সারাদেশ

আশাশুনির কুল্যার বৃদ্ধা রহিমা বেগম ভিক্ষাবৃত্তি করে সংসার চালান

  • 2:00 pm - March 04, 2021

আহসান উল্লাহ বাবলু, সাতক্ষীরা জেলা প্রতিনিধিঃ বিধবা রহিমা বেগমের বয়স ৭০ বছর পার হয়ে গেছে। খাদ্য যোগাড় করার কারনে বাধ্য হয়ে তিনি ভিক্ষাবৃত্তি বেছে নিয়েছেন। বৃদ্ধ বয়সেও তিনি বিধবা বা বয়স্ক ভাতার কার্ড পাননি।

আশাশুনি উপজেলার কুল্যা গ্রামের শাহাজী পাড়ার মৃত কচিমদ্দিন শাহাজীর স্ত্রী রহিমা বেগম জানান, ৩৮ বছর আগে আমার স্বামী মারা গেছে। ৪ মেয়ে ও ১ ছেলের সংসারে দারিদ্র্যতা আমার সঙ্গী ছিল। অন্যদের বাড়ি বাড়ি গিয়ে ভিক্ষা করে ৪ মেয়ে ও ১ ছেলেকে বিয়ে দিয়েছি। কিন্তু বড় হওয়ার পর তারা নিজেদের নিয়েই ব্যস্ত। দেখার মতন আমার কাছে কেউ রইলনা।

ছেলে সবুর শাহাজী বিয়ের পর থেকে ভোমরায় শ্বশুর বাড়িতে থাকে। উচ্চ রক্তচাপ, ডায়াবেটিসসহ বিভিন্ন রোগে জর্জরিত আমি। প্রতিদিন মোটা অংকের টাকার ঔষধ সেবন করতে হয় আমার। কে দেবে খরচের টাকা? কিভাবে পেট ভরে খেতে পারব? জায়গা জমি বলে আমার কিছু নেই। মেয়ের একটু জায়গায় আমি বসবাস করি।

অসুস্থ শরীর নিয়ে সব সময় অন্যের বাড়িতে ভিক্ষা করতে যেতে পারিনা। জানি বয়স বেশি হলে বয়স্ক ভাতার কার্ড হয়। বিধবা হলে বিধবা কার্ড হয়। দরিদ্র হলে ভিজিডি কার্ড হয়, আমি কি হলে কার্ড পাব ? আমি কার কাছে গেলে কার্ড পাব? মেম্বার, চেয়ারম্যান সবার কাছে গিয়েছি তবুও কার্ড পায়নি।

সাংবাদিকদের বলে খবর করে সবাইকে জানাতে চাই। উপজেলা নির্বাহী অফিসার, জেলা প্রশাসকসহ উর্দ্ধতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন তিনি।

এই শাখার আরও খবর

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…

এমপির নাম ভাঙিয়ে নূরপুরে শিপন বাহিনীর তাণ্ডব: ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে হত্যার হুমকি

নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের নূরপুর রিকাবী বাজার এলাকায় নব্য এক সন্ত্রাসী বাহিনীর হাতে জিম্মি হয়ে পড়েছে সাধারণ মানুষ। মুন্সীগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য কামরুজ্জামান রতনের…

মনিরুলের রুম থেকে ২৫ কোটি টাকা লুট প্রধান অভিযুক্ত এখন ডিএমপির প্রভাবশালী কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে ব্যয় করার জন্য গত ২০২৪ সালের ৩ আগস্ট শেখ হাসিনার কাছ থেকে ২৫ কোটি টাকা এনে নিজের কক্ষে রেখেছিলেন…

কোনাবাড়ী থানা পুলিশের রোষানলে পড়ে মামলায় ফাঁসানোর অভিযোগ, পুলিশের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা!

* পুলিশ, সোর্স, ও কথিত সাংবাদিক মিলে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মামলায় ফাঁসিয়ে নগদ অর্থ ডাকাতি, জুলাই বিপ্লবের পর বিচারের দাবিতে ক্ষতিপূরণের মামলা করেও হয়রানির শিকার ভুক্তভোগী!…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সেহরি বিতরণ

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট: রোহিঙ্গাদের মাঝে মাহে রমজান উপলক্ষ্যে বিশেষ খাদ্য দ্রব্য বিতরণ

নিজস্ব প্রতিবেদক : Maybank Islamic Berhad অর্থায়নে MERCY Malaysia, ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট ও কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি হাকিমপাড়ার স্থানীয় জনসাধারণ এবং ক্যাম্প-১৪ এর বলপূর্বক বাস্তচ্যুত…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au