আন্তর্জাতিক

দেশে প্রথম করোনা শনাক্তের ১ বছর আজ

  • 5:11 am - March 08, 2021
বিশ্বে করোনায় প্রাণহানি ১০ লাখ ৬৭ হাজার

ঢাকা: ৮ মার্চ ২০২০, বাংলাদেশের জন্য ভয়াবহ একটি দিন। ওই দিন সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট থেকে জানানো হয় বাংলাদেশে প্রথমবারের মতো তিনজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। তার মধ্যে একজন নারী এবং দু’জন পুরুষ। এই ঘোষণার পর পেরিয়ে গেছে এক বছর। মানুষের জীবনকে করেছে বিপর্যস্ত। প্রথম দিকে মানুষের ছিল উৎকণ্ঠা, উদ্বেগ, ভাইরাস সম্পর্কে তথ্য না থাকা, গুজব, কোনো ওষুধ বা টিকা না থাকা সব মিলিয়ে দিশেহারা অবস্থা।

অন্যান্য দেশের মতো জাতিসঙ্ঘের নির্দেশে মানুষের শুধু করনীয় ছিল বার বার হাত ধোয়া, মাস্ক পরা কিংবা সামাজিক দূরত্ব বজায় রাখা। বাংলাদেশ সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রথম দিকে সাধারণ ছুটি ঘোষণা করে। ২২ মার্চ, বাংলাদেশ সরকার ১০ দিনের সাধারণ ছুটি ঘোষণা করেছিল যা পরবর্তীতে সাত দফা বাড়িয়ে ৩০ মে পর্যন্ত বাড়ানো হয়েছিল।

বাংলাদেশে ‘লকডাউন’ প্রয়োগের সময়টিকে সরকারিভাবে ‘সাধারণ ছুটি’ হিসেবে উল্লেখ করা হয়েছিল। ‘সাধারণ ছুটি’র মধ্যে সারা দেশেই জরুরি সেবা, পণ্য পরিবহন, চিকিৎসা ইত্যাদি অতি-প্রয়োজনীয় ক্ষেত্রগুলো ছাড়া গণপরিবহনও বন্ধ ছিল।

দেশজুড়ে ‘লকডাউন’ করার আগ পর্যন্ত আক্রান্ত বাড়ি, প্রয়োজনে জেলা ও উপজেলা ইত্যাদি লকডাউন করা হয়েছিল। ১৮ এপ্রিল পর্যন্ত দেশের ২৯টি জেলা সম্পূর্ণ এবং ১৯টি জেলা আংশিকভাবে লকডাউন করা হয়েছিল। বিভিন্ন দেশের মতো দেশজুড়ে অবরুদ্ধকরণ না হলেও সারা দেশেই অতি জরুরি প্রয়োজন ছাড়া মুক্তভাবে চলাচলের ওপর বাধা আরোপ করা হয়েছিল।

সারা দেশে সন্ধ্যা ৬টার পর থেকে সকাল ৬টা পর্যন্ত বাইরে বের হলে আইনানুগ ব্যবস্থা নেয়ার ঘোষণা দিয়ে প্রজ্ঞাপন জারি করেছিল সরকার। একই সাথে এক এলাকা থেকে আরেক এলাকায় চলাচল বন্ধের জন্যও প্রশাসন কড়াকড়ি আরোপ করেছিল।

সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয় মার্চ মাসের ১৭ তারিখে। এই সব শিক্ষাপ্রতিষ্ঠান এক বছরের বেশি সময় পর এখন খোলার প্রস্তুতি নিচ্ছে। সরকার দাবি করছে অন্য যেকোনো দেশের তুলনায় বাংলাদেশ এই এক বছরে করোনাভাইরাস মোকাবেলায় সফলতা দেখিয়েছে।

গত বছরের ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়েছিল। এরপরের দুই মাস দৈনিক শনাক্তের সংখ্যা তিন অঙ্কের মধ্যে থাকলেও সেটা বাড়তে বাড়তে জুলাই মাসে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়। ২ জুলাই সর্বোচ্চ ৪০১৯ জনের মধ্যে করোনাভাইরাস শনাক্ত হয়।

ধারণা করা হচ্ছিল শীতকালে ভাইরাসের প্রকোপ আরো বাড়বে। কিন্তু বাস্তবে দেখা যায় উল্টা। নভেম্বরে সংক্রমণের গ্রাফ কিছুটা ওপরে উঠলেও ডিসেম্বর থেকে সেটা দ্রুত পড়তে থাকে। ফেব্রুয়ারির মাঝামাঝি সংক্রমণের হার তিন শতাংশের নিচে নেমে আসে, দৈনিক শনাক্তের সংখ্যা ছিল তিন শ’ জনেরও কম।

এখন পর্যন্ত করোনাভাইরাস পরিস্থিতি :
৮ মার্চ ২০২০ থেকে ৭ মার্চ ২০২১ পর্যন্ত বাংলাদেশে

