আন্তর্জাতিক

ভারতে ২৪ ঘণ্টায় ৩ লাখ ৪৬ হাজার ৭৮৬ জন আক্রান্ত

  • 9:02 am - April 24, 2021

নতুন সময় ডেস্ক : ভারতে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩ লাখ ৪৬ হাজার ৭৮৬ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এক দিনের হিসাবে দেশটিতে এটি একটি নতুন রেকর্ড। এনিয়ে ভারতে কোভিড-১৯ রোগে আক্রান্তের সংখ্যা বেড়ে মোট ১ কোটি ৬৬ লাখ ১০ হাজার ৪৮১ জনে দাঁড়ালো। এদিকে ভারতে চিকিৎসাধীন রোগির সংখ্যা বর্তমানে ২৫ লাখ ছাড়িয়ে গেছে।

আজ শনিবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের হাল নাগাদ করা উপাত্ত থেকে এ তথ্য জানা যায়। খবর পিটিআই’র। স্থানীয় সময় সকাল ৮ টায় হাল নাগাদ করা উপাত্ত অনুযায়ী, এক দিনে ভারতে নতুন করে আরো ২ হাজার ৬২৪ জন করোনাভাইরাসে ভাইরাসে প্রাণ হারিয়েছে। এনিয়ে দেশটিতে কোভিড-১৯ রোগে মৃতের সংখ্যা বেড়ে ১ লাখ ৮৯ হাজার ৫৪৪ জনে দাঁড়ালো।

দেশটিতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ধারাবাহিকভাবে বাড়তে দেখা যাচ্ছে। এর ফলে বর্তমানে ভারতে চিকিৎসাধীন রোগির সংখ্যা বেড়ে মোট ২৫ লাখ ৫২ হাজার ৯৪০ জনে দাঁড়িয়েছে। এ সংখ্যা মোট সংক্রমণের ১৫.৩৭ শতাংশ। উল্লেখ্য, এ বছরের ১৯ এপ্রিল ভারতে করোনাভাইরাসে আক্রান্তের মোট সংখ্যা দেড় কোটির মাইলফলক অতিক্রম করে।

ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চ (আইসিএমআর) জানায়, দেশটিতে ২৩ এপ্রিল পর্যন্ত ২৭ কোটি ৬১ লাখ ৯৯ হাজার ২২২ জনের করোনাভাইরাস পরীক্ষা করা হয়েছে। তাদের মধ্যে কেবলমাত্র শুক্রবার ১৭ লাখ ৫৩ হাজার ৫৬৯ জনের কোভিড-১৯ পরীক্ষা করা হয়।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au