জাতীয়

আজ খুশির ঈদ

  • 3:27 am - May 25, 2020

ঢাকা : ঈদ মোবারক। সোমবার (২৫ মে) পবিত্র ঈদুল ফিতর। রোববার (২৪ মে) সন্ধ্যায় দেশের বিভিন্ন স্থানে শাওয়ালের সরু–বাঁকা চাঁদ দেখা গেছে। রমজানের দীর্ঘ এক মাসের সিয়াম-সাধনার পর হাজির হয় ঈদুল ফিতর। কিন্তু মহামারি করোনাভাইরাস (কোভিড-১৯) পরিস্থিতিতে এ বছর উৎসব আর আনন্দের ঈদ আসছে ভিন্ন চেহারা নিয়ে।

ঈদগাহ বা খোলা জায়গায় জামায়াত না করে বরং স্বাস্থ্যবিধি মেনে মসজিদে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায়ের জন্য মুসল্লিদের প্রতি আহ্বান জানিয়েছে সরকার।

ঈদুল ফিতর উপলক্ষে রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে আলাদা আলাদা বাণী দিয়েছেন। বাণীতে তারা বলেন, এবার উদ্বুদ্ধ পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে ঈদ উদযাপন করতে হবে।

এবারের ঈদে প্রধান জামাত হবে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে। এছাড়া অন্যান্য মসজিদেও ঈদ জামাতের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

স্বাস্থ্যবিধি মেনে চলতে প্রয়োজনে মসজিদগুলোতে হবে একাধিক জামাত। এরই মধ্যে দেশের সব মসজিদে পৌঁছে গেছে ইসলামিক ফাউন্ডেশনের নির্দেশনা।

প্রতি বছর ঈদের জামায়েত খোলা ময়দানে হলেও এবারই প্রথম করোনায় বদলে গেছে চিত্র। ইসলামিক ফাউন্ডেশনের নির্দেশনা মেনে ঈদের জামাত হবে মসজিদগুলোতে।

ইসলামিক ফাউন্ডেশন ১০ দফা নিদের্শনা মেনে প্রস্তুতি নিচ্ছে ঈদের জামাতের। সব মসজিদে করা হবে একাধিক ঈদের জামাত। মসজিদে ঢুকতে থাকছে জীবানুনাশক ব্যবস্থা।

পুলিশের পক্ষ থেকেও ঈদের জামাত আদায়ে থাকছে ১৪ দফা নির্দেশনা। বিষয়টিকে স্বাগত জানিয়েছেন মুসল্লিরাও।

সারা দেশের সব মসজিদকে নিয়ম মানার ব্যাপারে কঠোর নির্দেশনা পৌঁছে দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন। নিয়মের ব্যত্যয় গঠলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি তাদের।

একজন কর্মকর্তা জানান, ধর্ম মন্ত্রণালয় থেকে প্রত্যেকটা জেলা প্রশাসনে চিঠি পাঠিয়ে দেয়া হয়েছে। সেই নির্দেশনা অনুসারেই নামাজ হবে।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au