আন্তর্জাতিক

ভারতে ২৪ ঘণ্টায় মৃত্যু আরও সাড়ে ৩ হাজার

  • 6:56 am - April 30, 2021

করোনায় দৈনিক আক্রান্তের সংখ্যা ফের বাড়ল ভারতে। সেইসঙ্গে দৈনিক মৃত্যুও এই প্রথমবার সাড়ে ৩ হাজার ছাড়িয়েছে। এই আক্রান্ত বৃদ্ধির জেরে দেশটিতের এখন সক্রিয় রোগীর সংখ্যা ৩০ লাখ ছাড়িয়ে গেছে। আর মৃত্যু ছাড়িয়েছে ২ লাখ ৮ হাজার।

ভারতে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুসারে, গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৮৬ হাজার ৮৮৮ জন। এ নিয়ে ভারতে মোট আক্রান্ত হলেন ১ কোটি ৮৭ লাখ ৬২ হাজার ৯৭৬ জন। আর এসময়ে মৃত্যু হয়েছে ৩ হাজার ৬৪৫ জনের। একদিনে মৃত্যুর নিরিখে এই সংখ্যা গোটা মহামারী পর্বে ভারতে সর্বোচ্চ। গত বছর থেকে করোনাভাইরাস ২ লাখ ৮ হাজার ৩৩০ জন ভারতীয়র প্রাণ কেড়েছে।

আক্রান্ত বৃদ্ধির জেরে দেশটিতে সক্রিয় রোগীর সংখ্যা লাফিয়ে লাফিয়ে বেড়ে চলেছে। গত ২৪ ঘণ্টায় দেশে সক্রিয় রোগী বেড়েছে ১ লাখ ৬ হাজার ১০৫ জন। সব মিলিয়ে দেশে সক্রিয় রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩১ লক্ষ ৭০ হাজার ২২৮। এরই মধ্যে দেশে টিকাকরণও চলছে। গত ২৪ ঘণ্টায় ২১ লাখ ৯৩ হাজার ২৮১ জনকে কোভিডের টিকা দেওয়া হয়েছে। সব মিলিয়ে দেশে মোট টিকার ডোজ দেওয়া হয়েছে ১৫ কোটি ২০ হাজার ৬৪৮ জনকে।

মহারাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় ৬৩ হাজার ৩০৯ জন আক্রান্ত হয়েছেন। উত্তরপ্রদেশে দৈনিক সংক্রমণ গত কয়েকদিন ৩০ হাজারের বেশি থাকলেও বৃহস্পতিবার তা ২৯ হাজার ৭৫১। তবে কর্নাটক (৩৯,০৪৭) এবং কেরলে (৩৫,০১৩) বৃহস্পতিবার নতুন আক্রান্ত বেড়েছে অনেকটাই। দিল্লিতে তা প্রায় ২৬ হাজার।

এছাড়া পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, রাজস্থান, ছত্তীসগঢ়, অন্ধ্রপ্রদেশ, গুজরাটে আক্রান্তের সংখ্যা ১৫ হাজারের আশপাশে। মধ্যপ্রদেশ, বিহার, হরিয়ানাতেও ১২-১৩ হাজার লোক আক্রান্ত হচ্ছেন রোজ। ওড়িশা, তেলেঙ্গানা, পঞ্জাব, ঝাড়খণ্ড, উত্তরাখণ্ডে দৈনিক আক্রান্ত ১০ হাজারের কম হলেও এই রাজ্যগুলোর অবস্থা গত কয়েকদিনে অবনতি হয়েছে। সূত্র- আনন্দবাজার।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au