখেন দিলীপ কুমার। ‘মুঘল-ই-আজম’, ‘দেবদাস’, ‘রাম অউর শ্যাম’, ‘আন্দাজ’, ‘মধুমতী’ এবং ‘গঙ্গা-যমুনা’র মত বহু ব্যবসাসফল সিনেমা উপহার দিয়েছেন তিনি। বলা যায়, সে সময় বলিপাড়ায় সেনসেশন ছিলেন এই সুদর্শন তরুণ। ১৯৯৮ সালে শেষবার সিনেমায় অভিনয় করেন কিংবদন্তি এই অভিনেতা।

এই শাখার আরও খবর

অবস্থান হারালেন সাকিব আল হাসান, শীর্ষে বহাল চিত্রনায়িকা পরীমণি

বিনোদন: বাংলাদেশ ক্রিকেটের তারকা খেলোয়াড় সাকিব আল হাসান এবং সিনেমা ইন্ডাস্ট্রির তারকা চিত্রনায়িকা পরীমণি―দু’জন দুই অঙ্গনের তারকা। ভিন্ন ভিন্ন প্ল্যাটফর্মে তারা কাজ করলেও দু’জনই একটি…

চারবার স্ট্রোক ও শরীরের বাঁ পাশ অবশ গান ছেড়ে গ্রামে ফিরে গেছেন রিংকু

বিনোদন প্রতিবেদক: ‘ক্লোজআপ ওয়ান’খ্যাত তারকা মশিউর রহমান রিংকু। সংগীত ভুবনে জনপ্রিয় একটি নাম। ফোক, বাউল, মরমি ও সুফি ঘরানার গানের শিল্পী হিসেবে ব্যাপক পরিচিতি পান…

পেশাদারিত্বের অনন্য নজির: ঝড়ের মধ্যে একাই সরালেন ভেঙে পড়া গাছ

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর বিভিন্ন জায়গায় ঝড় ও শিলাবৃষ্টি হয়েছে। ঝড় বৃষ্টির মধ্যে কাকরাইল মসজিদ থেকে মৎস্য ভবন যাওয়ার পথে তীব্র বাতাসে একটি গাছ ভেঙে সড়কের…

বুয়েটে ছাত্ররাজনীতি নিয়ে মতামত জানালেন অপি করিম

বিনোদন: ছাত্ররাজনীতি নিয়ে কয়েকদিন ধরেই অশান্ত হয়ে উঠেছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)। বুয়েটে ছাত্ররাজনীতি বন্ধের পক্ষে-বিপক্ষে জোরালো মত জানিয়েছেন প্রতিষ্ঠানটির বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা। এবার…

ক্যারিয়ারে এখন পর্যন্ত এমন সিনেমা করিনি: বুবলী

বিনোদন: এটি তীব্র প্রেমের গল্প, ট্যাবু ভাঙার গল্প। সিনেমাটি সারপ্রাইজ রাখতে চেয়েছি। যা দর্শক প্রেক্ষাগৃহে গিয়ে দেখতে পাবেন। এটি এমন একটি সিনেমা প্রেক্ষাগৃহে না গিয়ে…

সোনালী রঙের ছোট চুলে বুবলীকে যেন চেনাই দায়

ঢাকা: ঢালিউডের আলোচিত চিত্রনায়িকা শবনম ইয়াসমিন বুবলী। বর্তমানে ব্যস্ত আছেন নতুন সিনেমার শুটিংয়ে। এ নায়িকা সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরব। প্রায় সময়ই ভক্তদের সঙ্গে নতুন ছবি…

নিষিদ্ধ হচ্ছেন চমক! নাটকের সিন্ডিকেটসহ নানা অনিয়মের বিরুদ্ধে পদক্ষেপ নিচ্ছে ডিরেক্টরস গিল্ড

বিনোদন: ছোট পর্দার তরুণ অভিনেত্রী রুকাইয়া জাহান চমক ইস্যু ‘শেষ হইয়াও হইলো না শেষ’। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্পের সঙ্গার মতোই শেষ থেকে ফের এ…

মাত্র ১৪ মাসেই মোহভঙ্গ! বিচ্ছেদের পথে ব্রিটনি-স্যাম?

বিনোদন: বিয়ের বয়স মাত্র ১৪ মাস! এত অল্প সময়েই মোহভঙ্গ ঘটল ব্রিটনি স্পিয়ার্স-স্যাম আসগরির। ঘনিষ্ঠ সূত্রে খবর, ব্রিটনি-স্যাম বিচ্ছেদের আবেদন জানিয়েছিলেন। বুধবার অবশেষে তারা বিচ্ছিন্ন।…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au