লাইফস্টাইল

১০ বছর পর ঐশ্বর্য রাই

  • 8:20 am - June 02, 2020
১০ বছর পর ঐশ্বর্য রাই

ঢাকা: ঐশ্বর্য রাই বচ্চন। শুধু বলিউডেই নয়, বিশ্বজুড়েই পরিচিতি তার। বিশেষ করে বিশ্বসুন্দরী নির্বাচিত হওয়া ও চলচ্চিত্রের অন্যতম সম্মানজনক মিলনমেলা কান চলচ্চিত্র উৎসবের কারণে এক নামে পরিচিত তিনি। প্রতি মে মাসের দ্বিতীয় সপ্তাহে শুরু হওয়া কান উৎসবে ঝলমল উপস্থিতিতে লাল গালিচা মাতান সাবেক এ বিশ্বসুন্দরী।

গত ১৭ বছর ধরে টানা এ উৎসবে শামিল হয়ে ঝলক দেখিয়ে আসছেন অ্যাশ। গত বছরও এ ভারতসুন্দরী একমাত্র কন্যা আরাধ্যকে নিয়ে হাজির হয়েছিলেন সেখানে। কিন্তু এবার করোনাভাইরাসের কারণে বিশ্বের সব জায়গায়ই সিনেমার শুটিং এমনকি স্থগিত রাখা হয়েছে সব ধরনের চলচ্চিত্র উৎসব। এ কারণে এবারের কান উৎসব অনুষ্ঠিত না হওয়ায় অনেকটাই মন খারাপ তার। চলচ্চিত্রকাররা মনে করছেন আগামী কয়েক মাসে পরিস্থিতির বদল হবে।

কিন্তু করোনার এই সময়েই খুশির খবর দিলেন ঐশ্বর্য। আজ থেকে ১০ বছর আগে বলিউডের খ্যাতিমান পরিচালক মণি রত্নমের ‘রাবণ’ ছবিতে অভিনয় করেছিলেন তিনি। ১০ বছর পর ফের পরিচালকের সঙ্গে জুটি বেঁধে পর্দায় চমক দেখাতে তৈরি হচ্ছেন বচ্চন বধু। ছবিটির নাম ‘পন্নিইন সেলভান’। পরিচালক মণি রত্নম চাইছেন ভাইরাসের মধ্যেও কীভাবে মূল ডেডলাইনেই কাজ শেষ করা যায়। সেই জন্য তিনি একটি পরিকল্পনাও করেছেন। পরিকল্পনা মোতাবেক অবস্থা ভালো হলেই তিনি শুটিং শেষ করবেন।

জানা গেছে, এই কারণে শুটিং শিডিউল এমনভাবে নতুন করে তৈরি হচ্ছে যাতে ২০২১ সালেই ছবিটি মুক্তি পায়। যদি আউটডোর শুটিংয়ের অনুমতি না পাওয়া যায় তাহলে চেন্নাইয়ের এভিএম স্টুডিওতে সেই কাজ করা হবে। তথ্য অনুযায়ী ‘বাহুবলী’র মতোই ‘পন্নিইন সেলভান’ও পিরিয়ড ড্রামা এবং ছবিটি মুক্তি পাবে দুটি পর্বে। নির্মাতারা চাইছেন ছবির প্রথম পর্ব ২০২১ সালে মুক্তি পাক। ছবির এক্সিকিউটিভ প্রযোজক শিবা আনন্দ বলেছেন, ইন্ডাস্ট্রির বাকি অনেকের মতোই আমরাও চাইছি ছবির শুটিং শুরু করে দিতে।

এই ছবির কাহিনির কেন্দ্রে রয়েছে মহান চোল সম্রাট আরুলমাঝি বর্মণের সম্রাট হওয়ার আগের জীবন। ঐশ্বরিয়া ছবিতে দ্বৈত ভূমিকায় থাকবেন। সব কিছু ঠিক থাকলে শুটিং শুরু হতে পারে জুলাই মাসে।

