প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা
প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…
মেহেদী হাসান উজ্জ্বল,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুর জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী পর এবার যাত্রীছাউনিতে থাকা সেই অসহায় নুরল ইসলামের (৯৭) পাশে দাঁড়িয়েছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: আতাউর রহমান মিল্টন।
সংবাদ প্রকাশের পর নজরে এলে রোববার দুপুরে উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: আতাউর রহমান মিল্টন এর সার্বিক প্রচেষ্টায় অসুস্থ ওই বৃদ্ধকে সমাজ সেবা অধিদপ্তরের বরাদ্ধকৃত একটি হুইল চেয়ার প্রদান করা হয়েছে।
ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের বেডের পাশেই নুরুল ইসলামকে ওই হুইল চেয়ারটি প্রদান করা হয়। এসময় উপজেলা সমাজসেবা অফিসার মো: আখতারুজ্জামান,ভারপ্রাপ্ত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মেডিকেল অফিসার ডা. মো: নুর ই-আলম খুসরোজ,দৌলতপুর ইউপি সদস্য মো: এনামুল হকসহ উপজেলা যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
জানতে চাইলে ফুলবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান মিল্টন বলেন,‘প্রতিটি মানুষের দায়িত্ব অসহায় মানুষ গুলোর পাশে দাঁড়ানো। তাহলেই সমাজ পরিবর্তন হবে। অসহায় ওই বৃদ্ধকে উপজেলা পরিষদ ও উপজেলা প্রশসনের পক্ষ থেকে আমরা যতটুকু পারছি সহযোগীতা করছি। তার চিকিৎসা চলছে। তাকে সুস্থকরে সকল সমস্যা সমাধান করা হবে।
এর আগে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের পাশে জয়নগর বাজারের যাত্রীছাউনিতে অসুস্থ অবস্থায় ছিলো নুরল ইসলাম। পরে অনলাইন গণমাধ্যমে তাকে নিয়ে “সব হারিয়ে যাত্রী ছাউনিতে নুরুল ইসলাম ” শিরোনামে একটি মানবিক সংবাদ প্রচার হয়। এর পর দিনাজপুর জেলা প্রশাসকের নির্দেশে ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা তাকে সেখান থেকে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করান।
বর্তমানে তিনি আগের চেয়ে অনেকটা সুস্থতা বোধ করছেন। জেলা প্রশসক মহোদয় তার সার্বিক খোঁজ খবর নিচ্ছেন। জানতে চাইলে ভারপ্রাপ্ত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মেডিকেল অফিসার ডা. মো: নুর ই-আলম খুসরোজ বলেন,অসহায় বৃদ্ধ নুরল ইসলাম প্যারালাইস রোগে আক্রান্ত। সরকারি খরচেই তার চিকিৎসা চলছে। উনার অবস্থা আগের চেয়ে অনেকটা ভালো আছেন।
স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au