প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা
প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…
গোপালগঞ্জ : মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৯তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলা বিএনপি পার্টি অফিসে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
আজ উপজেলা জেলা বিএনপি যুবদল, ছাত্রদলসহ অঙ্গসংগঠনের নেতা কর্মীরা এই দোয়া মাহফিলের অংশ গ্রহণ করেন।
দোয়া ও আলোচনা মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ – সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম ।
এসময় আরো উপস্থিত ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ- সভাপতি মাহমুদুল হাসান বাপ্পী, মুকসুদপুর উপজেলা বিএনপির আহবায়ক আঃ সালাম খান, সদস্য সচিব তারিকুল ইসলাম রাজু, মুকসুদপুর পৌরসভা বিএনপির সদস্য সচিব আবুল বাশার টুলটু, যুগ্ন আহবায়ক শাহিন মিয়া, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টু, সিনিয়র সহ- সভাপতি মাহফুজ মৃধা, প্রচার সম্পাদক কাইউম শরীফ, পৌরসভা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক বিপ্লব মিয়া, উপজেলা কৃষক দলের যুগ্ন আহবায়ক রুস্তম মোল্লা, উপজেলা ছাত্রদলের সদ্য সাবেক সভাপতি কামরুজ্জামান স্বপন, সদ্য সাবেক সাধারণ সম্পাদক কাইউম মুন্সী, ছাত্রদল নেতা রাজীব শরীফ, সোহান মিয়া, মুকসুদপুর সরকারী কলেজ ছাত্রদলের আহবায়ক হাবিবুর রহমান রুইন, সিনিয়র যুগ্ন আহবায়ক আশিক মুন্সি, যুগ্ন আহবায়ক নাজমুল হাসান প্রমুখ ।
নতুন সময়/টিআই
স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au