সারাদেশ

রাজশাহীতে তিন দিনব্যাপী উদ্যোক্তা মেলা শুরু

  • 6:40 am - March 05, 2021

জিল্লুর রহমান জয় (রাজশাহী) : রাজশাহীতে তিন দিনব্যাপী উদ্যোক্তা মেলা শুরু হয়েছে। গতকাল বৃহস্পতিবার (৪ মার্চ) দুপুরে নগর ভবনের গ্রিন প্লাজায় ফিতা, কেক কেটে ও পায়রা উড়িয়ে এ মেলার উদ্বোধন করেন রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন। ৪ মার্চ থেকে শুরু হওয়া এ মেলা চলবে আগামী ৬ মার্চ পর্যন্ত। প্রতিদিন সকাল ১০ থেকে রাত ৯টা পর্যন্ত মেলা চলবে। মেলায় তরুণ-তরুণীদের ২৮টি স্টলে বিভিন্ন পণ্যের স্থান পেয়েছে।

‘রাজশাহীর উদ্যোক্তা’ নামক ফেসবুক গ্রুপ এ মেলার আয়োজন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাসিক মেয়র খায়রুজ্জামান লিটন বলেন, করোনা ভাইরাস সংক্রমণের আগে আমরা বিভিন্ন মেলার আয়োজন করেছি। করোনা পরিস্থিতি কাটিয়ে ওঠার পর প্রথমবারের মতো এ মেলার আয়োজন করেছে রাজশাহীর উদ্যোক্তারা। এখানে তরুণ উদোক্তারা বিশেষ করে নারী উদ্যোক্তারা তাদের পণ্য মানুষের সামনে উপস্থাপন করেছে। মেলায় মহানগরবাসী আসবেন, পণ্য কিনবেন। এর মাধ্যমে নতুন নতুন উদ্যোক্তা তৈরি হবে। তিনি মেলার সফলতা কামনা করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিসিক রাজশাহীর উপ-মহাব্যবস্থাপক জাফর বায়েজীদ, রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মো. মনিরুজ্জামান মনি, আল আকসা ডেভেলপার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও রিয়েল এস্টেট অ্যান্ড ডেভেলপার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মিজানুর রহমান কাজী।

অনুষ্ঠানে রাজশাহীর উদ্যোক্তার অ্যাডমিন ও ক্রিয়েটর তাসনিম আরা, অ্যাডমিন ইরফানুল ইসলাম ইরফান, অ্যাডমিন নাফিসা তাসনিম ঝিলিক, মডারেটর ফারজান ইসলাম খান, মডারেটর হাসিবা আক্তার শাবনুরসহ তরুণ উদোক্তারা বক্তব্য দেন। অনুষ্ঠানের প্রধান অতিথি রাসিক মেয়র খায়রুজ্জামান লিটনকে সম্মাননা স্মারক প্রদান করেন তরুণ উদ্যোক্তারা। উদ্বোধনী অনুষ্ঠান শেষে মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন মেয়র লিটন।

এই শাখার আরও খবর

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…

এমপির নাম ভাঙিয়ে নূরপুরে শিপন বাহিনীর তাণ্ডব: ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে হত্যার হুমকি

নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের নূরপুর রিকাবী বাজার এলাকায় নব্য এক সন্ত্রাসী বাহিনীর হাতে জিম্মি হয়ে পড়েছে সাধারণ মানুষ। মুন্সীগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য কামরুজ্জামান রতনের…

মনিরুলের রুম থেকে ২৫ কোটি টাকা লুট প্রধান অভিযুক্ত এখন ডিএমপির প্রভাবশালী কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে ব্যয় করার জন্য গত ২০২৪ সালের ৩ আগস্ট শেখ হাসিনার কাছ থেকে ২৫ কোটি টাকা এনে নিজের কক্ষে রেখেছিলেন…

কোনাবাড়ী থানা পুলিশের রোষানলে পড়ে মামলায় ফাঁসানোর অভিযোগ, পুলিশের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা!

* পুলিশ, সোর্স, ও কথিত সাংবাদিক মিলে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মামলায় ফাঁসিয়ে নগদ অর্থ ডাকাতি, জুলাই বিপ্লবের পর বিচারের দাবিতে ক্ষতিপূরণের মামলা করেও হয়রানির শিকার ভুক্তভোগী!…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সেহরি বিতরণ

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট: রোহিঙ্গাদের মাঝে মাহে রমজান উপলক্ষ্যে বিশেষ খাদ্য দ্রব্য বিতরণ

নিজস্ব প্রতিবেদক : Maybank Islamic Berhad অর্থায়নে MERCY Malaysia, ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট ও কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি হাকিমপাড়ার স্থানীয় জনসাধারণ এবং ক্যাম্প-১৪ এর বলপূর্বক বাস্তচ্যুত…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au