লাইফস্টাইল

ঘুরে আসুন কুষ্টিয়ার কুঠিবাড়ি থেকে

  • 3:01 am - May 27, 2021

সুমাইয়া আক্তার শিখা : কুষ্টিয়ার কুমারখালী উপজেলার একটি গ্রাম শিলাইদহ। পদ্মার কোল ঘেঁষে গড়ে ওঠা গ্রামটির পূর্ব নাম কসবা। এই গ্রামেই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত কুঠিবাড়ির অবস্থান। কবি তাঁর জীবনের উল্লেখযোগ্য সময় কাটিয়েছেন এখানে। ফলে জীবন এবং সাহিত্যের এক বিরাট অংশের সাক্ষী এ কুঠিবাড়ি। বাড়িটি জেলা শহর থেকে প্রায় ১৪ কিলোমিটার দূরে অবস্থিত।

কবিগুরু রবীন্দ্রনাথের দাদা প্রিন্স দ্বারকানাথ ঠাকুর ১৮০৭ সালে এ অঞ্চলের জমিদারি পান। পরে ১৮৮৯ সালে রবীন্দ্রনাথ ঠাকুর জমিদার হয়ে আসেন এ অঞ্চলে। তিনি ১৯০১ সাল পর্যন্ত জমিদারি পরিচালনা করেন। ওই সময়েই তিনি বিখ্যাত ‘গীতাঞ্জলী’ কাব্যগ্রন্থের বৃহৎ অংশ অনুবাদ করেন।
এই কুঠিবাড়িতে বসে রচনা করেন অসংখ্য গান, গল্প, কবিতা, নাটক এবং উপন্যাস। কুঠিবাড়িটির ১৮টি কক্ষে ১৮টি দরজা এবং ৪৮টি জানালা রয়েছে। বাড়ির ভেতরে সাজানো আছে বিশ্বকবির ব্যবহৃত পালকি, নৌকা, টেবিল, খাট, কিছু দুর্লভ ছবিসহ সেই সময়ের ব্যবহৃত নানা জিনিসপত্র।

সবুজের সমারোহে ঘেরা কুঠিবাড়ির পাশেই রয়েছে রবীন্দ্রনাথের নিজ হাতে লাগানো বকুল গাছ এবং পুকুরে পদ্মা বোটের আদলে তৈরি নৌকা। এ ছাড়া ‘গীতাঞ্জলী’, ‘সোনার তরী’ এবং ‘খেয়া’ নামের তিনটি রেস্টহাউজ এবং একটি গ্রন্থাগার রয়েছে কুঠিবাড়িতে। সরকারের প্রত্মতত্ত্ব অধিদপ্তর বাড়িটির রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিয়েছে।
সাপ্তাহিক ছুটির জন্য রোববার সারাদিন এবং সোমবার অর্ধদিবস বন্ধ থাকে কুঠিবাড়ি। কুঠিবাড়ি থেকে তিন কিলোমিটার দূরে রয়েছে রবীন্দ্রনাথের কাচারিবাড়ি।

যেখানে থাকবেন :
কুষ্টিয়া শহরে থাকার জন্য এনএস রোডের পাশে শাপলা, কোর্ট স্টেশনের পাশে আজমেরী এবং ডিসি কোর্ট এলাকায় দিশা, মজমপুরে অবস্থিত জাহাঙ্গীর হোটেল উন্নতমানের হোটেল। হোটেলগুলো এসি ও ননএসি দুই ধরনেরই সুবিধা দিয়ে থাকে।

বিশেষ খাবার :
কুষ্টিয়ার তিলের খাজা, দধি এবং কাটারিভোগ মিষ্টি অনেক সুস্বাদু। কুষ্টিয়া শহরের মজমপুরে বীরেন, যুগোল দধি, মিষ্টান্ন ভাণ্ডার দধি এবং মিষ্টির জন্য বিখ্যাত।

