সারাদেশ

পরিচ্ছন্ন শহর গড়তে ‘আমরা করব জয়’ সংগঠনের পরিচ্ছন্নতা কর্মসূচি

  • 11:59 am - February 28, 2021

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: শহরের একমাত্র বৃহৎ খেলার জায়গা, ফুলবাড়ী সরকারী কলেজ মাঠে প্রতিদিন বিভিন্ন বয়সী ছেলে মেয়েরা খেলাধুলাসহ অবসরে বসে আড্ডা করেন। গত বৃহস্পতিবার মাঠটিতে অনুষ্ঠিত হয় বৃহৎ একটি ফুটবল টুর্নামেন্ট। সেই টুর্নামেন্টের মাঠে পদচারণ হয় অগণিত দর্শনার্থীদের।

খেলা উপভোগের সময় বুট-বাদামসহ বিভিন্নধরণের খাবার খাওয়ায় মাঠজুড়ে পড়ে থাকে সেই খাবারের ময়লা আবর্জনা। মাঠের সেই বেহাল অবস্থার চিত্র তুলে ধরা হয় বিভিন্ন সামাজিক মাধ্যমে।

সেই বিষয়টিতে চোখ পড়ে দিনাজপুরের ফুলবাড়ীর অরাজনৈতিক সামাজিক উন্নয়নক কর্মকা-মূলক সংগঠন ‘আমরা করব জয়’ এর সদস্যদের। একবেলা স্বেচ্ছাশ্রম দিয়ে সেই মাঠ পরিষ্কারের লক্ষ্যে নেমে পড়ে একদল তরুণ-তরুণী।
গতকাল রবিবার সকাল সাড়ে ৮টা থেকে ফুলবাড়ী সরকারি কলেজ মাঠে দেখা যায়।

শরীরে সংগঠনের গেঞ্জি, মুখে মাস্ক, মাথায় হেড কভার, হাতে ঝাড়–, বেলচা ও বস্তা নিয়ে অপেক্ষা করতে দেখা যায় এক ঝাঁক তরুণ-তরুণীকে। ৯টা বাজার সাথে সাথে মাঠের ময়লা-আবর্জনাসহ কলেজ ক্যাম্পাস পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে ঝাঁপিয়ে পড়েন তারা।

পরিচ্ছন্ন সমাজ গড়ে উঠুক আমাদের হাতে’ শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে পরিষ্কার পরিচ্ছন্ন সমাজ গড়ার প্রত্যয়ে সংগঠনের সংগঠক প্লাবন শুভ, সদস্য মৌসুফ পারভেজ শুভ, আব্দুর রহিম, তানজিদ সাফায়েত, আসাদ সরকার, শর্মিলী ছন্দা, রিয়া গুপ্তা, আমিনুল ইসলাম, শাহরিয়া আফিস দিনার, জাকিরুল ইসলাম জাকিরসহ অনেকে পরিষ্কার পরিচ্ছন্ন কর্মসূচিতে অংশ নেন।

প্লাবন শুভ ও মৌসুফ পারভেজ শুভ বলেন, অরাজনৈতিক সামাজিক কর্মকা-মূলক সংগঠন ‘আমরা করব জয়’ এর উদ্যোগে বিভিন্ন সামাজিক কর্মকা-ে আমরা এগিয়ে এসেছি। হঠাৎ করেই সামাজিক যোগাযোগ মাধ্যমে কলেজে মাঠের বেহাল দশার চিত্র চোখে পড়ে। সংগঠনের পক্ষ থেকে সিদ্ধান্ত নিয়ে পরিষ্কার-পরিচ্ছন্ন কর্মসূচি’র উদ্যোগ গ্রহণ করা হয়।

সংগঠনের সকল সদস্যরা পরিষ্কার পরিচ্ছন্ন সমাজ গড়ার প্রত্যয়ে সবার সহযোগিতা প্রত্যাশা করেন। তারা সকল নাগরিকের প্রতি আহব¦ান জানান, মানুষকে রোগজীবানু থেকে রক্ষা করে সুস্থভাবে বাঁচাতে আসুন পরিচ্ছন্ন শহর গড়ে তুলি,পরিহার করি যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলার অভ্যাস, গড়ে তুলি পরিচ্ছন্ন ও জীবানুমুক্ত সোনার বাংলা।

এই শাখার আরও খবর

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…

এমপির নাম ভাঙিয়ে নূরপুরে শিপন বাহিনীর তাণ্ডব: ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে হত্যার হুমকি

নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের নূরপুর রিকাবী বাজার এলাকায় নব্য এক সন্ত্রাসী বাহিনীর হাতে জিম্মি হয়ে পড়েছে সাধারণ মানুষ। মুন্সীগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য কামরুজ্জামান রতনের…

মনিরুলের রুম থেকে ২৫ কোটি টাকা লুট প্রধান অভিযুক্ত এখন ডিএমপির প্রভাবশালী কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে ব্যয় করার জন্য গত ২০২৪ সালের ৩ আগস্ট শেখ হাসিনার কাছ থেকে ২৫ কোটি টাকা এনে নিজের কক্ষে রেখেছিলেন…

কোনাবাড়ী থানা পুলিশের রোষানলে পড়ে মামলায় ফাঁসানোর অভিযোগ, পুলিশের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা!

* পুলিশ, সোর্স, ও কথিত সাংবাদিক মিলে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মামলায় ফাঁসিয়ে নগদ অর্থ ডাকাতি, জুলাই বিপ্লবের পর বিচারের দাবিতে ক্ষতিপূরণের মামলা করেও হয়রানির শিকার ভুক্তভোগী!…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সেহরি বিতরণ

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট: রোহিঙ্গাদের মাঝে মাহে রমজান উপলক্ষ্যে বিশেষ খাদ্য দ্রব্য বিতরণ

নিজস্ব প্রতিবেদক : Maybank Islamic Berhad অর্থায়নে MERCY Malaysia, ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট ও কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি হাকিমপাড়ার স্থানীয় জনসাধারণ এবং ক্যাম্প-১৪ এর বলপূর্বক বাস্তচ্যুত…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au