সারাদেশ

কিশোরগঞ্জে সবুজ ফসলের মাঠে হলুদের হাঁসি

  • 9:10 am - March 13, 2021

লাতিফুল আজম, কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধিঃ নীলফামারী কিশোরগঞ্জে সবুজ ফসলের মাঠে হলুদের হানা এ যেন এক নয়নাভিরাম দৃশ্য। পুলকিত মনে অপলক দৃষ্টিতে সূর্যমুখী ফসলের নয়নাভিরাম দৃশ্যে ফুলে ফুলে মৌমাছি-প্রজাপতির মিতালীতে প্রকৃতিপ্রেমী বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের হুমড়িপড়া ভিড়ে অনেকেই হচ্ছেন সেলফি বন্দি। রক্তিম সূর্যের সাথে হলদে সূর্যের সখ্যতায় নজরকারা সৌন্দর্য আর সফলতার হাতছানিতে কৃষকের চোখে-মুখে ফুটে উঠেছে হলুদ ফুলের রঙিন হাঁসি।

জানা গেছে, উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সার্বিক সহায়তায় কৃষিপূর্ণবাসন, প্রণোদনা কর্মসূচির আওতায় ৪৫০জন কৃষককে বিনামূল্য সার ও বীজ প্রদানের মাধ্যমে প্রথমবারের মতো উচ্চ ফলনশীল আরডি এস জাতের সূর্যমুখী ফুলের চাষ হচ্ছে। ইতোমধ্যে স্থানীয় কৃষকদের মাঝে এ ফসল ব্যাপক সাড়া ফেলেছে। বিশ্ব বাজারে ভোজ্যতেলের ব্যাপক চাহিদা সয়াবিন, সরিষার তেলের ঘাটতি পূরণে সূর্যমুখী চাষের গুরুত্ব অপরিসীম।

এ লক্ষ্যে কৃষিবান্ধব সরকারের প্রধানমন্ত্রীর যুগান্তকারী পদক্ষেপে বাংলাদেশে বাণিজ্যিকভাবে সূর্যমুখী ফুলের চাষ শুরু হয়েছে। শনিবার সরেজমিনে দেখা গেছে, উপজেলার ৯টি ইউনিয়নে দিন দিন জনপ্রিয় হয়ে উঠেছে সূর্যমুখী চাষ। কম সময়ে স্বল্প খরচে অধিক লাভে স্বপ্ন বুনছেন কৃষকেরা।স্থানীয় কৃষকরা জানান সরকারী পৃষ্টপোষকতা আরো বৃদ্ধি করে আন্তর্জাতিক বাজার সৃষ্টি করা হলে সূর্যমুখী চাষে মানুষ আগ্রহী হয়ে উঠবে।

উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রবিউল ইসলাম বাবু জানান, অন্য ফসলের তুলনায় খরচ কম, লাভ বেশি হওয়ার কারণে সূর্যমুখী চাষ করছি। উপজেলা কৃষি উপসহকারী আব্দুল লতিফের পরামর্শে চলতি বছর আমি ১একর(১শ শতাংশ) জমিতে সূর্যমুখী ফুলের চাষ করছি। এক বিঘা জমি থেকে উৎপাদিত বীজ থেকে আয় হবে ২০/২২ হাজার টাকা । সূর্যমুখী ফুলের নজরকাড়া সৌন্দর্য পুলকিত করে যে কাউকে।

তেল হিসেবে এর কদর অনেক। বলা হয়ে থাকে সূর্যমুখী তেল সয়াবিন তেলের চেয়ে বেশি পুষ্টিগুণ সম্পন্ন। সূর্যমুখীর গাছ জ্বালানি হিসেবেও ব্যবহার করা যায়। তাই সূর্যমুখী চাষে একের অধিক লাভ।
নিতাই ইউপির পানিয়াল পুকুর খোলা হাটি গ্রামের কৃষক গৌসুল আজম জানান, এবছর আমি ৩০শতাংশ জমিতে সুর্যমুখী ফুলের চাষ করেছি। খরচ হবে ৭/৮হাজার টাকা। সেখানে কৃষি অফিস বিনামূল্যে বীজ ও সার দিয়েছে ফলে তার খরচ হয়েছে ৩/৪ হাজার টাকা ।

প্রাকৃতির দুর্যোগে ক্ষতিগ্রস্ত না হলে খরচ বাদে এক বিঘা (৩০শতাংশ) জমিতে ১৮/২০ হাজার টাকা আয় করার আশা করছি। উপজেলা কৃষি অফিসার হাবিবুর রহমান জানান, কৃষি পূর্ণবাসন, প্রণোদনার আওতায় চলতি বছর ৫০ হেক্টর জমিতে সূর্যমুখী চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

বাংলাদেশে ভোজ্যতেলের প্রচুর ঘাটতি পূরণে বাইরের দেশ থেকে আমদানি করতে হয়। সে কারণে আমাদের দেশের প্রচুর বৈদেশিক মুদ্রা বিদেশে চলে যায়। সরকার সেটি নিরসনের লক্ষে প্রদর্শনী প্লটের মাধ্যমে এর চাষ শুরু করেছেন।

এই শাখার আরও খবর

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…

এমপির নাম ভাঙিয়ে নূরপুরে শিপন বাহিনীর তাণ্ডব: ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে হত্যার হুমকি

নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের নূরপুর রিকাবী বাজার এলাকায় নব্য এক সন্ত্রাসী বাহিনীর হাতে জিম্মি হয়ে পড়েছে সাধারণ মানুষ। মুন্সীগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য কামরুজ্জামান রতনের…

মনিরুলের রুম থেকে ২৫ কোটি টাকা লুট প্রধান অভিযুক্ত এখন ডিএমপির প্রভাবশালী কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে ব্যয় করার জন্য গত ২০২৪ সালের ৩ আগস্ট শেখ হাসিনার কাছ থেকে ২৫ কোটি টাকা এনে নিজের কক্ষে রেখেছিলেন…

কোনাবাড়ী থানা পুলিশের রোষানলে পড়ে মামলায় ফাঁসানোর অভিযোগ, পুলিশের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা!

* পুলিশ, সোর্স, ও কথিত সাংবাদিক মিলে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মামলায় ফাঁসিয়ে নগদ অর্থ ডাকাতি, জুলাই বিপ্লবের পর বিচারের দাবিতে ক্ষতিপূরণের মামলা করেও হয়রানির শিকার ভুক্তভোগী!…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সেহরি বিতরণ

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট: রোহিঙ্গাদের মাঝে মাহে রমজান উপলক্ষ্যে বিশেষ খাদ্য দ্রব্য বিতরণ

নিজস্ব প্রতিবেদক : Maybank Islamic Berhad অর্থায়নে MERCY Malaysia, ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট ও কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি হাকিমপাড়ার স্থানীয় জনসাধারণ এবং ক্যাম্প-১৪ এর বলপূর্বক বাস্তচ্যুত…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au