এই শাখার আরও খবর

অবস্থান হারালেন সাকিব আল হাসান, শীর্ষে বহাল চিত্রনায়িকা পরীমণি

বিনোদন: বাংলাদেশ ক্রিকেটের তারকা খেলোয়াড় সাকিব আল হাসান এবং সিনেমা ইন্ডাস্ট্রির তারকা চিত্রনায়িকা পরীমণি―দু’জন দুই অঙ্গনের তারকা। ভিন্ন ভিন্ন প্ল্যাটফর্মে তারা কাজ করলেও দু’জনই একটি…

চারবার স্ট্রোক ও শরীরের বাঁ পাশ অবশ গান ছেড়ে গ্রামে ফিরে গেছেন রিংকু

বিনোদন প্রতিবেদক: ‘ক্লোজআপ ওয়ান’খ্যাত তারকা মশিউর রহমান রিংকু। সংগীত ভুবনে জনপ্রিয় একটি নাম। ফোক, বাউল, মরমি ও সুফি ঘরানার গানের শিল্পী হিসেবে ব্যাপক পরিচিতি পান…

পেশাদারিত্বের অনন্য নজির: ঝড়ের মধ্যে একাই সরালেন ভেঙে পড়া গাছ

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর বিভিন্ন জায়গায় ঝড় ও শিলাবৃষ্টি হয়েছে। ঝড় বৃষ্টির মধ্যে কাকরাইল মসজিদ থেকে মৎস্য ভবন যাওয়ার পথে তীব্র বাতাসে একটি গাছ ভেঙে সড়কের…

বুয়েটে ছাত্ররাজনীতি নিয়ে মতামত জানালেন অপি করিম

বিনোদন: ছাত্ররাজনীতি নিয়ে কয়েকদিন ধরেই অশান্ত হয়ে উঠেছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)। বুয়েটে ছাত্ররাজনীতি বন্ধের পক্ষে-বিপক্ষে জোরালো মত জানিয়েছেন প্রতিষ্ঠানটির বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা। এবার…

ক্যারিয়ারে এখন পর্যন্ত এমন সিনেমা করিনি: বুবলী

বিনোদন: এটি তীব্র প্রেমের গল্প, ট্যাবু ভাঙার গল্প। সিনেমাটি সারপ্রাইজ রাখতে চেয়েছি। যা দর্শক প্রেক্ষাগৃহে গিয়ে দেখতে পাবেন। এটি এমন একটি সিনেমা প্রেক্ষাগৃহে না গিয়ে…

সোনালী রঙের ছোট চুলে বুবলীকে যেন চেনাই দায়

ঢাকা: ঢালিউডের আলোচিত চিত্রনায়িকা শবনম ইয়াসমিন বুবলী। বর্তমানে ব্যস্ত আছেন নতুন সিনেমার শুটিংয়ে। এ নায়িকা সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরব। প্রায় সময়ই ভক্তদের সঙ্গে নতুন ছবি…

নিষিদ্ধ হচ্ছেন চমক! নাটকের সিন্ডিকেটসহ নানা অনিয়মের বিরুদ্ধে পদক্ষেপ নিচ্ছে ডিরেক্টরস গিল্ড

বিনোদন: ছোট পর্দার তরুণ অভিনেত্রী রুকাইয়া জাহান চমক ইস্যু ‘শেষ হইয়াও হইলো না শেষ’। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্পের সঙ্গার মতোই শেষ থেকে ফের এ…

মাত্র ১৪ মাসেই মোহভঙ্গ! বিচ্ছেদের পথে ব্রিটনি-স্যাম?

বিনোদন: বিয়ের বয়স মাত্র ১৪ মাস! এত অল্প সময়েই মোহভঙ্গ ঘটল ব্রিটনি স্পিয়ার্স-স্যাম আসগরির। ঘনিষ্ঠ সূত্রে খবর, ব্রিটনি-স্যাম বিচ্ছেদের আবেদন জানিয়েছিলেন। বুধবার অবশেষে তারা বিচ্ছিন্ন।…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au