আন্তর্জাতিক

মহাবিপর্যয়ে ভারত, সব রেকর্ড ছাড়িয়ে সংক্রমণের নতুন রেকর্ড!

  • 7:38 am - April 21, 2021

দৈনিক করোনা সংক্রমণের নতুন রেকর্ড গড়ল ভারত। সর্বশেষ তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় (মঙ্গলবার) দেশটিতে ২ লাখ ৯৫ হাজার মানুষ কোভিডে আক্রান্ত হয়েছেন। বিশ্বে এখনও পর্যন্ত এটাই সর্বকালীন দ্বিতীয় বৃহত্তম দৈনিক সংক্রমণ। ভারতের আগে, একমাত্র মার্কিন যুক্তরাষ্ট্র রয়েছে। শুধু দৈনিক সংক্রমণই নয়, দৈনিক মৃত্যুতেও রেকর্ড গড়ল দেশটি। গত ২৪-ঘণ্টায় করোনায় মৃতের সংখ্যা ২ হাজার পার করল। এই প্রথম ভারতে দৈনিক মৃত্যু ২ হাজার স্পর্শ করল।

গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় মারা গেছে ২,০২৩ জন। এ নিয়ে মোট মৃত্যু ১ লাখ ৮২ হাজার ৫৫৩। তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় ২ লাখ ৯৫ হাজার ০৪১ জন মানুষ করোনায় আক্রান্ত হয়েছে ভারতে। করোনার প্রথম ঢেউয়ের সময় গত বছরের ১৭ সেপ্টেম্বর সেদেশে দৈনিক সংক্রমণ শিখরে পৌঁছেছিল। সেই সংখ্যা ছিল ৯৮ হাজার ৭৯৫। অর্থাৎ এদিনের সংখ্যা সেদিনের প্রায় তিনগুণ।

বিশ্বে এখনও পর্যন্ত একটাই দেশে দৈনিক সংক্রমণ ৩ লাখের বেশি হয়েছিল। চলতি বছরের ৮ জানুয়ারি মার্কিন মুলুকে দৈনিক সংক্রমণ ছুঁয়েছিল ৩ লাখ ৭ হাজার। তবে, বিশেষজ্ঞদের মতে, ভারতে যে হারে করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে, মার্কিন রেকর্ড ভেঙে দেওয়াটা সময়ের অপেক্ষা মাত্র। তাদের যুক্তি, ভারতে দৈনিক সংক্রমিত প্রতিদিন ১৯ শতাংশ হারে বৃদ্ধি পাচ্ছে। ফলে, এই অংকে, সম্ভবত দু-একদিনের মধ্যেই ৩ লাখের ঘরে পৌঁছে যেতে পারে দৈনিক সংক্রমণের সংখ্যা।

দেশটিতে এখনও পর্যন্ত সংক্রমিত হয়েছেন ১ কোটি ৫৬ লাখ ১৬ হাজার ১৩০ জন। এই মুহূর্তে সেখানে মোট অ্যাকটিভ রোগীর সংখ্যা ২১ লাখের বেশি। রাজ্য হিসেবে দিল্লির অবস্থা ভয়াবহ। সেখানে দৈনিক সংক্রমণ বৃদ্ধির হার ৩২ শতাংশ। পশ্চিমবঙ্গে ২৫ শতাংশ, মহারাষ্ট্রে ২০ শতাংশ। মঙ্গলবার মহারাষ্ট্রে ৫১৯ জনের মৃত্যু হয়েছে। দিল্লিতে মারা গেছে ২৭৭ জন। উত্তরপ্রদেশে সংখ্যাটি ১৬২, কর্ণাটকে ১৪৯, গুজরাটে ১২১।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au