সারাদেশ

ছাত্রদলের নবগঠিত কমিটি বাতিলের দাবীতে ফুলবাড়ী উপজেলা বিএনপি’র সংবাদ সম্মেলন

  • 10:15 am - March 13, 2021

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ীতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের উপজেলা শাখা ও পৌর শাখার নবগঠিত আহবায়ক কমিটি বাতিলের দাবীতে সংবাদ সম্মেলন করেছেন উপজেল বিএনপি ও সাবেক ছাত্রনেতারা।

শনিবার সকাল ১১ টায় পৌর শহরের বাশার মাকের্ট উপজেলা বিএনপির অস্থায়ী কার্যলয়ে এই সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ফুলবাড়ী উপজেলা বিএনপির সাধারন সম্পাদক সাবেক ছাত্রনেতা সরকারী কলেজের সাবেক ভিপি মোস্তাক আহম্মেদ চৌধুরী খোকন।

সংবাদ সম্মেলনে সাবেক এই ছাত্র নেতা লিখিতি বক্তব্যে বলেন,যাদেরকে আব্বায়ক ও সদস্য সচিব করে কমিটি ঘোষনা করা হয়েছে তারা কোনো ভাবেই যোগ্য বলে বিবেচিত নয়।

তাই ঘোষিত কমিটি আমরা প্রত্যাখান করছি। কারণ এ কমিটিতে প্রকৃত ছাত্র নেতাদের যোগ্য স্থান না দিয়ে বিবাহিত, মাদক ব্যাবসায়ী, সেবনকারী ছাত্রলীগের সাথে সম্পৃক্ত,পড়াশুনার সাথে কোনোভাবে সম্পৃক্ত নয় এমন মটর সাইকেল মেকানিক,রং মিস্ত্র,ট্রাক মিস্ত্রি ছাড়াও এমন আরো অযোগ্যদের স্থান দেয়া হয়েছে।

তিনি বলেন আমরা ধারণা করছি অনিয়ম ও আর্থিক লেনদেনের মাধ্যমে এই কমিটি করা হয়েছে। এ জন্য তারা অনতিবিলম্বে নবগঠিত আহবায়ক কমিটি বাতিল করে প্রকৃত ছাত্রনেতাদের দ্বারা কমিটি গঠন করার আহবান জানান।
সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অধ্যক্ষ মাওঃ মোঃ নবীউল ইসলামের সভাপতিত্বে অনান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহ-সভাপতি ও জাতীয়তাবাদী ছাত্রদলের ফুলবাড়ী উপজেলা শাখার প্রতিষ্ঠাতা সভাপতি ও সাবেক ভিপি আব্দুল মজিদ মন্ডল,

উপজেলা বিএনপির সহ-সভাপতি সাবেক ভিপি আবু ফরহাদ বাচ্চু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি তোফায়েল হোসেন চৌধুরী, সাবেক ছাত্রনেতা ও পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক মাহবুব আলম মিলন,

উপজেলা ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক ও উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক জাকিউর রহমান চঞ্চল, সেচ্ছাসেবক দলের আহব্বায়ক মখলেছার রহমান নবাব, সাবেক ছাত্রনেতা ও উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব দেলওয়ার হোসেন লিটন,

উপজেলা ছাত্রদলের নবগঠিত আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক রাকিবুল ইসলাম রাকিব ও কামরুল হাছান কামেল। সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপির, যুবদল, ছাত্রদল, সেচ্ছাসেবক দলের বিভিন্ন স্তরের নেতাকর্মিগণ উপস্থিত ছিলেন।

এই শাখার আরও খবর

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…

এমপির নাম ভাঙিয়ে নূরপুরে শিপন বাহিনীর তাণ্ডব: ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে হত্যার হুমকি

নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের নূরপুর রিকাবী বাজার এলাকায় নব্য এক সন্ত্রাসী বাহিনীর হাতে জিম্মি হয়ে পড়েছে সাধারণ মানুষ। মুন্সীগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য কামরুজ্জামান রতনের…

মনিরুলের রুম থেকে ২৫ কোটি টাকা লুট প্রধান অভিযুক্ত এখন ডিএমপির প্রভাবশালী কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে ব্যয় করার জন্য গত ২০২৪ সালের ৩ আগস্ট শেখ হাসিনার কাছ থেকে ২৫ কোটি টাকা এনে নিজের কক্ষে রেখেছিলেন…

কোনাবাড়ী থানা পুলিশের রোষানলে পড়ে মামলায় ফাঁসানোর অভিযোগ, পুলিশের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা!

* পুলিশ, সোর্স, ও কথিত সাংবাদিক মিলে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মামলায় ফাঁসিয়ে নগদ অর্থ ডাকাতি, জুলাই বিপ্লবের পর বিচারের দাবিতে ক্ষতিপূরণের মামলা করেও হয়রানির শিকার ভুক্তভোগী!…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সেহরি বিতরণ

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট: রোহিঙ্গাদের মাঝে মাহে রমজান উপলক্ষ্যে বিশেষ খাদ্য দ্রব্য বিতরণ

নিজস্ব প্রতিবেদক : Maybank Islamic Berhad অর্থায়নে MERCY Malaysia, ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট ও কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি হাকিমপাড়ার স্থানীয় জনসাধারণ এবং ক্যাম্প-১৪ এর বলপূর্বক বাস্তচ্যুত…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au