আন্তর্জাতিক

আড়াই মাস পর বেনাপোলে ভারত থেকে অক্সিজেন আমদানি শুরু

  • 6:10 am - July 06, 2021
ঈদে ৪ দিন বন্ধ থাকবে বেনাপোলে আমদানি-রপ্তানি

যশোর: ভারত থেকে অক্সিজেন রপ্তানি নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর দীর্ঘ আড়াই মাস পর আবারও শুরু হয়েছে অক্সিজেন আমদানি। ভারতে করোনা চিকিৎসা খাতে অক্সিজেন সংকট দেখা দেয়ায় চলতি বছরের ২২ এপ্রিল ভারত সরকার বাংলাদেশে অক্সিজেন রপ্তানি বন্ধ করে দিয়েছিল।

সোমবার (৫ জুলাই) বেনাপোল বন্দর সূত্রে জানা যায়, গত দুই দিনে ভারত থেকে ১৯০ মেট্রিক টন অক্সিজেন আমদানি হয়েছে। অক্সিজেন আমদানিকারক লিন্ডা বাংলাদেশ নামে একটি প্রতিষ্ঠান। অক্সিজেন ছাড় করাতে কাগজপত্রের আনুষ্ঠানিকতা সম্পন্ন করছেন সিঅ্যান্ডএফ প্রতিষ্ঠান সারথি এন্টারপ্রাইজ।

লিন্ডা বাংলাদেশ ইমপোর্ট এন্ড এক্সপোর্ট লিমিটেডের প্রতিনিধি জিল্লুর রহমান বলেন, ২১ এপ্রিলের পরে তাদের কোম্পানির কোনো অক্সিজেন দেশে প্রবেশ করেনি। ভারতে অক্সিজেন সংকট থাকার কারণে সরবরাহকারী প্রতিষ্ঠান বাংলাদেশে অক্সিজেন সরবরাহ করা বন্ধ রাখেন। এখন সেখানে চাহিদা কমে যাওয়ায় আবার ভারতীয় সরকার অক্সিজেন রপ্তানিতে সম্মতি দিয়েছে। গত দুই দিনে কোম্পানির ১৯০ মেট্রিক টন অক্সিজেন বেনাপোল বন্দরে এসে পৌঁছেছে। এখন থেকে প্রতিদিনই ভারত থেকে এ কোম্পানির অক্সিজেন বাংলাদেশে আসবে।

অক্সিজেন চালান কাস্টমস ছাড়করণের দায়িত্বে থাকা বেনাপোলের সারথি এন্টারপ্রাইজের মালিক মতিয়ার রহমান বলেন, গত কয়েক মাস ধরে ভারতে নতুন ধরনের করোনা মহামারি আকারে ছড়িয়ে পড়ায় অক্সিজেনের চাহিদা বেড়ে যায়। এমনকি ভারতে অক্সিজেনের চরম সংকট তৈরি হয়। যে কারণে রপ্তানিকারক প্রতিষ্ঠান বাংলাদেশে অক্সিজেন সরবরাহ বন্ধ রাখে। ভারতে করোনা পরিস্থিতি একটু উন্নতি হওয়ায় সরবরাহ প্রতিষ্ঠানটি আবারও বাংলাদেশ অক্সিজেন সরবরাহ করা শুরু করে। এই মুহূর্তে বাংলাদেশেও করোনা সংক্রমণ ভয়াবহ রূপ ধারণ করেছে। এর ফলে বাংলাদেশেও প্রতিনিয়ত অক্সিজেনের চাহিদা বেড়েই চলেছে। যে কারণে জরুরি পণ্য সরবরাহের তালিকায় থাকায় দ্রুত কাস্টমসের কার্যাবলী সম্পাদন করে অক্সিজেনের চালানটি দ্রুত খালাস করে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কাছে পৌঁছানো হবে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেয়া তথ্য মতে দেশের করোনার সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় প্রতিদিন অক্সিজেনের চাহিদা গিয়ে দাঁড়ায় ৩০০ থেকে ৫০০ টন। তবে ভারত অক্সিজেন সরবরাহ বন্ধ করলেও দেশে উৎপাদিত অক্সিজেন দিয়ে চাহিদা মেটানো হচ্ছিল।

বেনাপোল স্থলবন্দরের উপ পরিচালক (ট্রাফিক) মামুন কবীর তরফদার জানান, নিষেধাজ্ঞার কারণে এতদিন ভারত থেকে অক্সিজেন আমদানি বন্ধ ছিল। করোনাকালীন এ সময়ে চিকিৎসা খাতে ব্যবহৃত জরুরি অক্সিজেন যাতে ব্যবসায়ীরা দ্রুত খালাস করতে পারেন তাই সকলকে নির্দেশনা দেয়া হয়েছে।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au