জাতীয়

বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ: শেখ হাসিনা

  • 5:31 pm - March 03, 2021

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এদেশের মুসলমান, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান সম্প্রদায় মিলেমিশে সম্প্রীতির মধ্য দিয়ে বসবাস করে যাচ্ছে।

তিনি আগামীকাল বৃহস্পতিবার বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার সহসভাপতি কর্মবীর ভদন্ত জিনানন্দ মহাথের এর জাতীয় অন্ত্যেষ্টিক্রিয়া আয়োজন উপলক্ষ্যে আজ দেয়া এক বাণীতে একথা বলেন।

শেখ হাসিনা বলেন, ‘হাজার বছরের সাংস্কৃতিক ঐতিহ্য এবং মহান মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলাদেশ গড়তে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। বাংলাদেশের চলমান উন্নয়ন আজ বিশ্ববাসীর কাছে দৃশ্যমান।’

এ দেশের বৌদ্ধধর্মের অনুসারীরা দেশের আর্থসামাজিক উন্নয়নসহ সকল প্রকার কর্মকাণ্ডে অংশগ্রহণ করে আসছেন উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ মহান স্বাধীনতা লাভে বৌদ্ধ জনসাধারণ ও বৌদ্ধ ভিক্ষু অসামান্য অবদান রেখেছেন।

এ দেশের মাটি ও মানুষের সঙ্গে মিশে আছে হাজার বছরের বৌদ্ধ ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি। বাংলাদেশের বিভিন্ন ধর্মের অনুসারীরা আবহমানকাল ধরে পাশাপাশি বসবাস করে সৌহার্দ্য ও সম্প্রীতির এক অপূর্ব দৃষ্টান্ত স্থাপন করে চলেছেন। এ সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধনকে সমুন্নত রাখতে বৌদ্ধধর্মীয় গুরুদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।’

“চট্টগ্রামের লোহাগড়া উপজেলার মহাবোধি বৌদ্ধ বিহারের অধ্যক্ষ, বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার সহ-সভাপতি কর্মবীর ভদন্ত জিনানন্দ মহাথের এর জাতীয় অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠান উপলক্ষ্যে তিনি তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

শেখ হাসিনা বলেন, কর্মবীর ভদন্ত জিনানন্দ মহাথের অসাম্প্রদায়িক চেতনা ধারণ করে মানবতার কল্যাণে আজীবন কাজ করে গেছেন। তিনি অনেক শিক্ষা ও সেবামূলক প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেন। দেশ-বিদেশে সংঘ সমাজ ও গৃহী সমাজের ঐক্য, সংহতি, সৌহার্দ্য ও শান্তি প্রতিষ্ঠায় তিনি সারা জীবনে ধর্মবাণীর মাধ্যমে উপদেশ দিয়েছেন।

প্রধানমন্ত্রী বলেন,“কর্মবীর ভদন্তজিনানন্দ মহাথের এর জাতীয় অন্ত্যেষ্টিক্রিয়া উপলক্ষ্যে ‘জিনানন্দ দ্যুতি’ স্মারক গ্রন্থটির মাধ্যমে জাতীয় জীবনে তাঁর অবদান সম্পর্কে মানুষ জানতে পারবে। এ সুন্দর উদ্যোগকে আমি স্বাগত জানাই।” তিনি এ অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানের সার্বিক সাফল্য কামনা করেন।- বাসস

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au