সারাদেশ

কিশোরগঞ্জে বিলুপ্তির পথে হারিকেন

  • 9:48 am - March 20, 2021

লাতিফুল আজম, কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধিঃ নীলফামারীর কিশোরগঞ্জে এক সময় কেরোসিন শিখা ছিল ঘরে ঘরে আলোর একমাত্র উৎস। কেরোসিনের দর্প অহমিকা নিয়ে কবিতাও লেখা হয়েছে “কেরোসিন শিখা বলে মাটির প্রদীপে-ভাই বলে ডাকো যদি দেব গলা টিপে, হেনকালে আকাশেতে উঠিলে চাঁদা কেরোসিন শিখা বলে এসো মোর দাদা”।

সময়ের পরিক্রমায় আলো জ্বালানোর বিবিধ উৎস বিবর্তনে ম্রিয়মান হতে হতে এখন কেরোসিনের সেই দর্প চূর্ণ হয়ে গেছে। স্মরণাতীত কাল ধরে গৃহস্থালীতে আলোর উৎস হিসেবে চলে আসা কেরোসিন যুগের সমাপ্তি ঘটছে।

যা একসময় সন্ধ্যা হলেই, অজপাড়া, গ্রাম-গঞ্জের ঘরে ঘরে স্কুল-কলেজ, মাদ্রাসা পড়ুয়া ছাত্র ছাত্রীদের দেখা যেত কুপি, হ্যাছাক, হারিকেনের (লন্ঠন) ভেতরে কেরোসিন ও সূতি কাপড়ে তৈরি ফিতা দিয়ে কৃত্রিমভাবে তৈরি করে আলো জ্বালিয়ে লেখাপড়া করতে। এখন আর দেখা যায় না মায়েদের সান্ধ্যকালীন সময়ে সেই কুপি, মাটির প্রদীপ, হারিকেনের আলোয় ঘর আলোকিত করতে কিংবা পরিবারের সকল কাজ পরিচালনা করতে।

জানা গেছে,হাটে বাজারে ব্যবসা প্রতিষ্ঠানে আলোকসজ্জাসহ রিকশা-ভ্যান ও বাইসাইকেলের নিচে হারিকেন বেঁধে পথ চলতে আর দেখা যায় না।দেখা যায় না আর হারিকেন, হ্যাছাক দিয়ে জেলেদের মাছ ধরতে। সব মিলিয়ে যুগ যুগ ধরে গৃহস্থালীতে আলোর উৎস হিসাবে চলে আসা কেরোসিনের যুগের সমাপ্তিতে ফুরিয়ে আসছে কেরোসিনেরও কদর।

কেরোসিনের কুপি, হ্যাছাক, মশাল, মাটির প্রদীপ, হারিকেনের (লনঠন) ব্যবহার আর চোখে পড়ে না। গ্রামের ঘরে ঘরে এখন নিরবছিন্ন বৈদ্যুতিক,চার্জার এবং সোলার বাতির আলোর ঝলকানি । সাম্প্রতিক সময়ে পরিবারের আলোর উৎস হিসেবে কেরোসিনের ব্যবহার বলতে গেলে বিলীন হতে চলছে। এ উপজেলায় প্রায় শতভাগ পরিবার বৈদ্যুতিক বাতি ব্যবহার করছে।

এখন টায়ও এর চিত্র ভিন্নতর নয়,বর্তমান পেক্ষাপটে সরকারের অন্যতম একটি শ্লোগান হচ্ছে “প্রধানমন্ত্রীর উদ্যোগ ঘরে ঘরে বিদ্যুৎ”। এটি শুধু স্লোগানের মধ্যে সীমাবদ্ধ নয় এ উপজেলার সবখানে এখন দখল করেছে বৈদ্যুতিক এবং সোলার বাতির আলোর ঝলকানি। প্রাচীন বাংলার গ্রামীণ ঐতিহ্য হারিকেন(লন্ঠন)এখন শুধুই স্মৃতি।

প্রবীণরা মনে করেন, হারিকেন যেভাবে হারিয়ে যাচ্ছে একসময় হয়ত হারিকেন দেখতে জাদুঘরে যেতে হবে। নতুন প্রজন্ম জানবেও না হারিকেন কি ও তার ইতিহাস। সরেজমিনে উপজেলায় এধরনের ব্যবসায়ী আঃ হাকিম,শামিম জানান, এক সময় হারিকেন, হারিকেনের ফিতা, কাঁচের ছিমনি, কেরোসিন তেল, হ্যাছাকের মেন্ডেল বিক্রি-বাট্রা ছিল লক্ষণীয়। কিন্তু এখন আর কেউ কিনছে না।

মরিচার অতল গহব্বরে এখন হারিকেনের স্থান। আধুনিকতার ছোঁয়ায় বৈজ্ঞানিক যুগে ঘরে ঘরে বিজলী বাতির আলোর ঝলকানিতে হারিকেন (কেরোসিন) যুগের সমাপ্তি ঘটছে। যা ফিরে আসবে না আর কোনদিন।

এই শাখার আরও খবর

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…

এমপির নাম ভাঙিয়ে নূরপুরে শিপন বাহিনীর তাণ্ডব: ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে হত্যার হুমকি

নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের নূরপুর রিকাবী বাজার এলাকায় নব্য এক সন্ত্রাসী বাহিনীর হাতে জিম্মি হয়ে পড়েছে সাধারণ মানুষ। মুন্সীগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য কামরুজ্জামান রতনের…

মনিরুলের রুম থেকে ২৫ কোটি টাকা লুট প্রধান অভিযুক্ত এখন ডিএমপির প্রভাবশালী কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে ব্যয় করার জন্য গত ২০২৪ সালের ৩ আগস্ট শেখ হাসিনার কাছ থেকে ২৫ কোটি টাকা এনে নিজের কক্ষে রেখেছিলেন…

কোনাবাড়ী থানা পুলিশের রোষানলে পড়ে মামলায় ফাঁসানোর অভিযোগ, পুলিশের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা!

* পুলিশ, সোর্স, ও কথিত সাংবাদিক মিলে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মামলায় ফাঁসিয়ে নগদ অর্থ ডাকাতি, জুলাই বিপ্লবের পর বিচারের দাবিতে ক্ষতিপূরণের মামলা করেও হয়রানির শিকার ভুক্তভোগী!…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সেহরি বিতরণ

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট: রোহিঙ্গাদের মাঝে মাহে রমজান উপলক্ষ্যে বিশেষ খাদ্য দ্রব্য বিতরণ

নিজস্ব প্রতিবেদক : Maybank Islamic Berhad অর্থায়নে MERCY Malaysia, ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট ও কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি হাকিমপাড়ার স্থানীয় জনসাধারণ এবং ক্যাম্প-১৪ এর বলপূর্বক বাস্তচ্যুত…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au