আন্তর্জাতিক

মিয়ানমারের রক্তপাত একেবারে জঘন্য : বাইডেন

  • 8:13 am - March 29, 2021

নতুন সময় ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন মিয়ানমারে সামরিক অভ্যুত্থান বিরোধী বিক্ষোভকারীদের বিরুদ্ধে বেপরোয়া অভিযান চালিয়ে রক্তপাত ঘটানোর কঠোর সমালোচনা করেছেন। নিরাপত্তা বাহিনীর অভিযানে সাত শিশুসহ শতাধিক মানুষ নিহত হওয়ার পর এ রক্তপাতকে তিনি ‘একেবারে জঘন্য’ হিসেবে অভিহিত করেন। খবর এএফপি’র।

গত ১ ফেব্রুয়ারি বেসামরিক নেতা অং সান সুচি সামরিক বাহিনীর হাতে ক্ষমতাচ্যুত এবং বন্দি হওয়ার পর থেকে মিয়ানমারে টালমাটাল অবস্থার সৃষ্টি হয়। এর পর থেকেই দেশটিতে গণতন্ত্র ফিরিয়ে দেয়ার দাবিতে জনগণ বিক্ষোভে ফেটে পড়ে। শনিবার নিরাপত্তা বাহিনীর সদস্যরা বিক্ষোভকারীদের লক্ষ্য করে উপর্যপুরি গুলি বর্ষণ করলে মিয়ানমারজুড়ে কমপক্ষে ১০৭ জন নিহত হয়। বাইডেন তার নিজ রাজ্য দেলাওয়ারে সাংবাদিকদের ব্রিফিংকালে বলেন, নিরাপত্তা বাহিনীর এ ধরনের পদক্ষেপ ‘খুবই ভয়ঙ্কর।’

তিনি বলেন, ‘আমি খবর পেয়েছি দেশটিতে নিরাপত্তা বাহিনীর লাগামহীন অভিযানে অনেক মানুষ নিহত হয়েছে যা সম্পূর্ণ অপ্রয়োজনীয়। আর এ ধরনের পদক্ষেপ একেবারে জঘন্য।’ এদিকে ইউরোপীয় ইউনিয়ন ভয়াবহ এ সহিংসতাকে অগ্রহণযোগ্য হিসেবে অভিহিত করেছে। ইইউ বৈদেশিক নীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেল এক বিবৃতিতে বলেন, ‘মিয়ানমারের সামরিক বাহিনী গতকাল যে রক্তপাত ঘটিয়েছে তা খুবই ভয়ঙ্কর এবং লজ্জার।’

যুক্তরাষ্ট্র, ব্রিটেন, জাপান ও অষ্ট্রেলিয়াসহ ১২টি দেশের নিরাপত্তা প্রধানরা মিয়ানমারের সামরিক বাহিনীর এমন জঘন্য কর্মকান্ডের নিন্দা জানানোর পর এমন ভৎসনা করা হলো। স্থানীয় একটি পর্যবেক্ষণ গ্রুপের দেয়া পরিসংখ্যান অনুযায়ী, মিয়ানমারে সামরিক অভ্যুত্থানের পর থেকে এ পর্যন্ত সহিংসতায় মৃতের সংখ্যা বেড়ে ৪২৩ জনে দাঁড়িয়েছে।

এই শাখার আরও খবর

মালয়েশিয়ায় দক্ষ শ্রমিক পাঠানোর জন্য উন্মুখ হয়ে আছে বাংলাদেশ, কর্মীদের রেমিট্যান্সের জোয়ার! রিজার্ভের পালে হাওয়া–

নিজস্ব প্রতিবেদক: মালয়েশিয়ায় দক্ষ শ্রমিক পাঠানোর জন্য উন্মুখ হয়ে আছে বাংলাদেশ। এই শ্রমিকরা স্বল্প খরচে মালয়েশিয়া যেতে পারলে সেখানকার শ্রমিক সংকট নিরসন ও তাদের অর্থনীতিতে…

১০৩ বিলিয়ন ডলার বিদেশি ঋণ রেখে গেছে আওয়ামী সরকার

ঢাকা: আওয়ামী সরকারের শাসন আমলে বাংলাদেশ বিদেশি ঋণে রেকর্ড ভেঙেছে। গত জুন মাস শেষে বিদেশি ঋণ ছাড়িয়েছে ১০৩ বিলিয়ন ডলার। বুধবার (১৮ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের…

ফারাক্কার ১০৯ গেট খুলল ভারত, বন্যাঝুঁকিতে বাংলাদেশের যেসব জেলা

ঢাকা: ভারতের বিহার ও ঝাড়খণ্ডে বন্যার জেরে ফারাক্কা ব্যারেজের ১০৯টি গেট খুলে দিয়েছে ভারত। সোমবার (২৬ আগস্ট) গেট খুলে দেয়া হয়। এতে একদিনে বাংলাদেশে ঢুকবে…

বাংলাদেশকে উল্টো ক্রিকেট শেখাল যুক্তরাষ্ট্র

ক্রীড়া; র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে ব্যবধান ১০। গুটি কয়েক টেস্ট খেলুড়ে দেশের মধ্যে র‍্যাঙ্কিংয়ের পার্থক্যে স্পষ্ট দুই দলের শক্তির ব্যবধানও। যুক্তরাষ্ট্রে আবার ক্রিকেট প্রচলন…

গরমে মরছে মুরগি, ক্ষতির মুখে খামারিরা

অর্থনীতি : চলমান তীব্র দাবদাহে বিপাকে পড়েছেন দেশের পোলট্রি খামারিরা। ঈদের পর থেকে শুরু হওয়া এই তাপপ্রবাহে হিট স্ট্রোকের কারণে প্রতিদিন তাদের মুরগি মারা যাচ্ছে।…

ভিসা ছাড়াই ওমরাহ করতে পারবেন বাংলাদেশিরা : সৌদি রাষ্ট্রদূত

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফ আল দুহাইলান জানিয়েছেন, সাউদিয়া এয়ারলাইন্সে ট্রানজিটের যাত্রী হয়ে বাংলাদেশের নাগরিকরা ভিসা ছাড়াই সৌদি আরবে পবিত্র…

যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞা নিয়ে বাংলাদেশ চিন্তিত নয়: আল জাজিরাকে পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: আগামী বছর অনুষ্ঠিত হতে যাওয়া জাতীয় সংসদ নির্বাচন যেন অবাদ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য হয় তার জন্য বাংলাদেশকে চাপে রেখেছে ওয়াশিংটন। শুধু তাই নয়…

ব্রিকস সম্মেলন এজেন্ডা বাস্তবায়নই এবারের আয়োজনের মূল লক্ষ্য

ঢাকা: এজেন্ডা বাস্তবায়নকে গুরুত্ব দিয়ে দক্ষিণ আফ্রিকায় শুরু হয়েছে ১৫তম ব্রিকস সম্মেলন। এবারের আয়োজনে সবচেয়ে বেশি জোর দেয়া হবে, উন্নয়শীল দেশগুলোতে জোটটির রাজনৈতিক এবং অর্থনৈতিক…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au