সারাদেশ

রামেকে করোনায় ১৪ জনের মৃত্যু

  • 8:17 am - June 28, 2021

জিল্লুর রহমান জয় : রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে একদিনের ব্যবধানে আবারও মৃত্যুর সংখ্যা বেড়েছে। গত ২৪ ঘণ্টায় আরও ১৪ জনের মৃত্যু হয়েছে। গতকাল রোববার (২৭ জুন) সকাল ৮টা থেকে আজ সোমবার (২৮ জুন) সকাল ৮টার মধ্যে বিভিন্ন সময় চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এর আগের দিন মৃত্যু হয়েছিল ১০ জনের।

তবে মৃত্যুর সংখ্যা বাড়লেও কমেছে শনাক্তের হার। রোববার (২৭ জুন) ৫৬২ জনের নমুনা পরীক্ষা করে ১৪৯ জনের করোনা পজিটিভ শনাক্ত করা হয়েছে। সংক্রমণের হার রাজশাহীতে ২৭ দশমিক ৮৪ শতাংশ এবং চাঁপাইনবাবগঞ্জে ১৮ দশমিক ১৮ শতাংশ। এর আগে, গত রোববার রাজশাহীর দুটি পিসিআর ল্যাবে ৫৬১টি নমুনা পরীক্ষায় ১৩৪ জনের নমুনায় করোনা পজেটিভ শনাক্ত হয়।

এতে রাজশাহীতে শনাক্তের হার ৩৪ দশমিক ৪৯ শতাংশ থেকে কমে ২৯ দশমিক ০৮ শতাংশ হয়েছিল। এছাড়া পাশের জেলা চাঁপাইনবাবগঞ্জের করোনা শনাক্তের হার ১৯ দশমিক ৭২ শতাংশ থেকে কমে ১১ দশমিক ৯০ শতাংশে এসেছিল। ফলে করোনা নমুনা পরীক্ষার এই পরিসংখ্যান বলছে- রামেক হাসপাতালে মৃত্যুর সংখ্যা বাড়লেও ধীরে ধীরে সংক্রমণের চূড়ায় থাকা ভারত সীমান্তবর্তী জেলা রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জের করোনার প্রকোপ কমতে শুরু করেছে।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, মৃত ১৪ জনের মধ্যে ৭ জনই করোনা উপসর্গ নিয়ে ভর্তি ছিলেন। চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়েছে। এছাড়া ৭ জন রোগী করোনা পজিটিভ হওয়ার পর তাদের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে ৭ জন রাজশাহী জেলার, ৫ জন চাঁপাইনবাবগঞ্জ জেলার, ১ জন নাটোর জেলার ও ১ জন নওগাঁ জেলার রোগী ছিলেন।

আজকের এ মৃত্যু নিয়ে চলতি মাসের এই ২৮ দিনে (১ জুন সকাল ৮টা থেকে ২৮ জুন সকাল ৮টা পর্যন্ত) রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন ৩১৮ জন।  জানতে চাইলে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার মো. শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে নতুন রোগী ভর্তি হয়েছেন ৭৮ জন। এরমধ্যে শুধু রাজশাহীরই ৫২ জন ভর্তি হয়েছেন। এছাড়া চাঁপাইনবাবগঞ্জের ১০ জন, নাটোরের ৮ জন, নওগাঁর ৪ জন, পাবনা জেলার ২ জন ও চুয়াডাঙ্গা জেলার ২ জন রয়েছেন।

সব মিলিয়ে সোমবার (২৮ জুন) সকাল ৮টা পর্যন্ত করোনা উপসর্গ ও আক্রান্ত হয়ে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে মোট ৪৪২ জন ভর্তি রোগী আছেন। অথচ হাসপাতালে করোনা ডেডিকেটেড শয্যা সংখ্যা ৪০৫টি। গতকাল ১৪ নম্বর ওয়ার্ডে সেন্ট্রাল অক্সিজেন লাইন যুক্ত করে এই ওয়ার্ডটিও কোভিড ওয়ার্ডে রূপান্তর করা হয়েছে। এই ওয়ার্ডের শয্যা সংখ্যা রয়েছে ৪৮টি। আগে হাসাপাতালের ডেডিকেটেড শয্যা সংখ্যা ছিল ৩৫৭টি। এর সাথে ৪৮টি শয্যা বেড়ে ৪০৫টি দাঁড়ালো। এর পরও ধারণ ক্ষমতার বেশি রোগী বর্তমানে ভর্তি রয়েছেন। ৪০৫ জনকে বেড দেওয়া গেলেও বাকিরা হাসপাতালের মেঝেতে এবং ওয়ার্ডের বারান্দায় শুয়ে কোনোভাবে চিকিৎসা নিচ্ছেন।

এই শাখার আরও খবর

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…

এমপির নাম ভাঙিয়ে নূরপুরে শিপন বাহিনীর তাণ্ডব: ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে হত্যার হুমকি

নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের নূরপুর রিকাবী বাজার এলাকায় নব্য এক সন্ত্রাসী বাহিনীর হাতে জিম্মি হয়ে পড়েছে সাধারণ মানুষ। মুন্সীগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য কামরুজ্জামান রতনের…

মনিরুলের রুম থেকে ২৫ কোটি টাকা লুট প্রধান অভিযুক্ত এখন ডিএমপির প্রভাবশালী কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে ব্যয় করার জন্য গত ২০২৪ সালের ৩ আগস্ট শেখ হাসিনার কাছ থেকে ২৫ কোটি টাকা এনে নিজের কক্ষে রেখেছিলেন…

কোনাবাড়ী থানা পুলিশের রোষানলে পড়ে মামলায় ফাঁসানোর অভিযোগ, পুলিশের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা!

* পুলিশ, সোর্স, ও কথিত সাংবাদিক মিলে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মামলায় ফাঁসিয়ে নগদ অর্থ ডাকাতি, জুলাই বিপ্লবের পর বিচারের দাবিতে ক্ষতিপূরণের মামলা করেও হয়রানির শিকার ভুক্তভোগী!…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সেহরি বিতরণ

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট: রোহিঙ্গাদের মাঝে মাহে রমজান উপলক্ষ্যে বিশেষ খাদ্য দ্রব্য বিতরণ

নিজস্ব প্রতিবেদক : Maybank Islamic Berhad অর্থায়নে MERCY Malaysia, ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট ও কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি হাকিমপাড়ার স্থানীয় জনসাধারণ এবং ক্যাম্প-১৪ এর বলপূর্বক বাস্তচ্যুত…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au