সারাদেশ

 দরিদ্র রোগীদের চিকিৎসা ও খাদ্যের দায়িত্ব নিলেন ফুলবাড়ী উপজেলা চেয়ারম্যান আতাউর

  • 6:10 pm - July 01, 2021

মেহেদী হাসান উজ্জ্বল,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: করোনা আক্রান্ত দরিদ্র রোগীদের পাশে দাড়ীয়ে তাদের চিকিৎসা ও খাদ্যের দায়ীত্ব নেওয়ার ঘোষনা দিয়েছেন দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা চেয়ারম্যান মো: আতাউর রহমান মিল্টন।

বুধবার বিকেলে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত ক্ষুদ্র ও প্রান্তিক চাষিদের মাঝে বিনা মূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই ঘোষনা দেন।

তিনি বলেন,দিন দিন করোনার আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে,ঘরে ঘরে সর্দি জ্বর ও করোনার প্রকোপ দেখা দিয়েছে। বর্তমানে শাতাধিক করোনা রোগী শনাক্ত রয়েছে। আমি সকলকে অনুরোধ করছি,সরকার ঘোষিত বিধিনিষেধ মেনে চলুন প্রয়োজন ব্যাতিত ঘরের বাইরে বের হবেন না,জরুরী প্রয়োজনে বের হলে অবশ্যই মাক্স ব্যাবহার করুন এবং কারো সন্দেহ মনে হলে করোনা পরীক্ষা করান,নিজে ভালো থাকুন পরিবারকে ভালো রাখুন।

তিনি বলেন,করোনায় আক্রান্ত যদি কারো খাদ্য আভাব বা চিকিৎসার সমস্যা হয় আমাকে অথবা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানাবেন এবিষয়ে তাদের সব রকম সহযোগিতা করা হবে।
এবিষয়ে জানতে চাইলে ফুলবাড়ী উপজেলা চেয়ারম্যান মো: আতাউর রহমান মিল্টন জানান,সাবেক মন্ত্রী বীরমুক্তি যোদ্ধা এ্যাড: মো: মোস্তাফিজুর রহমান ফিজার এমপি’র নির্দেশে ফুলবাড়ী উপজেলার যে সকল দরিদ্র করোনা রোগীরা চিকিৎসা করাতে পারছেন না,

খ্যাদ্য অভাবে রয়েছেন তাদেরকে সবরকম সহযোগিতা করা হবে। তাদের চিকিৎসাসেবা থেকে শুর“ করে খাদ্য সহায়তা দেয়া হবে। যাতে করে একটি মানুষও যেন করোনা আক্রান্ত হয়ে অবহেলা কিংবা বিনা চিকিৎসায় খাদ্য অভাবে মারা না যায়। প্রতিদিন আমারা প্রত্যকটি এলাকায় করোনা আক্রান্তের খোঁজ খবর নিচ্ছি। এই পরিস্থিাতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এ ধারা অব্যাহত থাকবে।

এই শাখার আরও খবর

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…

এমপির নাম ভাঙিয়ে নূরপুরে শিপন বাহিনীর তাণ্ডব: ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে হত্যার হুমকি

নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের নূরপুর রিকাবী বাজার এলাকায় নব্য এক সন্ত্রাসী বাহিনীর হাতে জিম্মি হয়ে পড়েছে সাধারণ মানুষ। মুন্সীগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য কামরুজ্জামান রতনের…

মনিরুলের রুম থেকে ২৫ কোটি টাকা লুট প্রধান অভিযুক্ত এখন ডিএমপির প্রভাবশালী কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে ব্যয় করার জন্য গত ২০২৪ সালের ৩ আগস্ট শেখ হাসিনার কাছ থেকে ২৫ কোটি টাকা এনে নিজের কক্ষে রেখেছিলেন…

কোনাবাড়ী থানা পুলিশের রোষানলে পড়ে মামলায় ফাঁসানোর অভিযোগ, পুলিশের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা!

* পুলিশ, সোর্স, ও কথিত সাংবাদিক মিলে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মামলায় ফাঁসিয়ে নগদ অর্থ ডাকাতি, জুলাই বিপ্লবের পর বিচারের দাবিতে ক্ষতিপূরণের মামলা করেও হয়রানির শিকার ভুক্তভোগী!…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সেহরি বিতরণ

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট: রোহিঙ্গাদের মাঝে মাহে রমজান উপলক্ষ্যে বিশেষ খাদ্য দ্রব্য বিতরণ

নিজস্ব প্রতিবেদক : Maybank Islamic Berhad অর্থায়নে MERCY Malaysia, ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট ও কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি হাকিমপাড়ার স্থানীয় জনসাধারণ এবং ক্যাম্প-১৪ এর বলপূর্বক বাস্তচ্যুত…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au