জাতীয়

প্রায় ফাঁকা ঢাকায় দ্বিতীয় দিনে আটক ৩ শতাধিক

  • 1:54 pm - July 02, 2021
প্রায় ফাঁকা ঢাকায় দ্বিতীয় দিনে আটক ৩ শতাধিক

ঢাকা: কঠোর লকডাউনের দ্বিতীয় দিনে প্রায় ফাঁকা রাজধানী। এর মধ্যেই অপ্রয়োজনে বের হওয়ার অভিযোগে এখন পর্যন্ত ৩০৯ জনকে আটক করেছে পুলিশ।

একে শুক্রবার, তার উপর বৃষ্টি। ভোর থেকেই রাজধানীর বিভিন্ন সড়ক ছিল বেশ ফাঁকা। রিকশা ও ব্যক্তিগত গাড়ি চলাচলও ছিল কম। রাজধানীর বিভিন্ন পয়েন্টে পুলিশের পাশাপাশি তৎপর দেখা গেছে সেনা ও বিজিবি সদস্যদের। আইনশৃঙ্খলা বাহিনীর দৃষ্টি এড়িয়ে আজও অনেকে ঢাকা ছাড়ছেন। অফিস ছুটি ও কাজ না থাকার অজুহাতে বাড়ি ফিরছেন তারা। গণপরিবহন না থাকলেও অটোরিকশা, পিকআপে ভেঙে ভেঙে ঢাকা ছাড়েন অনেকে।

লোকজন ও গাড়ি কম থাকলেও তৎপর ছিল আইনশৃঙ্খলা বাহিনী। নানা প্রয়োজনে বের হলেও আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর কাছে করতে হয় জবাবদিহি। ব্যক্তিগত গাড়ি ও মোটরসাইকেল থামিয়ে তারা জানতে চান বের হওয়ার কারণ। রাজধানীর চব্বিশটি পয়েন্টে তল্লাশি করে সেনাবাহিনী। গাবতলী, সায়েদাবাদ, আব্দুল্লাপুরসহ রাজধানী ছেড়ে যাওয়ার অন্য পয়েন্টগুলোতে পুলিশের পাশাপাশি সেনাসদস্যদেরও চলাচল নিয়ন্ত্রণে কাজ করতে দেখা গেছে।

পুলিশ বলছে, সরকারের নিষেধাজ্ঞার পরও যারা যৌক্তিক কারণ ছাড়া রাস্তায় বের হয়েছে কিংবা স্বাস্থ্যবিধি লঙ্ঘন করবে, তাদেরই আইনের আওতায় আনা হচ্ছে। শুক্রবার দুপুর পর্যন্ত কলাবাগান, পান্থপথ থেকে চারজনকে থানায় নেয়া হয়। রমনা থানার ডিউটি অফিসার বলেন, আমাদের মাঠের সদস্যরা ৫ জনকে থানায় নিয়ে এসেছে। দুপুর পর্যন্ত ১২ জনকে মিরপুর থানায় নেয়া হয়েছে জানান ডিউটি অফিসার।

করোনাভাইরাস সংক্রমণ উদ্বেগজনক হারে বেড়ে যাওয়ায় বৃহস্পতিবার থেকে এক সপ্তাহের জন্য এই কঠোর লকডাউন শুরু হয়। সরকারি বিধিনিষেধ বাস্তবায়নে বেসামরিক প্রশাসনকে সহায়তা করতে সারাদেশেই সেনা মোতায়েন করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় মাঠে রাখা হয়েছে ১০৬ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটকে। অফিস-আদালত, গণপরিবহন, শপিংমল বন্ধ; জরুরি সেবার গাড়ি ছাড়া সব যান্ত্রিক বাহন চলাচেলেও রয়েছে নিষেধাজ্ঞা।
জনসাধারণকে অনুরোধ জানানো হয়েছে ঘরে থাকার। এই বিধিনিষেধের মধ্যে জরুরি কারণ ছাড়া ঘরের বাইরে বের হলে কঠোর শাস্তির মুখে পড়তে হবে বলে হুঁশিয়ার করা হয়েছে।লকডাউনের প্রথম দিন বৃহস্পতিবার ঢাকার রাস্তায় গ্রেপ্তার হয়েছেন ৫৫০ জন।

কঠোর লকডাউনের দ্বিতীয় দিন মহাখালী, তেজগাঁও, ফার্মগেট, বিজয় সরণিসহ ঢাকার রাস্তা অনেকটাই ফাঁকা দেখা গেছে। শুক্রবার ছুটির দিন এবং টানা বৃষ্টির কারণে রাস্তায় যানবাহনের চাপ যেমন কম ছিল, তেমনি লোকজনের আনাগোনাও তেমন ছিল না। ফলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের বিভিন্ন চেকপোস্টে অলস সময় কাটাতে দেখা গেছে। রাজধানীর জাহাঙ্গীর গেট চেকপোস্টে দুপুর ২টা পর্যন্ত মামলা দেয়া হয়েছে একজনকে। সরকারি আদেশ অমান্য করায় মোটরসাইকেলের এক আরোহীকে এই মামলা দেয়া হয়।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au