সারাদেশ

৩০ তম বিসিএস পুলিশের নবমবর্ষে পদার্পণ ও কিছু কথা

  • 11:18 am - June 04, 2020
৩০ তম বিসিএস পুলিশের নবমবর্ষে পদার্পণ ও কিছু কথা

মো. জাহাঙ্গীর আলম: বাংলাদেশ পুলিশের একজন গর্বিত সদস্য। আট বছরে বিভিন্ন কর্মক্ষেত্রে দায়িত্বপালন করেছি। বাংলাদেশ পুলিশ সম্পর্কে উপলদ্ধি এবং বর্তমান প্রেক্ষাপটে করোনা মহামারি মোকাবিলায় বাংলাদেশ পুলিশের রয়েছে প্রশংসনীয় ভূমিকা।

দেশের এই ক্রান্তিলগ্নে বর্তমান সমাজের চিত্রই ফুটে উঠেছে অকুতোভয় সম্মুখযোদ্ধা বাংলাদেশ পুলিশের প্রতিটি সদস্যের পেশাগত দায়িত্ব পালনসহ সামাজিক ও মানবিক সকল কার্যক্রমের মাধ্যমে। জনতার পাশে বাংলাদেশ পুলিশের এরকম প্রশংসনীয় ভূমিকা ও মানবিক নানামুখী উদ্যোগ সমাজে পুলিশের ভাবমূর্তি উজ্জল করেছে। বাংলাদেশ পুলিশের প্রতিটি সদস্য শক্তি ও সাহস নিয়ে দেশের এই পরিস্থিতিতে জনসেবায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে প্রতিনিয়ত।

২০১২ সালের ০৩ জুন, ৩০তম বিসিএস (পুলিশ) এর মাধ্যমে সহকারী পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করি। মহান মুক্তিযুদ্ধের প্রথম সশস্ত্র প্রতিরোধ যুদ্ধ গড়ে তোলা রাজারবাগ পুলিশ লাইন্সের বাঙালি পুলিশ সদস্যরা থ্রি নট থ্রি রাইফেল হাতে বুকে অসীম সাহস নিয়ে নিজেদের জীবন বাজি রেখে গড়ে তুলেছিলেন মহান মুক্তিযুদ্ধের সশস্ত্র প্রতিরোধযুদ্ধ।

দেশের এই ক্রান্তিলগ্নে করোনা মহামারি মোকাবেলায় সম্মুখযোদ্ধা হিসেবে বাংলাদেশ পুলিশের প্রত্যেক সদস্য কোনো প্রকার প্রশিক্ষণ ছাড়াই এবং সুরক্ষা সামগ্রীর অপেক্ষা না করে অসীম সাহস বুকে নিয়ে আবারো পেশাগত দায়িত্ব পালন ও মানবতার উজ্জল দৃষ্টান্ত উপস্থাপন করেছেন নানামুখি মানবিক ও সামাজিক সকল কার্যক্রমের মাধ্যমে। বাংলাদেশ পুলিশের একজন সদস্য হিসেবে এই সম্মুখযোদ্ধাদের একজন হতে পেরে আমি নিজেকে অত্যন্ত ভাগ্যবান মনে করছি। বাংলাদেশ পুলিশের একজন গর্বিত সদস্য হিসেবে ৯ম বর্ষে পদার্পন এবং অকুতোভয় সম্মুখযোদ্ধা পুলিশ সদস্যদের পেশাগত, সামাজিক ও মানবিক সকল কার্যক্রমে উদ্ভুদ্ধ হয়ে দেশ ও মানবতার সেবায় সর্বদা অনন্য ভুমিকা রাখতে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করছি।

বাংলাদেশ পুলিশ একাডেমী, সারদা, রাজশাহীতে এক বছর মৌলিক প্রশিক্ষণ গ্রহণের পর হতে বিভিন্ন কর্মক্ষেত্রে দায়িত্ব পালন এবং বিভিন্ন প্রশিক্ষণে প্রাপ্ত জ্ঞান ও বাস্তব অভিজ্ঞতা আমাকে সমৃদ্ধ করেছে। সেই সাথে ৩০ বিসিএস বিভিন্ন ক্যাডার বন্ধুদের পারস্পরিক সহযোগিতা, পেশাগত সমন্বয় ও সু-সম্পর্ক কাজে উৎসাহ সৃষ্টি ও বন্ধুত্বের জায়গাটি সুদৃঢ় করেছে।

বাংলাদেশ সিভিল সার্ভিসের অভিজ্ঞ ও দক্ষ কর্মকর্তাদের সুপরামর্শ ও অনুপ্রেরণা দেশ প্রেমে আমাদেরকে উদ্বুদ্ধ করছে, কর্মস্পৃহা ও মনোবল বৃদ্ধি করছে। এছাড়াও অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলা ‘‘অংশীদারিত্ব-পেশাদারিত্ব-সমৃদ্ধি’’ ভাবনা নিয়ে ‘‘ত্রিমাত্রিক-৩০ বিসিএস অফিসার্স কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড’’এর করোনা মহামারি মোকাবিলা ও সামাজিক সব কার্যক্রমে ৩০তম বিসিএস বন্ধুদের অংশগ্রহণ ও সহযোগিতা আমাদেরকে উজ্জীবিত করেছে।

