সারাদেশ

সাপাহারে প্রধানমন্ত্রীর দেয়া ঘর পরিদর্শনে এসিল্যান্ড সোহরাব

  • 1:02 pm - July 07, 2021

সোহেল চৌধুরী রানা, সাপাহার, (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর সাপাহারে প্রধানমন্ত্রীর দেয়া ঘর পরিদর্শনে গিয়ে উপকারভোগী পরিবারগুলোর খোঁজখবর নিলেন সহকারী কমিশনার (ভূমি) সোহরাব হোসেন।

বুধবার সকালে উপজেলার বিভিন্ন এলাকায় আশ্রয়ণ প্রকল্প-২ এর আওতাধীন ঘরসমূহ পরিদর্শনে যান তিনি। এসময় উপকারভোগী পরিবারগুলোর কোন প্রকার সমস্যা রয়েছে কিনা এ বিষয়ে খোঁজখবর নেন তিনি। পরিবারগুলো মধ্যে করোনার কারণে কর্মহীন হয়ে পড়া অসহায় কয়েকটি পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার হিসাবে খাদ্যসামগ্রী দেওয়া হয়। করোনা সুরক্ষায় মাস্ক ব্যবহারে উদ্বুদ্ধ করতে মাস্ক ব্যবহারের প্রয়োজনীয়তা তুলে ধরে বিনামূল্যে মাস্ক বিতরণ করেন তিনি।

এ উপজেলায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসাবে দুই ধাপে ১৮০ টি পরিবারকে জমিসহ ঘর দেওয়া হয়েছে। তাদের সার্বিক সহযোগিতা ও দেখভাল করছে উপজেলা প্রশাসন বলে জানান সোহরাব হোসেন।

অপরদিকে ওইদিন ঘর পরিদর্শন শেষে স্বাস্থ্যবিধি প্রতিপালন নিশ্চিত করতে এবং বিধি-নিষেধ বাস্তবায়নের লক্ষে উপজেলা সদর, শিরন্টী, আইহাই, পাতাড়ী, তিলনা ও গোয়ালা ইউনিয়নের বিভিন্ন এলাকায় মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সোহরাব হোসেন। এসময় বিধি-নিষেধ অমান্য করায় এবং স্বাস্থ্যবিধি পালনে অবহেলার দায়ে মোবাইল কোর্টে ১৩ টি মামলায় ১০ হাজার ২০০ টাকা জরিমানা আদায় করা হয়। অভিযানে সহযোগিতা করেন ১৪ বর্ডার গার্ড ব্যাটেলিয়ন এর সদস্যরা।

এই শাখার আরও খবর

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…

এমপির নাম ভাঙিয়ে নূরপুরে শিপন বাহিনীর তাণ্ডব: ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে হত্যার হুমকি

নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের নূরপুর রিকাবী বাজার এলাকায় নব্য এক সন্ত্রাসী বাহিনীর হাতে জিম্মি হয়ে পড়েছে সাধারণ মানুষ। মুন্সীগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য কামরুজ্জামান রতনের…

মনিরুলের রুম থেকে ২৫ কোটি টাকা লুট প্রধান অভিযুক্ত এখন ডিএমপির প্রভাবশালী কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে ব্যয় করার জন্য গত ২০২৪ সালের ৩ আগস্ট শেখ হাসিনার কাছ থেকে ২৫ কোটি টাকা এনে নিজের কক্ষে রেখেছিলেন…

কোনাবাড়ী থানা পুলিশের রোষানলে পড়ে মামলায় ফাঁসানোর অভিযোগ, পুলিশের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা!

* পুলিশ, সোর্স, ও কথিত সাংবাদিক মিলে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মামলায় ফাঁসিয়ে নগদ অর্থ ডাকাতি, জুলাই বিপ্লবের পর বিচারের দাবিতে ক্ষতিপূরণের মামলা করেও হয়রানির শিকার ভুক্তভোগী!…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সেহরি বিতরণ

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট: রোহিঙ্গাদের মাঝে মাহে রমজান উপলক্ষ্যে বিশেষ খাদ্য দ্রব্য বিতরণ

নিজস্ব প্রতিবেদক : Maybank Islamic Berhad অর্থায়নে MERCY Malaysia, ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট ও কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি হাকিমপাড়ার স্থানীয় জনসাধারণ এবং ক্যাম্প-১৪ এর বলপূর্বক বাস্তচ্যুত…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au