সারাদেশ

কালিয়ায় জীবিত নারীকে মৃত দেখিয়ে বয়স্ক ভাতার টাকা আত্মসাৎ

  • 4:14 pm - March 11, 2021

কালিয়া(নড়াইল) প্রতিনিধিঃ নড়াইলের কালিয়ায় জীবিত বয়স্ক ভাতাভোগী নারীকে মৃত দেখিয়ে ও এক ব্যক্তিকে নমিনি সাজিয়ে বয়স্ক ভাতার টাকা উওলোন করে আত্মসাৎ অভিযোগ উঠেছে থানার কেশবপুর গ্রামের মৃত রাইজুল হক চৌধুরীর ছেলে ও কালিয়া সমাজসেবা অফিসের ৭নং জয়নগর ইউনিয়নের সমাজকর্মি চৌধুরী তরিকুল ইসলামের বিরুদ্ধে।

জয়নগর ইউনিয়নের চরশুকতাইল গ্রামের ১ নং ওয়ার্ডে জীবিত বয়স্ক ভাতাভোগী স্বরূপজান বেগম (১০০)কে মৃত দেখিয়ে ভাতার টাকা আত্মসাত করেছে বলে জানা যায় । ভাতাভোগী ওই গ্রামের মৃত আলতাফ মোল্যার স্ত্রী।

ভূক্তভোগী স্বরপজান অভিযোগ করে বলেন, আমি বয়স্ক ভাতার টাকা উত্তোলনের জন্য নড়াগাতী কৃষি ব্যাংকে গেলে ব্যাংকের সেকেন্ড ম্যানেজার খোকন বলেন, আপনার বয়স্ক ভাতার টাকা অনেক আগেই তুলে নিয়ে গেছে, আপনি ইউনিয়ন সমাজ কর্মী চৌধুরী তরিকুল ইসলামকে নিয়ে আসেন।

আমি তরিকুলকে বার বার ফোন দিলে তিনি আমাকে বলেন, তোমার টাকা দেওয়া হবে তুমি ভাতার বইটি ব্যাংকে রেখে যাও। পরে আমি জানতে পারি তরিকুল আমাকে মৃত দেখিয়ে জয়নগর ইউনিয়নের দেবদুন গ্রামের ছিরু কাজীর ছেলে আব্দুল আলীকে নমিনী সাজিয়ে আমার বয়স্ক ভাতার এক বছরের ৬ হাজার টাকা কৃষি ব্যাংক থেকে উত্তোলন করে আত্মসাৎ করেছে।

আমি তরিকুলকে টাকার কথা বললে সে বিষয়টি এড়িয়ে যায়। ১১ মার্চ (বৃহস্পতিবার) সরেজমিনে গিয়ে নড়াগাতী শাখার কৃষি ব্যাংকে খোঁজ নিয়ে দেখা যায় জুলাই/২০১৯ থেকে জুন/২০২০ মাস পর্যন্ত ভুক্তভোগী স্বরপজানের (৪৮৭৭) নং বহি ও (৮২) নং হিসাবের অনুকুলে কালিয়া সমাজসেবা অফিসারের স্বাক্ষরিত প্রত্যয়ন পত্রে স্বরূপজানকে মৃত দেখিয়ে আব্দুল আলী নামে একজনকে নমিনী সাজিয়ে বয়স্ক ভাতার টাকা উত্তোলের পরিপত্র ইস্যু করে কৃষি ব্যাংকে প্রেরণ করেন।

এ বিষয়ে ভূয়া নমিনী আব্দুল আলী কাছে জানতে চাইলে তিনি বলেন, স্বরূপজান নামে আমি কাউকে চিনি না। তবে কিছু দিন আগে আমি কৃষি ব্যাংক থেকে কিছু টাকা তুলেছি কিন্তু কিসের টাকা আমার মনে নেই বলে এড়িয়ে যান।

এ ব্যাপারে অভিযুক্ত সমাজসেবা অফিসের ইউনিয়ন সমাজকর্মী চৌধুরী তরিকুল ইসলাম তার ভুল স্বীকার করে বলেন, একই নামে দুজন ভাতাভোগী হওয়ায় ভুলক্রমে স্বরূপজানকে মৃত দেখানো হয়েছে এবং তার ৬ হাজার টাকা ফেরৎ দেওয়া হয়েছে। কিন্তু অভিযুক্ত তরিকুল ভুল প্রমানের সত্যতা দেখাতে ব্যার্থ হয়েছেন এবং সংবাদ প্রকাশ না করার জন্য অনুরোধ করেছেন।

এ ব্যাপারে সমাজসেবা অফিসার মোঃ রফিকুল ইসলাম বলেন, জীবিত ব্যাক্তিকে মৃত সাজিয়ে আমার অফিসের সমাজকর্মীর বিরুদ্ধে অভিযোগ আপনাদের মাধ্যমে জানতে পেরেছি। এ বিষয়ে সত্যতা প্রমানের জন্য জীবিত স্বরূপজানকে অফিসে আসতে বলেছি। ঘটনার সত্যতা প্রমানীত হলে অভিযুক্তর বিরুদ্ধে আইনানুগ ব্যাবস্থা গ্রহন করা হবে।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাজমুল হুদা বলেন, বিষয়টি আমি জানতে পেরেছি। জীবিত নারীকে মৃত সাজিয়ে ভুয়া নমিনী বানিয়ে সরকারী টাকা উত্তোলন দুঃখজনক। তদন্ত সাপেক্ষে সত্যতা প্রমান পেলে দোষীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যাবস্থা গ্রহন করা হবে।

এই শাখার আরও খবর

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…

এমপির নাম ভাঙিয়ে নূরপুরে শিপন বাহিনীর তাণ্ডব: ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে হত্যার হুমকি

নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের নূরপুর রিকাবী বাজার এলাকায় নব্য এক সন্ত্রাসী বাহিনীর হাতে জিম্মি হয়ে পড়েছে সাধারণ মানুষ। মুন্সীগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য কামরুজ্জামান রতনের…

মনিরুলের রুম থেকে ২৫ কোটি টাকা লুট প্রধান অভিযুক্ত এখন ডিএমপির প্রভাবশালী কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে ব্যয় করার জন্য গত ২০২৪ সালের ৩ আগস্ট শেখ হাসিনার কাছ থেকে ২৫ কোটি টাকা এনে নিজের কক্ষে রেখেছিলেন…

কোনাবাড়ী থানা পুলিশের রোষানলে পড়ে মামলায় ফাঁসানোর অভিযোগ, পুলিশের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা!

* পুলিশ, সোর্স, ও কথিত সাংবাদিক মিলে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মামলায় ফাঁসিয়ে নগদ অর্থ ডাকাতি, জুলাই বিপ্লবের পর বিচারের দাবিতে ক্ষতিপূরণের মামলা করেও হয়রানির শিকার ভুক্তভোগী!…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সেহরি বিতরণ

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট: রোহিঙ্গাদের মাঝে মাহে রমজান উপলক্ষ্যে বিশেষ খাদ্য দ্রব্য বিতরণ

নিজস্ব প্রতিবেদক : Maybank Islamic Berhad অর্থায়নে MERCY Malaysia, ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট ও কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি হাকিমপাড়ার স্থানীয় জনসাধারণ এবং ক্যাম্প-১৪ এর বলপূর্বক বাস্তচ্যুত…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au