ফারাক্কার ১০৯ গেট খুলল ভারত, বন্যাঝুঁকিতে বাংলাদেশের যেসব জেলা
ঢাকা: ভারতের বিহার ও ঝাড়খণ্ডে বন্যার জেরে ফারাক্কা ব্যারেজের ১০৯টি গেট খুলে দিয়েছে ভারত। সোমবার (২৬ আগস্ট) গেট খুলে দেয়া হয়। এতে একদিনে বাংলাদেশে ঢুকবে…
খলিল চৌধুরী,সৌদি আরব প্রতিনিধি-বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় মক্কা প্রাদেশিক বিএনপির উদ্যোগে মাহে রমজানের ইফতার ও দোয়া মাহফিল গত ৭মে বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়।
মক্কা প্রাদেশিক বিএনপি সভাপতি আলহাজ্ব আবুল কালাম আজাদের সভাপতিত্বে প্রাদেশিক যুবদলের যুগ্ন-সম্পাদক আবুবক্কর ও সাংগঠনিক সম্পাদক এস.এম নজরুল কবির রুবেলের যৌথ সঞ্চলনায় শুরুতে কোরাআন তেলোয়াত করেন মুহাম্মদ জোবাইর।
দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন সৌদি আরব পশ্চিমাঞ্চল বিএনপি যুগ্ন-সম্পাদক মুহাম্মদ শাহজাহান ও বিশেষ অতিথি ছিলেন সৌদি আরব পশ্চিমাঞ্চল বিএনপি সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার নুরুল আমিন।
দোয়া মাহফিল ও আলোচনা সভা চলাকালীন সময়ে টেলি কনফারেন্স বক্তব্য রাখেন বিএনপি জাতীয় স্থায়ী কমিটি সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
প্রধান বক্তা ছিলেন মক্কা প্রাদেশিক বিএনপি সাধারণ সম্পাদক মোজাম্মল হোসেন মিলেন।বিশেষ অতিথি ছিলেন মক্কা প্রাদেশিক বিএনপি সহ-সভাপতি হামিদুল হক হামিদ, সহ-সভাপতি জাহাঙ্গীর আলম চৌধুরী, সহ-সভাপতি নাছির উদ্দিন সরকার, প্রাদেশিক বিএনপি উপদেষ্টা মুহাম্মদ শাহজাহান মিয়া, মক্কা প্রাদেশিক বিএনপি যুগ্ন-সম্পাদক ইঞ্জিনিয়ার তাজুল ইসলাম, মক্কা প্রাদেশিক বিএনপি সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন চৌধুরী, আচির বিএনপির সিনিয়র যুগ্ন-সম্পাদক জুয়েল চৌধুরী, মক্কা প্রাদেশিক যুবদলের সভাপতি এস.এম পারভেজ মৃধা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শেখ রুবেল আহমদ।
এ দোয়া ও আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, মক্কা প্রাদেশিক বিএনপি যুগ্ন-সম্পাদক সাংবাদিক খলিল চৌধুরী, মক্কা প্রাদেশিক সেচ্ছাসেবক দলের সভাপতি একরামুল হক , সাধারণ সম্পাদক ফয়েজুর রহমান সরকার, মক্কা শ্রমিক দলের সভাপতি মোবারেক হোসেন, সাধারণ সম্পাদক কামাল উদ্দিন রনি, যুবদল নেতা আনিসুর রহমান মানিক, দেলোয়ার হোসেন, মুহাম্মদ মোসেলেম উদ্দিন, মোঃ বাবুল জামাল, তোফাজ্জল হোসেন ও আকতার হোসেন প্রমুখ।
এছাড়াও দোয়া ও ইফতার মাহফিলে মক্কা নগনে বিভিন্ন সাংগঠনিক শাখার বিপুল নেতাকর্মী অংশ নেন।
অসুস্থ বিএনপি চেয়ারপার্সন ও সাবেক সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া রোগমুক্তি প্রার্থনা ও নেত্রীর দ্রুত সুস্থতা কামনায় দোয়া মাহফিলে মোনাজাত করেন মোজাম্মল হোসেন মিলন।
স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au