আন্তর্জাতিক

ব্রিটেনের স্বাস্থ্য প্রতিমন্ত্রী করোনাভাইরাসে আক্রান্ত

  • 10:55 am - March 11, 2020

ব্রিটেনের স্বাস্থ্য প্রতিমন্ত্রী নাদাইন ডরিস কোভিড-১৯ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। ৬২ বছর বয়সী ওই মন্ত্রী নিজেই করোনায় আক্রান্তের খবর জানিয়ে বলেছেন তিনি স্বেচ্ছায় চিকিৎসা নিতে নিজ বাসায় থাকবেন।

এক বিবৃতিতে তিনি বলেছেন, যখনই জানলাম আমি করোনায় আক্রান্ত, তখনই আমি নিজেকে সবার কাছ থেকে দূরে থাকতে বাসায় থাকার সিদ্ধান্ত নিলাম।

তিনি আরো জানান , পাবলিক হেল্থ ইংল্যান্ড আমার শরীরে করোনার জীবাণুর বিষয়ে আরো বিস্তারিত পরীক্ষা করছে। এছাড়া তারা আমার অফিসের সাথে যোগাযোগ করে তাদের পরামর্শ অনুযায়ী চলার জন্য অনুরোধ করেছেন।

নাদাইন ডরিসের করোনায় আক্রান্তের খবরে স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক দুঃখপ্রকাশ করে বলেছেন, আমি খুবই দুঃখপ্রকাশ করছি তার এই খবরে। আর তিনি নিজ বাসায় থাকার যে চিন্তা করেছেন তা খুবই সঠিক সিদ্ধান্ত বলে আমি মনে করি। আমরা সবাই তার আশু সুস্থতা কামনা করি।

এদিকে স্বাস্থ্য প্রতিমন্ত্রী নাদাইন ডরিসের করোনা ভাইরাসে আক্রান্তের খবরে চিন্তিত হয়ে পড়েছেন ব্রিটেনের কয়েকজন মন্ত্রী ও সরকারের উচ্চপর্যায়ের কর্তা ব্যক্তি। কারণ গত বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর সরকারি অফিস ১০ নং ডাউনিং স্ট্রিটে নারী দিবস উপলক্ষে এক অনুষ্ঠানে অংশ নেন তিনি। ওই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী বরিস জনসন। সেখানে উপস্থিত সবার সাথে হ্যান্ডশেইকসহ ঘনিষ্ঠভাবে মেশেন নাদাইন ডরিস। এরপর থেকে তিনি অসুস্থতা বোধ করেন

।আর মঙ্গলবার তার শরীরে করোনাভাইরাস ধরা পড়ে। এ কারণে সরকারের স্বাস্থ্য কর্মকর্তারা চেষ্টা করছেন নারী দিবসের ওই অনুষ্ঠানে কারা নাদাইনের সাথে হ্যান্ডশেইক করেছেন তা জানতে।

অন্যদিকে মঙ্গলবার পর্যন্ত ব্রিটেনে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ছয়জন। আর এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩৭৩ জন। এছাড়া ব্রিটেনের বাঙালি অধ্যুষিত টাওয়ার হ্যামলেটসে মঙ্গলবার পর্যন্ত আক্রান্ত হয়েছেন চারজন। এদের একজনকে রয়েল লন্ডন হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে।

এই শাখার আরও খবর

মালয়েশিয়ায় দক্ষ শ্রমিক পাঠানোর জন্য উন্মুখ হয়ে আছে বাংলাদেশ, কর্মীদের রেমিট্যান্সের জোয়ার! রিজার্ভের পালে হাওয়া–

নিজস্ব প্রতিবেদক: মালয়েশিয়ায় দক্ষ শ্রমিক পাঠানোর জন্য উন্মুখ হয়ে আছে বাংলাদেশ। এই শ্রমিকরা স্বল্প খরচে মালয়েশিয়া যেতে পারলে সেখানকার শ্রমিক সংকট নিরসন ও তাদের অর্থনীতিতে…

১০৩ বিলিয়ন ডলার বিদেশি ঋণ রেখে গেছে আওয়ামী সরকার

ঢাকা: আওয়ামী সরকারের শাসন আমলে বাংলাদেশ বিদেশি ঋণে রেকর্ড ভেঙেছে। গত জুন মাস শেষে বিদেশি ঋণ ছাড়িয়েছে ১০৩ বিলিয়ন ডলার। বুধবার (১৮ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের…

ফারাক্কার ১০৯ গেট খুলল ভারত, বন্যাঝুঁকিতে বাংলাদেশের যেসব জেলা

ঢাকা: ভারতের বিহার ও ঝাড়খণ্ডে বন্যার জেরে ফারাক্কা ব্যারেজের ১০৯টি গেট খুলে দিয়েছে ভারত। সোমবার (২৬ আগস্ট) গেট খুলে দেয়া হয়। এতে একদিনে বাংলাদেশে ঢুকবে…

বাংলাদেশকে উল্টো ক্রিকেট শেখাল যুক্তরাষ্ট্র

ক্রীড়া; র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে ব্যবধান ১০। গুটি কয়েক টেস্ট খেলুড়ে দেশের মধ্যে র‍্যাঙ্কিংয়ের পার্থক্যে স্পষ্ট দুই দলের শক্তির ব্যবধানও। যুক্তরাষ্ট্রে আবার ক্রিকেট প্রচলন…

গরমে মরছে মুরগি, ক্ষতির মুখে খামারিরা

অর্থনীতি : চলমান তীব্র দাবদাহে বিপাকে পড়েছেন দেশের পোলট্রি খামারিরা। ঈদের পর থেকে শুরু হওয়া এই তাপপ্রবাহে হিট স্ট্রোকের কারণে প্রতিদিন তাদের মুরগি মারা যাচ্ছে।…

ভিসা ছাড়াই ওমরাহ করতে পারবেন বাংলাদেশিরা : সৌদি রাষ্ট্রদূত

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফ আল দুহাইলান জানিয়েছেন, সাউদিয়া এয়ারলাইন্সে ট্রানজিটের যাত্রী হয়ে বাংলাদেশের নাগরিকরা ভিসা ছাড়াই সৌদি আরবে পবিত্র…

যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞা নিয়ে বাংলাদেশ চিন্তিত নয়: আল জাজিরাকে পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: আগামী বছর অনুষ্ঠিত হতে যাওয়া জাতীয় সংসদ নির্বাচন যেন অবাদ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য হয় তার জন্য বাংলাদেশকে চাপে রেখেছে ওয়াশিংটন। শুধু তাই নয়…

ব্রিকস সম্মেলন এজেন্ডা বাস্তবায়নই এবারের আয়োজনের মূল লক্ষ্য

ঢাকা: এজেন্ডা বাস্তবায়নকে গুরুত্ব দিয়ে দক্ষিণ আফ্রিকায় শুরু হয়েছে ১৫তম ব্রিকস সম্মেলন। এবারের আয়োজনে সবচেয়ে বেশি জোর দেয়া হবে, উন্নয়শীল দেশগুলোতে জোটটির রাজনৈতিক এবং অর্থনৈতিক…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au