বাংলাদেশ পুলিশের একজন সদস্য হিসেবে রাষ্ট্র ও জনগণের কাছে আমার দায়বদ্ধতা ও জবাবদিহিতা আমাকে পরিশীলিতভাবে কাজ করবার উৎসাহ যোগিয়েছি। বর্তমান প্রেক্ষাপটে সরকার প্রধানসহ বাংলাদেশ পুলিশের যুগোপযোগী পদক্ষেপ ও উৎসাহ সৃষ্টি, বাংলাদেশ পুলিশকে আধুনিক ও সৃষ্টিশীল করছে প্রতিনিয়ত। ‘‘মুজিব বর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার’’ যা করোনা মহামারি মোকাবিলায় অকুতোভয় সম্মুখযোদ্ধা পুলিশ সদস্যগণ পেশাগত, মানবিক ও সামাজিক কার্যক্রমের মাধ্যমে দেশ ও জনগণকে নিরাপদ রাখতে নিজেদের জীবন বাজি রেখে জনসেবায় উজ্জল দৃষ্টান্ত রেখেছেন এবং সর্বমহলে প্রশংসা কুড়িয়েছেন।

করোনায় জনতার পাশে পুলিশ সদস্যদের ভূমিকা ও স্বীকৃতি, বাংলাদেশ পুলিশের প্রতিটি সদস্যের মনোবল বৃদ্ধি করেছে এবং তাদেরকে নতুন উদ্যমে কাজ করবার উৎসাহ সৃষ্টিসহ উজ্জীবিত করছে প্রতিনিয়ত। পুলিশ সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করতে সক্ষমতা অনুযায়ী সুরক্ষা সামগ্রী প্রদানের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে নিয়মিতভাবে। এছাড়াও বর্তমান সরকার প্রধান ও আইজিপি মহোদয়ের নির্দেশনায় কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল, ইমপাল্স হাসপাতাল ও বিভিন্ন ফিল্ড হাসপাতাল, আধুনিক ও মানসম্পন্ন আইশোলেসন এবং কোয়ারেন্টাইন সেন্টারে করোনা আক্রান্ত পুলিশ সদস্যদের তাৎক্ষনিক চিকিৎসা সুবিধা নিশ্চিত করতে ও স্বাস্থ্য নিরাপত্তা ব্যবস্থা আধুনিক করতে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, যা অত্যন্ত প্রশংসনীয় ও সময়োপযোগী উদ্যোগ।

আমি মনেকরি, বর্তমান দেশের এই পরিস্থিতিতে ও বাস্তবতার আলোকে বাংলাদেশ পুলিশের জন্য টেকসই কর্মউদ্দীপনা কর্মপরিকল্পনা এবং পুলিশ সদস্যদের কর্মক্ষেত্রে টেকসই স্বাস্থ্য ও পারিবারিক নিরাপত্তাসহ আধুনিক সুযোগ-সুবিধা সৃষ্টি সময়ের দারি রাখে । এছাড়াও জনসচেতনতা এবং সামাজিক নিরাপত্তায় যুগোপযোগী, আধুনিক সমন্বিত প্রশিক্ষণ ও অবকাঠামোগত ব্যবস্থা আরো শক্তিশালী ও কার্যকর করা-টেকসই উন্নয়নের প্রধান প্রভাবক হতে পারে।

লেখক: অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার,পিওএম-পশ্চিম বিভাগ, ঢাকা মহানগর পুলিশ, ঢাকা ও সভাপতি, ত্রিমাত্রিক-৩০ বিসিএস অফিসার্স কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড

 

নতুন সময়/টিআই

এই শাখার আরও খবর

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…

এমপির নাম ভাঙিয়ে নূরপুরে শিপন বাহিনীর তাণ্ডব: ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে হত্যার হুমকি

নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের নূরপুর রিকাবী বাজার এলাকায় নব্য এক সন্ত্রাসী বাহিনীর হাতে জিম্মি হয়ে পড়েছে সাধারণ মানুষ। মুন্সীগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য কামরুজ্জামান রতনের…

মনিরুলের রুম থেকে ২৫ কোটি টাকা লুট প্রধান অভিযুক্ত এখন ডিএমপির প্রভাবশালী কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে ব্যয় করার জন্য গত ২০২৪ সালের ৩ আগস্ট শেখ হাসিনার কাছ থেকে ২৫ কোটি টাকা এনে নিজের কক্ষে রেখেছিলেন…

কোনাবাড়ী থানা পুলিশের রোষানলে পড়ে মামলায় ফাঁসানোর অভিযোগ, পুলিশের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা!

* পুলিশ, সোর্স, ও কথিত সাংবাদিক মিলে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মামলায় ফাঁসিয়ে নগদ অর্থ ডাকাতি, জুলাই বিপ্লবের পর বিচারের দাবিতে ক্ষতিপূরণের মামলা করেও হয়রানির শিকার ভুক্তভোগী!…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সেহরি বিতরণ

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট: রোহিঙ্গাদের মাঝে মাহে রমজান উপলক্ষ্যে বিশেষ খাদ্য দ্রব্য বিতরণ

নিজস্ব প্রতিবেদক : Maybank Islamic Berhad অর্থায়নে MERCY Malaysia, ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট ও কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি হাকিমপাড়ার স্থানীয় জনসাধারণ এবং ক্যাম্প-১৪ এর বলপূর্বক বাস্তচ্যুত…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au