সারাদেশ

আশাশুনির প্রতাপনগরে রিং বাঁধ নির্মাণে উপজেলা চেয়ারম্যানের আর্থিক সহায়তা

  • 2:16 pm - July 05, 2021

আহসান উল্লাহ বাবলু সাতক্ষীরা জেলা প্রতিনিধি ঃসুপার সাইক্লোন আম্পান ও ইয়াসে ওয়াপদা বেড়িবাঁধ ভেঙে লন্ডভন্ড আশাশুনি উপজেলার প্রতাপ নগর ইউনিয়নের বানভাসি পানি বন্দি মানুষকে বাঁচাতে রিং বাঁধ নির্মাণে ব্যক্তিগত তহবিল থেকে আর্থিক সহায়তা প্রদান করেন আশাশুনি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবিএম মোস্তাকিম।

সোমবার দুপুরে তিনি প্রতাপ নগর ইউনিয়নের তালতলা বাজারে এ রিং বাঁধ পরিদর্শনে আসেন। প্রতাপনগর ইউনিয়নের পাঁচটি পয়েন্ট ভেঙে পানি ভিতরে প্রবেশ করে এর মধ্যে চারটি পয়েন্টের মূল বাঁধ আটকানো সম্ভব হলেও বন্যাতলার বাঁধটি এখনো আটকানো সম্ভব হয়নি। যার ফলে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়ে মানুষ পানিবন্দি অবস্থায় জীবন যাপন করছে।

এই পানিবন্দি মানুষ ও এলাকাকে রক্ষার জন্য এলাকার মানুষ ঐক্যবদ্ধ হয়ে নিজস্ব অর্থায়নে রিং বাঁধ দিয়ে এলাকা রক্ষার নিমিত্তে কাজ শুরু করে। এলাকার মানুষের এই মহতী উদ্যোগকে স্বাগত জানিয়ে রিং বাঁধের কাজ পরিদর্শনে আসেন আশাশুনি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবিএম মোস্তাকিম। পরিদর্শন শেষে তালতলা বাজারে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

প্রতাপ নগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রিয়াসাত আলী মামুনের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এবিএম মোস্তাকিম বলেন বিগত দিনে সুপার সাইক্লোন আম্পান ও ইয়াসের আঘাতে ওয়াপদা বেড়িবাঁধ ভেঙে প্রতাপ নগর ইউনিয়নের মানুষ দীর্ঘদিন ধরে পানি বন্দি অবস্থায় মানবেতর জীবনযাপন করে আসছে। আজ বন্যাতলা থেকে শুরু করে থানার হাট পর্যন্ত প্রায় ৫ কিলোমিটার রিং বাঁধের কাজ সমাপ্ত হলে অন্তত আশি ভাগ লোক পানিবন্দি জীবন থেকে মুক্ত হবে।

বিকল্প রিং বাঁধের এই মহতী উদ্যোগের প্রশংসা করে দ্রুত বাঁধ নির্মাণের জন্য তিনি তার ব্যক্তিগত তহবিল থেকে নগদে ১ লক্ষ টাকা প্রদান করেন। তিনি এই অঞ্চল কে টিকিয়ে রাখার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর কাছে টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবি জানান।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন আশাশুনি থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ গোলাম কবির, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শম্ভুজিত মন্ডল, শ্রীউলা ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আবু হেনা সাকিল, সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ বাচ্চু, দপ্তর সম্পাদক জগদিস চন্দ্র সানা, উপজেলা শ্রমিকলীগের সভাপতি ঢালি মোঃ শামসুল আলম, সাবেক ইউপি চেয়ারম্যান আবু দাউদ ঢালী, বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ ফকির, ইউনিয়ন কৃষকলীগের সাধারণ সম্পাদক হারুন-উর-রশিদ, ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আলমগীর আলম, সাবেক ছাত্রলীগ সভাপতি মাহমুদুল হক মিলন প্রমুখ

এই শাখার আরও খবর

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…

এমপির নাম ভাঙিয়ে নূরপুরে শিপন বাহিনীর তাণ্ডব: ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে হত্যার হুমকি

নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের নূরপুর রিকাবী বাজার এলাকায় নব্য এক সন্ত্রাসী বাহিনীর হাতে জিম্মি হয়ে পড়েছে সাধারণ মানুষ। মুন্সীগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য কামরুজ্জামান রতনের…

মনিরুলের রুম থেকে ২৫ কোটি টাকা লুট প্রধান অভিযুক্ত এখন ডিএমপির প্রভাবশালী কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে ব্যয় করার জন্য গত ২০২৪ সালের ৩ আগস্ট শেখ হাসিনার কাছ থেকে ২৫ কোটি টাকা এনে নিজের কক্ষে রেখেছিলেন…

কোনাবাড়ী থানা পুলিশের রোষানলে পড়ে মামলায় ফাঁসানোর অভিযোগ, পুলিশের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা!

* পুলিশ, সোর্স, ও কথিত সাংবাদিক মিলে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মামলায় ফাঁসিয়ে নগদ অর্থ ডাকাতি, জুলাই বিপ্লবের পর বিচারের দাবিতে ক্ষতিপূরণের মামলা করেও হয়রানির শিকার ভুক্তভোগী!…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সেহরি বিতরণ

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট: রোহিঙ্গাদের মাঝে মাহে রমজান উপলক্ষ্যে বিশেষ খাদ্য দ্রব্য বিতরণ

নিজস্ব প্রতিবেদক : Maybank Islamic Berhad অর্থায়নে MERCY Malaysia, ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট ও কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি হাকিমপাড়ার স্থানীয় জনসাধারণ এবং ক্যাম্প-১৪ এর বলপূর্বক বাস্তচ্যুত…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au