আন্তর্জাতিক

নভেম্বরের পর ভারতে গত ২৪ ঘণ্টায় ৪০ হাজারের বেশি রোগী

  • 8:44 am - March 20, 2021

নতুন সময় ডেস্ক : ভারতে গত একদিনে ৪০ হাজার ৯৫৩ জন মহামারী করোনায় আক্রান্ত হয়েছেন। গত ২৯ নভেম্বরের পর যা একদিনে সর্বোচ্চ দৈনিক শনাক্তের সংখ্যা। এ সময়ে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে দেশটিতে ১৮৮ জনের মৃত্যু হয়েছে। এতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক লাখ ৫৯ হাজার ৫৫৮ জনে। নডিটিভির খবরে বলা হয়েছে, পুরোদমে টিকাদান কর্মসূচি চলার মধ্যেই সংক্রমণের এই ঊর্ধ্বগতি দেশটিকে দুশ্চিন্তায় ফেলে দিয়েছে। এতে বেশ কয়েকটি রাজ্য ফের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ, জনসমাম নিষিদ্ধসহ বিভিন্ন বিধিনিষেধ আরোপের সিদ্ধান্তের কথা ভাবছে। সবচেয়ে বেশি আক্রান্ত জেলাগুলোতে লকডাউনও ঘোষণা করা হতে পারে।

এক বছর আগে প্রাদুর্ভাব শুরু হওয়ার পর দক্ষিণ এশিয়ার দেশটিতে শনিবার পর্যন্ত এক কোটি ১৫ লাখ ৫৫ হাজারের বেশি রোগী শনাক্ত হয়েছে। মহারাষ্ট্র, পাঞ্জাব, কেরালা, কর্নাটক ও গুজরাটে নতুন কোভিড রোগীর সংখ্যা আগের দিনের চেয়ে বেশি দেখা যাচ্ছে। এ নিয়ে টানা তিনদিন ভারতে দৈনিক শনাক্ত ৩০ হাজারের বেশি দেখা গেছে। শুক্রবার দেশটি ৩৯ হাজার ৭২৬ জন নতুন রোগী শনাক্ত হওয়ার কথা জানিয়েছিল। গত সপ্তাহ থেকে দেশটিতে প্রতিদিন ২০ হাজারের বেশি পাওয়া যাচ্ছে।

শনিবার ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ে যে প্রায় ৪১ হাজার রোগী পাওয়ার কথা জানিয়েছে এর ৮০ দশমিক ৬৩ শতাংশই শনাক্ত হয়েছে মহারাষ্ট্র, পাঞ্জাব, কর্নাটক, গুজরাট ও ছত্তিশগড়ে। শনাক্ত রোগী এবং মৃত্যু বিবেচনায় পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্র এখনও দেশটির অন্য সব অঞ্চলের চেয়ে উপরে অবস্থান করছে। মহারাষ্ট্রের পার্শ্ববর্তী মধ্য প্রদেশের রাজধানী ভোপালের পাশাপাশি ইন্দোর ও জবলপুরে শনিবার রাত ১০টা থেকে সোমবার ভোর ৬টা পর্যন্ত লকডাউনে যাচ্ছে। এই তিন শহরের স্কুল-কলেজগুলো ৩১ মার্চ পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au