আন্তর্জাতিক

দেশে ফিরেছেন মালয়েশিয়ায় আটকা পড়া আরও ১৪০ বাংলাদেশি

  • 4:23 pm - June 03, 2020
দেশে ফিরেছেন মালয়েশিয়ায় আটকা পড়া আরও ১৪০ বাংলাদেশি “ বিমান”

ঢাকা: চলমান করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে মালয়েশিয়ায় আটকা পড়া আরও ১৪০ জন বাংলাদেশি দেশে ফিরেছেন।

বুধবার (০৩ জুন) সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি চাটার্ড ফ্লাইট ১৪০ বাংলাদেশিকে নিয়ে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

এর আগে প্রথম দফায় ১৬০ জন বাংলাদেশি মালয়েশিয়া থেকে দেশে ফিরেছিলেন। এ নিয়ে দুই দফায় ৩০০ বাংলাদেশি মালয়েশিয়া থেকে দেশে ফিরলেন।

বিমান বাংলাদেশের উপ-ব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, মালয়েশিয়া থেকে সবাই হেলথ সার্টিফিকেট নিয়ে দেশে ফিরেছেন। তবে তাদের সবাইকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হবে।

বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের কারণে গত কয়েক মাস ধরে আন্তর্জাতিক রুটে বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশের বিমান চলাচল বন্ধ রয়েছে। এরইমধ্যে সরকারের বিশেষ উদ্যোগে বিভিন্ন দেশে আটকা পড়া বাংলাদেশিদের দেশে ফিরিয়ে আনা হচ্ছে।

এই শাখার আরও খবর

মালয়েশিয়ায় দক্ষ শ্রমিক পাঠানোর জন্য উন্মুখ হয়ে আছে বাংলাদেশ, কর্মীদের রেমিট্যান্সের জোয়ার! রিজার্ভের পালে হাওয়া–

নিজস্ব প্রতিবেদক: মালয়েশিয়ায় দক্ষ শ্রমিক পাঠানোর জন্য উন্মুখ হয়ে আছে বাংলাদেশ। এই শ্রমিকরা স্বল্প খরচে মালয়েশিয়া যেতে পারলে সেখানকার শ্রমিক সংকট নিরসন ও তাদের অর্থনীতিতে…

১০৩ বিলিয়ন ডলার বিদেশি ঋণ রেখে গেছে আওয়ামী সরকার

ঢাকা: আওয়ামী সরকারের শাসন আমলে বাংলাদেশ বিদেশি ঋণে রেকর্ড ভেঙেছে। গত জুন মাস শেষে বিদেশি ঋণ ছাড়িয়েছে ১০৩ বিলিয়ন ডলার। বুধবার (১৮ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের…

ফারাক্কার ১০৯ গেট খুলল ভারত, বন্যাঝুঁকিতে বাংলাদেশের যেসব জেলা

ঢাকা: ভারতের বিহার ও ঝাড়খণ্ডে বন্যার জেরে ফারাক্কা ব্যারেজের ১০৯টি গেট খুলে দিয়েছে ভারত। সোমবার (২৬ আগস্ট) গেট খুলে দেয়া হয়। এতে একদিনে বাংলাদেশে ঢুকবে…

বাংলাদেশকে উল্টো ক্রিকেট শেখাল যুক্তরাষ্ট্র

ক্রীড়া; র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে ব্যবধান ১০। গুটি কয়েক টেস্ট খেলুড়ে দেশের মধ্যে র‍্যাঙ্কিংয়ের পার্থক্যে স্পষ্ট দুই দলের শক্তির ব্যবধানও। যুক্তরাষ্ট্রে আবার ক্রিকেট প্রচলন…

গরমে মরছে মুরগি, ক্ষতির মুখে খামারিরা

অর্থনীতি : চলমান তীব্র দাবদাহে বিপাকে পড়েছেন দেশের পোলট্রি খামারিরা। ঈদের পর থেকে শুরু হওয়া এই তাপপ্রবাহে হিট স্ট্রোকের কারণে প্রতিদিন তাদের মুরগি মারা যাচ্ছে।…

ভিসা ছাড়াই ওমরাহ করতে পারবেন বাংলাদেশিরা : সৌদি রাষ্ট্রদূত

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফ আল দুহাইলান জানিয়েছেন, সাউদিয়া এয়ারলাইন্সে ট্রানজিটের যাত্রী হয়ে বাংলাদেশের নাগরিকরা ভিসা ছাড়াই সৌদি আরবে পবিত্র…

যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞা নিয়ে বাংলাদেশ চিন্তিত নয়: আল জাজিরাকে পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: আগামী বছর অনুষ্ঠিত হতে যাওয়া জাতীয় সংসদ নির্বাচন যেন অবাদ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য হয় তার জন্য বাংলাদেশকে চাপে রেখেছে ওয়াশিংটন। শুধু তাই নয়…

ব্রিকস সম্মেলন এজেন্ডা বাস্তবায়নই এবারের আয়োজনের মূল লক্ষ্য

ঢাকা: এজেন্ডা বাস্তবায়নকে গুরুত্ব দিয়ে দক্ষিণ আফ্রিকায় শুরু হয়েছে ১৫তম ব্রিকস সম্মেলন। এবারের আয়োজনে সবচেয়ে বেশি জোর দেয়া হবে, উন্নয়শীল দেশগুলোতে জোটটির রাজনৈতিক এবং অর্থনৈতিক…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au