বিনোদন

ঈদে আসছেন সাত বছর আগের মিম!

  • 11:32 am - April 30, 2021
ঈদে আসছেন সাত বছর আগের মিম!

ঢাকা: বিদ্যা সিনহা মিম। ক্যারিয়ার শুরু করেছিলেন সুন্দরী প্রতিযোগিতা দিয়ে। এরপর মডেলিং ও নাটকে অভিনয় করে নিয়মিত হন। পাশাপাশি সিনেমাতেও কাজ করেন।

একটা সময় পর্যন্ত মিম নাটকেরই নিয়মিত অভিনেত্রী ছিলেন। তবে এখন তিনি সিনেমার মানুষ। অনেক বছর ধরেই মিম কেবল সিনেমায় কাজ করছেন। গেলো বছর নিজের প্রযোজনায় শর্টফিল্মে অভিনয় করেছিলেন।

এদিকে আসন্ন ঈদে প্রচার হতে যাচ্ছে মিম অভিনীত নতুন একটি নাটক। কিন্তু তিনি তো নাটকে অভিনয় করেন না এখন। তাহলে নতুন নাটক কোত্থেকে এলো?

আসলে এই নাটকটি সাত বছর আগের। এর নাম ‘দুষ্টু মিষ্টি প্রেম’। এতে মিমের বিপরীতে অভিনয় করেছেন এফ এস নাঈম। সালেহ আহমদের গল্পে নাটকটি রচনা ও পরিচালনা করেছেন তারিক মুহাম্মদ খান। জানা গেছে, ঈদের ষষ্ঠ দিন নাগরিক টেলিভিশনে রাত ৯টায় প্রচার হবে নাটকটি।

এই নাটোক নিয়ে মিম বলেন—‘আমার অভিনীত নাটক ঈদে প্রচার হবে এমন খবর জানতে অনেকেই ফোন দিয়েছেন। নতুন কাজের ব্যাপারেও এত ফোন পাইনি। এই নাটকের কথা ঠিকমতো মনেও নেই। যতদূর মনে পড়ে, এটি রোমান্টিক প্রেমের গল্প নিয়ে নির্মিত হয়েছে। সম্ভবত সাত বছর আগে কাজটি করেছিলাম। সেটি যে এতদিন প্রচার হয়নি তা জানতাম না।’

এই শাখার আরও খবর

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

কুমিল্লার মুরাদনগরে চুরির প্রতিবাদ করায় প্রবাসীর ওপর আওয়ামী লীগ-যুবলীগের হামলার অভিযোগ

নিজস্ব প্রতিবেদকঃ কুমিল্লার মুরাদনগরে চুরির প্রতিবাদ করায় প্রবাসীর ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শুক্রবার (২৪ জানুয়ারি) ভুক্তভোগী ওই প্রবাসীর ওপর হামলাকারীদের আইনের আওতায় আনার…

তুহিনের নেতৃত্বে চৌগাছা উপজেলা ছাত্রদলের বর্ণাঢ্য র‍্যালি

নিজস্ব প্রতিবেদক:  আলামিন ইসলাম তুহিনের নেতৃত্বে চৌগাছা উপজেলা ছাত্রদলের বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১ জানুয়ারি) এই বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। এতে বর্ণাঢ্য মিছিলে উপস্থিত…

কৃষকরা যাতে বৈষম্যের শিকার না হয় সেজন্য তারেক রহমান দেশের কৃষকদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন: ইঞ্জিনিয়ার টিএস আইয়ুব 

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক, বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও যশোর-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী ইঞ্জিনিয়ার টি এস আইয়ুব বলেছেন, কৃষকরা…

অবস্থান হারালেন সাকিব আল হাসান, শীর্ষে বহাল চিত্রনায়িকা পরীমণি

বিনোদন: বাংলাদেশ ক্রিকেটের তারকা খেলোয়াড় সাকিব আল হাসান এবং সিনেমা ইন্ডাস্ট্রির তারকা চিত্রনায়িকা পরীমণি―দু’জন দুই অঙ্গনের তারকা। ভিন্ন ভিন্ন প্ল্যাটফর্মে তারা কাজ করলেও দু’জনই একটি…

চারবার স্ট্রোক ও শরীরের বাঁ পাশ অবশ গান ছেড়ে গ্রামে ফিরে গেছেন রিংকু

বিনোদন প্রতিবেদক: ‘ক্লোজআপ ওয়ান’খ্যাত তারকা মশিউর রহমান রিংকু। সংগীত ভুবনে জনপ্রিয় একটি নাম। ফোক, বাউল, মরমি ও সুফি ঘরানার গানের শিল্পী হিসেবে ব্যাপক পরিচিতি পান…

বুয়েটে ছাত্ররাজনীতি নিয়ে মতামত জানালেন অপি করিম

বিনোদন: ছাত্ররাজনীতি নিয়ে কয়েকদিন ধরেই অশান্ত হয়ে উঠেছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)। বুয়েটে ছাত্ররাজনীতি বন্ধের পক্ষে-বিপক্ষে জোরালো মত জানিয়েছেন প্রতিষ্ঠানটির বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা। এবার…

ক্যারিয়ারে এখন পর্যন্ত এমন সিনেমা করিনি: বুবলী

বিনোদন: এটি তীব্র প্রেমের গল্প, ট্যাবু ভাঙার গল্প। সিনেমাটি সারপ্রাইজ রাখতে চেয়েছি। যা দর্শক প্রেক্ষাগৃহে গিয়ে দেখতে পাবেন। এটি এমন একটি সিনেমা প্রেক্ষাগৃহে না গিয়ে…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au