সারাদেশ

কালিয়ায় গৃহবধুকে দলবেধে ধর্ষন, চারজন গ্রেপ্তার!

  • 2:04 pm - June 22, 2021

হাচিবুর রহমান,কালিয়া (নড়াইল)প্রতিনিধিঃ স্বামীর ইন্ধন ও সহযোগীতায় নড়াইলের কালিয়ায় এক গৃহবধুকে দলবেধে ধর্ষন করার অভিযোগ পাওয়া গেছে। গত রোববার রাতের ওই ঘটনায় ২১জুন (সোমবার) রাতে ধর্ষিতা নিজে বাদি হয়ে স্বামী আতাউর রহমানসহ ৫ জনের বিরুদ্ধে কালিয়া থানায় একটি মামলা দায়ের করেছেন।পুলিশ ৪ ধর্ষককে গ্রেপ্তার করেছে এবং স্বামী আতাউর রহমানকে যশোর সেনাসিবাসে হস্তান্তর করেছে।

মামলার বিবরনে জানা যায়, উপজেলার বিলবাউজ গ্রামের মজিবর রহমানের ছেলে বর্তমানে যশোর সেনানিবাসে কর্মরত আতাউর রহমানের সাথে প্রায় ১০ বছর আগে ওই গৃহবধুর বিয়ে হয়। ইতিমধ্যে তাদের ঘরে জন্ম নিয়েছে ৩টি সন্তান। কিছুদিন ধরে স্বামীর সাথে সম্পর্কের অবনতি হলে স্বামী তাকে নানা ভাবে নির্যাতন করে আসছিল। এরই মধ্যে ওই গ্রামের জাফর শেখের ছেলে রিয়াজ শেখ ওই গৃহবধুকে নানা ভাবে উত্যক্ত করতে থাকে।

গত রোববার রাত ২ টার দিকে রিয়াজসহ স্থানীয় ৪ যুবক ওই বাড়িতে হানা দিয়ে তাকে ডেকে তোলে এবং দরজা খুলতে বলে। কিন্তু গৃহবধু দরজা খুলতে রাজি না হলে তখন ধর্ষকরা তার স্বামীকে মোবাইল ফোনে জানালে তার স্বামী তাকে সেনানিবাস থেকে মোবাইল ফোনে দরজা খোলার নির্দেশ দিলে গৃহবধু বসত ঘরের দরজা খুলে দেয়। এরপর ধর্ষকরা ঘরে ঢুকে ঘরে থাকা তার সন্তান ও প্রতিবেশী পারভেজ মোল্যাকে মারপিট করে ঘর থেকে বের করে দিয়ে দরজা আটকে গৃহবধুকে পালাক্রমে ধর্ষন করে ও ধর্ষন দৃশ্যের ভিডিও ধারন করে যশোরে থাকা স্বামী আতাউরের মোবাইল ফোনে পাঠাতে থাকে বলে অভিযোগ করা হয়েছে।

ওই ঘটনায় ধর্ষিতা বাদি হয়ে গত সোমবার রাতে স্বামী আতাউর রহমানসহ একই গ্রামের জাফর শেখের ছেলে রিয়াজ শেখ (২৪), ফিরোজ হোসেনের ছেলে মিল্লাত হোসেন (২৮), মৃত খোকা মোল্যার ছেলে দীন মহম্মাদ কালু (২২) ও ইমরুল মোল্যার ছেলে তালহা জোবায়ের আশিককে (২১) আসামী করে মামলা দায়ের করেছেন। অপরদিকে ঘটনার পর আতাউর রহমান ছুটি নিয়ে বাড়িতে আসরে স্ত্রীর অভিযোগ ও মামলার আসামী হওযার কারনে পুলিশ তাকে হেফাজতে নেয়।

নাম প্রকাশে অনিচ্ছুক এলাবাসীরা জানান, আটককৃত আসামীদের নৈতিক চরিত্র ভাল নয়। প্রভাবশালীদের ছত্রছাঁয়ায় মাদকসহ বিভিন্ন অপকর্মে লিপ্ত থাকে। ভয়ে কেউ প্রতিবাদ করার সাহস পায়না। কালিয়া থানার ওসি সেখ কনি মিয়া বলেছেন, গৃহবধুকে ধর্ষনের ঘটনায় ৪ জনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। স্বামী আতাউরকে যশোর সেনানিবাসে হস্তান্তর করা হয়েছে।

এই শাখার আরও খবর

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…

এমপির নাম ভাঙিয়ে নূরপুরে শিপন বাহিনীর তাণ্ডব: ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে হত্যার হুমকি

নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের নূরপুর রিকাবী বাজার এলাকায় নব্য এক সন্ত্রাসী বাহিনীর হাতে জিম্মি হয়ে পড়েছে সাধারণ মানুষ। মুন্সীগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য কামরুজ্জামান রতনের…

মনিরুলের রুম থেকে ২৫ কোটি টাকা লুট প্রধান অভিযুক্ত এখন ডিএমপির প্রভাবশালী কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে ব্যয় করার জন্য গত ২০২৪ সালের ৩ আগস্ট শেখ হাসিনার কাছ থেকে ২৫ কোটি টাকা এনে নিজের কক্ষে রেখেছিলেন…

কোনাবাড়ী থানা পুলিশের রোষানলে পড়ে মামলায় ফাঁসানোর অভিযোগ, পুলিশের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা!

* পুলিশ, সোর্স, ও কথিত সাংবাদিক মিলে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মামলায় ফাঁসিয়ে নগদ অর্থ ডাকাতি, জুলাই বিপ্লবের পর বিচারের দাবিতে ক্ষতিপূরণের মামলা করেও হয়রানির শিকার ভুক্তভোগী!…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সেহরি বিতরণ

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট: রোহিঙ্গাদের মাঝে মাহে রমজান উপলক্ষ্যে বিশেষ খাদ্য দ্রব্য বিতরণ

নিজস্ব প্রতিবেদক : Maybank Islamic Berhad অর্থায়নে MERCY Malaysia, ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট ও কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি হাকিমপাড়ার স্থানীয় জনসাধারণ এবং ক্যাম্প-১৪ এর বলপূর্বক বাস্তচ্যুত…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au