Lead News

কমিউনিটি হাসপাটাল মগবাজারে ভবন ধসে যাওয়ায় আহত ২০০-২৫০ রুগীদের জরুরী সেবা প্রদান করেন

  • 7:08 pm - June 27, 2021
কমিউনিটি হাসপাটাল মগবাজারে ভবন ধসে যাওয়ায় আহত ২০০-২৫০ রুগীদের জরুরী সেবা প্রদান করেন

নিজস্ব প্রতিবেদক: মগবাজারের ভবন ধসে যাওয়ার ঘটনায় ঢাকা কমিউনিটি হাসপাটাল ২০০-২৫০ মানুষকে সেবা প্রদান করেন। এ ঘটনায় এই হাসপাটালে ২ জন মারা গেছে। অন্যরা ঢাকা মেডিকেল হাসপাটালে মারা যান। ঢাকা কমিউনিটি মেডিকেল হসপিটাল কর্তৃপক্ষ ২ জন মারা যাওয়ার তথ্য নিশ্চিত করেছেন।

নিহতের মধ্যে একজন শিশু অন্য একজন বয়স্ক। শিশুটিকে তার পরিবার নিয়ে গেছে এবং বয়স্ক অজ্ঞাত ব্যক্তিকে কমিউনিটি হাসপাতাল মর্গে রাখা হয় এবং সেখান থেকে পুলিশের কাছে হস্তান্তর করা হবে।

চিকিৎসকরা জানান, অজ্ঞাত ব্যক্তির বয়স আনুমানিক ৪০ বছর।

কমিউনিটি মেডিকেল হসপিটালের কর্মকর্তারা জানান, এ পর্যন্ত হাসপাতাল কর্তৃপক্ষ ২০০ থেকে ২৫০ জন মানুষকে প্রাথমিক চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে এবং ক্রিটিক্যাল ব্যক্তিদের ঢাকা মেডিকেলে হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে ঢাকা কমিউনিটি মেডিকেল এর সুপারভাইজার স্বাধীন বলেন, আমরা এ পর্যন্ত আমাদের হাসপাটালে আহত অসংখ্য মানুষকে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। তিনি বলেন, কমপক্ষে ২০০-২৫০ জন ব্যক্তিকে চিকিৎসা সেবা দিয়েছি আমরা এবং গুরুতর আহত ব্যক্তিদের ঢাকা মেডিকেল কলেজ এন্ড হসপিটালে হস্তান্তর করেছি।

স্বাধীন আরো বলেন, এ ঘটনায় আমাদের হসপিটালের চিকিৎসকেরা দুজনকে মৃত ঘোষণা করেছে একজন শিশু ও অপর একজন বয়স্ক। হসপিটাল থেকে মারা যাওয়া শিশুকে তার পরিবার নিয়ে গেছে। অজ্ঞাত ব্যক্তির বয়স আনুমানিক ৪০-৪৫ বছর লাশ মর্গে রাখা হয়েছিল সেখান থেকে পুলিশের কাছে হস্তান্তর করা হচ্ছে।

ঢাকা কমিউনিটি মেডিকেলের একাধিক কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে কথা বলে জানা গেছে, হসপিটালের কর্মরত কর্মচারীরা এই ঘটনায় আহতদের ডেসিং ও সেলাই সহ সাধারণ চিকিৎসা সেবায় বিশেষ ভূমিকা পালন করেছেন।

প্রসঙ্গত, জানা যায় মগবাজারে ট্রাজেডির ঘটনায় শর্মা হাউস নামে একটি রেস্টুরেন্টের জেনারেটর ও গ্যাস বিস্ফরণ হয়ে বিধ্বস্ত হয়ে ভবনটি নিচের দিকে ধসে পড়ে এবং আশেপাশে চলাচল রত যানবাহনের ওপর এ ভবনটির বিভিন্ন জিনিস পড়ে, যার কারণে আশেপাশের অনেক লোক আহত হয়।

এ ঘটনায় পরপর আহত ব্যক্তিদের সঙ্গে সঙ্গে ঢাকা কমিউনিটি মেডিকেলে চিকিৎসা সেবা প্রদান করা হয়। এবং জরুরি রোগীদের ঢাকা মেডিকেল কলেজ এন্ড হসপিটাল হস্তান্তর করা হয়।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au