প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা
প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…
সোহেল চৌধুরী রানা, সাপাহার (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর সাপাহারে কঠোর লকডাউনের দ্বিতীয় দিনে পৃথক ২ টি মোবাইল কোর্টে ১৭ টি মামলায় ৭ হাজার ৮৫০ টাকা জরিমানা করা হয়েছে।
শুক্রবার বিকলে বিজিবি কে সাথে নিয়ে খঞ্জনপুর, জবই, চৌমহনী, কড়মুডাংগা, ও দীঘির হাট বাজার এলাকায় মোবাইল কোর্টের মাধ্যমে অভিযান পরিচালনা করে স্বাস্থ্যবিধি ওবিদ্যমান পরিস্থিতিতে সরকার কর্তৃক জারীকৃত বিধি-নিষেধ অমান্য করার দায়ে ৬ টি মামলায় ১ হাজার ৬৫০ টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্যাহ আল মামুন। এ সময় তিনি লকডাউনে কর্মহীন ও অস্বচ্ছল কয়েকটি পরিবারের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার খাদ্যসামগ্রী প্রদান করেন।
অপরদিকে ওই দিন সকাল থেকে দুপুর অব্দি উপজেলা সদরের বিভিন্ন এলাকায় স্বাস্থ্যবিধি ও বিধি-নিষেধ অমান্য করার দায়ে মোবাইল কোর্টে ১১ ব্যক্তি/প্রতিষ্ঠানকে ৬ হাজার ২০০ টাকা জরিমানা করা হয়েছে। মোবাইল কোর্ট পরিচালনা করে এদন্ডাদেশ প্রদান করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সোহরাব হোসেন। স্বাস্থ্যবিধি ও বিধিনিষেধ প্রতিপালন বাস্তবায়নে দিনের বিভিন্ন সময়ে পরিচালিত এসকল অভিযানে সহযোগিতা করেন বাংলাদেশ সেনাবাহিনী, বিজিবি এবং সাপাহার থানা পুলিশের সদস্যরা।
স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au