আন্তর্জাতিক

পাকিস্তানে তুরস্কের সামরিক হেলিকপ্টার বিক্রি আটকে দিল যুক্তরাষ্ট্র

  • 7:06 am - March 10, 2021

নতুন সময় ডেস্ক : পাকিস্তানের কাছে দেশীয় প্রযুক্তিতে নির্মিত ৩০টি অ্যাটাক হেলিকপ্টার সরবরাহে তুরস্ককে বাধা দিয়েছে যুক্তরাষ্ট্র। সামরিক বাহিনীকে ব্যবহৃত এই হেলিকপ্টার যেকোনো আবহাওয়ায় হামলা চালাতে সক্ষম। সোমবার তুর্কি প্রেসিডেন্টের মুখপাত্র ইব্রাহীম কালিন সাংবাদিকদের বলেন, পাকিস্তানের কাছে তুর্কি হেলিকপ্টার বিক্রয় আটকে দিয়েছে যুক্তরাষ্ট্র। এখন এ ধরনের অস্ত্র কিনতে প্রতিবেশী চীনের দিকে ঝুঁকতে পারে ইসলামাবাদ।

ওয়াশিংটনের কূটনৈতিক সূত্রের বরাতে ডন অনলাইন ও ব্লুমবার্গ নিউজ এমন খবর দিয়েছে। জোড়া ইঞ্জিন, জোড়া আসন, বহু ধরনের ভূমিকা পালন ও সব ধরনের পরিস্থিতিতে হামলায় সক্ষম অ্যাটাক টি-১২৯ হেলিকপ্টার। এ বিমানের ইঞ্জিন যুক্তরাষ্ট্রের নির্মিত। ইব্রাহীম কালিন বলেন, পাকিস্তানের কাছে তুরস্ককে অস্ত্র বিক্রি করতে না দেওয়ায় মার্কিন স্বার্থই ক্ষতিগ্রস্ত হবে। কারণ পাকিস্তান এখন এসব অস্ত্র সংগ্রহে চীনের দিকে ঝুঁকবে।

২০১৮ সালের জুলাইয়ে তুরস্কের হেলিকপ্টার গানশিপ ক্রয়ে ১৫০ কোটি ডলারের চুক্তি করে পাকিস্তান। কিন্তু ইঞ্জিনের জন্য লাইসেন্স দিতে পেন্টাগন অস্বীকার করলে সরবরাহের তারিখ পিছিয়ে যায়। মার্কিন নিষেধাজ্ঞার প্রভাব নিয়েও কথা বলেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের এই মুখপাত্র।

তিনি বলেন, ওয়াশিংটন প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা হস্তান্তরে অস্বীকার করায় রাশিয়ার কাছ থেকে এস-৪০০ কিনতে বাধ্য হয়েছে তুরস্ক। এর আগে ২০১৯ সালের আগস্টেও তুর্কি অস্ত্র ক্রয় আটকে দিয়েছিলেন তখনকার মার্কিন প্রেসডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au