সারাদেশ

সাপাহারে করোনা প্রতিরোধে জেলা পুলিশের সচেতনতা মূলক কর্মসূচির উদ্বোধন

  • 8:13 am - March 21, 2021

সোহেল চৌধুরী রানা, সাপাহার (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর সাপাহারে জেলা পুলিশের আয়োজনে কোভিড-১৯ এর প্রাদুর্ভাব প্রতিরোধে সচেতনতা মূলক কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রোববার সকালে উপজেলা সদরের জিরো পয়েন্টে প্রধান অতিথি হিসেবে নওগাঁ জেলা পুলিশ আয়োজিত এ কর্মসূচি বেলুন উড়িয়ে শুভ উদ্বোধন করেন খাদ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়া।

কর্মসূচির অংশ হিসেবে পথচারী ও স্থানীয়দের মাঝে মাস্ক বিতরণ করা হয়। পরে জিরো পয়েন্ট হতে কোভিড-১৯ এর প্রার্দুভাব প্রতিরোধে করনীয় ও বর্জনীয় বিষয়বস্তু সম্বলিত বিভিন্ন ব্যানার ফেস্টুন সহ একটি র‍্যালী বের হয়ে সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।

এর আগে অনুষ্ঠানের প্রধান অতিথি খাদ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার এমপিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান পুলিশ সুপার আব্দুল মান্নান মিয়া।এসময় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) রাকিবুল আক্তার, উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহজাহান হোসেন মন্ডল,

উপজেলা আওয়ামীলীগ সভাপতি শামসুল আলম শাহ চৌধুরী, সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) তারেকুর রহমান সরকার, পুলিশ পরিদর্শক (তদন্ত) আল মাহমুদ, জেলা ও থানা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, পুলিশ সদস্য, আওয়ামীলীগের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী, ছাত্রলীগ, যুবলীগ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, গণমাধ্যমকর্মীসহ অারো অনেকে উপস্থিত ছিলেন।

এই শাখার আরও খবর

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…

এমপির নাম ভাঙিয়ে নূরপুরে শিপন বাহিনীর তাণ্ডব: ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে হত্যার হুমকি

নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের নূরপুর রিকাবী বাজার এলাকায় নব্য এক সন্ত্রাসী বাহিনীর হাতে জিম্মি হয়ে পড়েছে সাধারণ মানুষ। মুন্সীগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য কামরুজ্জামান রতনের…

মনিরুলের রুম থেকে ২৫ কোটি টাকা লুট প্রধান অভিযুক্ত এখন ডিএমপির প্রভাবশালী কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে ব্যয় করার জন্য গত ২০২৪ সালের ৩ আগস্ট শেখ হাসিনার কাছ থেকে ২৫ কোটি টাকা এনে নিজের কক্ষে রেখেছিলেন…

কোনাবাড়ী থানা পুলিশের রোষানলে পড়ে মামলায় ফাঁসানোর অভিযোগ, পুলিশের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা!

* পুলিশ, সোর্স, ও কথিত সাংবাদিক মিলে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মামলায় ফাঁসিয়ে নগদ অর্থ ডাকাতি, জুলাই বিপ্লবের পর বিচারের দাবিতে ক্ষতিপূরণের মামলা করেও হয়রানির শিকার ভুক্তভোগী!…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সেহরি বিতরণ

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট: রোহিঙ্গাদের মাঝে মাহে রমজান উপলক্ষ্যে বিশেষ খাদ্য দ্রব্য বিতরণ

নিজস্ব প্রতিবেদক : Maybank Islamic Berhad অর্থায়নে MERCY Malaysia, ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট ও কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি হাকিমপাড়ার স্থানীয় জনসাধারণ এবং ক্যাম্প-১৪ এর বলপূর্বক বাস্তচ্যুত…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au