মোট আক্রান্তের সংখ্যা- পাঁচ লাখ ৫০ হাজার ৩৩০ জন
মৃত্যু- আট হাজার ৪৬২ জন
সুস্থ- পাঁচ তিন হাজার ৩ জন
তথ্য: স্বাস্থ্য অধিদফতর।

সরকার বলছে চীনের উহানে এই রোগটি শনাক্ত হওয়ার পর থেকেই তারা প্রস্তুতি নিতে থাকে। সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের ড. আলমগীর হোসেন বলছিলেন আঞ্চলিকভাবে সরকার এই ভাইরাসকে নিয়ন্ত্রণ করতে সফল হয়েছে। তিনি বলছিলেন, ‘দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোকে বিবেচনায় ধরলে বাংলাদেশের অবস্থান অনেক ভালো’।

তিনি বলেন, চীন বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে জানানোর পর বাংলাদেশের আইইডিসিআর সরকারের অনেকগুলো মন্ত্রণালয়ের সাথে একটি বৈঠক করে ২০ জানুয়ারি। দ্রুত সিদ্ধান্ত নেয়া হয় যাতে করে ২১ জানুয়ারি থেকে যেসব ফ্লাইট চীন থেকে আসবে সেসব ফ্লাইটের যাত্রীদের বিমানবন্দরে থার্মাল স্ক্যানার দিয়ে স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা করা হয়।

এ ছাড়া বিমানবন্দরে হেলথ কার্ড দেয়া হয়। বিদেশ ফেরত যাত্রীদের এটি ফর্মে বিস্তারিত তথ্য নেয়া এবং বাংলাদেশে তাদের মোবাইল নম্বর নেয়া হয়। মার্চের শুরুতেই সরকার স্বাস্থ্য সম্পর্কিত প্রতিষ্ঠানগুলো বিভিন্ন দেশের সাথে যোগাযোগ করতে থাকে।

আলমগীর হোসেন বলছিলেন, ‘কোন দেশ কোন মেডিসিন ব্যবহার করছে সেটা জানা, ডব্লিউএইচও-এর সাথে যোগাযোগ এই বিষয়গুলো করা হচ্ছিল। কারণ প্রথম দিকে সবার কাছেই এই রোগটি ছিল অপিরিচিত’।

রাজধানী ঢাকা থেকে একেবারে উপজেলা পর্যায়ে কমিটি গঠন করা, হাসপাতাল প্রস্তুত করা, প্রচার প্রচারণা চালানো এ ধরণের বিভিন্ন কাজের জন্য পরিকল্পনা করা হয়।

আলমগীর হোসেন বলছিলেন, ‘ফেব্রুয়ারি এবং মার্চ এ সময়টাতে ব্যবস্থাপনা ছিল খুবই শক্তিশালী। তবে মাঝখানে সেটা কিছুটা ঢিমেতালে হয়েছে।শক্তভাবে এ ব্যবস্থাপনাটা না করতে পারলে আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যা আরো বাড়তে পারতো।’

তবে মৃত্যুর সংখ্যা নিয়ে সরকারের যে হিসাব, সেটা নিয়ে যে বিতর্ক আছে সেটাকে তিনি নাকচ করে দিয়ে বলেন, প্রত্যেকটি মৃত্যুর রেকর্ড রয়েছে হাসপাতালগুলোতে। তাই এখানে বির্তক তৈরি হওয়ার অবকাশ নেই।

তবে স্বাস্থ্য বিশেষজ্ঞরা করোনাভাইরাস নিয়ন্ত্রণের সরকারের এই দাবিকে ঢালাওভাবে মানতে রাজি নন।
তারা বলছেন, কয়েকটি বিষয় এখানে কাজ করেছে যাতে করে মানুষের মৃত্যু এবং আক্রান্তের সংখ্যা কম হয়েছে। এর মধ্যে একটি হলো বাংলাদেশের আবহাওয়া। অন্যান্য শীত প্রধান দেশে করোনা যতটা বিস্তার লাভ করেছে বাংলাদেশ গ্রীষ্মপ্রধান দেশ হওয়াতে আবহাওয়াগতভাবে বড় সুবিধা পেয়েছে।

করোনাভাইরাসে আক্রান্তের দিক থেকে বেশি আক্রান্ত হয়েছে বয়স্ক ব্যক্তিরা। ইউরোপ-আমেরিকার দেশগুলোতে মানুষের গড় আয়ু বেশি। সেখানে বয়স্ক জনগোষ্ঠীর সংখ্যা বেশি। তাই আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যাও বেশি হয়েছে। কিন্তু সেই তুলনায় বাংলাদেশের মানুষের গড় আয়ু কম। তাই যে জনগোষ্ঠীর মানুষ আক্রান্ত হওয়ার কথা সেই জনগোষ্ঠীর মানুষ তুলনামূলক কম। আক্রান্তের সংখ্যাও কম। খবর বিবিসি।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au