যেভাবে যাবেন কুঠিবাড়ি :
ঢাকা থেকে এস বি, শ্যামলী, হানিফসহ বিভিন্ন পরিবহন কুষ্টিয়ায় নিয়মিত যাতায়াত করে। এসি বাসে ৬০০ থেকে ১০০০ টাকা (ক্লাস অনুযায়ী) এবং নন-এসিতে ৪৫০ টাকা ভাড়া। বাস শহরের মজমপুর গেট এলাকায় নামিয়ে দেয়। মজমপুর থেকে কুঠিবাড়ি আটোরিকশায় ৪০ টাকা ভাড়া। কুঠিবাড়ি থেকে পাঁচ টাকা ভাড়ায় কাচারিবাড়ি ঘুরে আসা যায়।

এই শাখার আরও খবর

পেশাদারিত্বের অনন্য নজির: ঝড়ের মধ্যে একাই সরালেন ভেঙে পড়া গাছ

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর বিভিন্ন জায়গায় ঝড় ও শিলাবৃষ্টি হয়েছে। ঝড় বৃষ্টির মধ্যে কাকরাইল মসজিদ থেকে মৎস্য ভবন যাওয়ার পথে তীব্র বাতাসে একটি গাছ ভেঙে সড়কের…

শারীরিক সম্পর্কের চূড়ান্ত মুহূর্তে মেয়েরা যে কথাটি শুনতে চান

লাইফস্টাইল: বিশেষজ্ঞরা হলফ করে বলেন, একটা সুস্থ-স্বাভাবিক জীবনের অন্যতম চাবিকাঠি সুস্থ-স্বাভাবিক যৌনজীবন! আপনার যৌন ইচ্ছে বা লিবিডো যদি সঠিকভাবে চরিতার্থ না হয়, আপনি কখনও সার্বিকভাবে…

পাঁচ মাসের জন্য ছেলের কাছে ববিতা

বিনোদন: আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিত্রনায়িকা ফরিদা আক্তার ববিতা। পাঁচ মাসের জন্য দেশের বাইরে গেছেন তিনি। সোমবার (১৫ মে) রাত ১২টার ফ্লাইটে কানাডার উদ্দেশে ঢাকা ছেড়েছেন এই…

বাংলাদেশের তরুণী ১৩১তম দেশ ভ্রমণে

হতাশার কারণে আত্মহত্যা করতে চাওয়া কাজী আসমা আজমেরী ভ্রমণ করেছেন ১৩১টি দেশ। বাংলাদেশের পাসপোর্ট দিয়ে ১৩১ দেশ ভ্রমণ করে তাক লাগিয়েছেন বিশ্বকে। সবশেষ গত ১১…

ক্রিকেটার আল আমিন হোসেনের বিরুদ্ধে থানায় অভিযোগ করলেন স্ত্রী

ঢাকা: জাতীয় ক্রিকেট দলের পেসার আল আমিন হোসেনের বিরুদ্ধে মিরপুর মডেল থানায় তার স্ত্রী একটি লিখিত অভিযোগ করেছে। বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) আল আমিনের স্ত্রী থানায়…

হার্টের ধমনীতে ব্লক কেন হয়, কী করবেন?

হার্টের সুরক্ষা সবচেয়ে জরুরি। ধমনীতে ব্লক নানা কারণে হয়ে থাকে। বুকের বাম পাশে এক ধরনের ব্যথা অনুভব হলে বুঝতে হবে হার্টে সমস্যা হয়েছে।হার্টের ধমনীতে ব্লক…

যে ৫ বিষয় স্বামীর কাছে গোপন করে মেয়েরা

কিছু বিষয় থাকে যা মেয়েরা স্বামীর কাছে বলতে চায় না বা গোপন করে। সবার ক্ষেত্রে একইরকম নাও হতে পারে, তবে বেশিরভাগ ক্ষেত্রে মেয়েরা স্বামীর কাছে কিছু…

ব্যথার ওষুধ খাবেন নাকি ফিজিওথেরাপি নেবেন?

ব্যথার ওষুধের ব্যবহার বাড়ছে দিন দিন। দীর্ঘমেয়াদে এই ওষুধ খেলে কিডনির সমস্যা দেখা দিতে পারে। আধুনিক চিকিৎসাবিজ্ঞান ব্যাথানাশক ওষুধ, বিশেষ করে পার্শ্বপ্রতিক্রিয়া তৈরি করে এমন…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au