প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা
প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…
সোহেল চৌধুরী রানা, সাপাহার (নওগাঁ) প্রতিনিধিঃ প্রত্যন্ত অঞ্চলে শিক্ষা ব্যাবস্থা প্রসার ও শিক্ষার মান উন্নয়নের লক্ষ্য নিয়ে নওগাঁর সাপাহারে সূর্যমূখী কিন্ডারগার্ডেন নামে একটি শিক্ষা প্রতিষ্ঠানের শুভ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকালে উপজেলার আইহাই ইউনিয়নের মধুইল বাজারে সূর্যমূখী কিন্ডার গার্ডেন নামে ওই শিক্ষা প্রতিষ্ঠানে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে স্কুলটির শুভ উদ্বোধন ঘোষনা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান হোসেন মন্ডল। উপজেলার বিশিষ্ট ব্যাবসায়ী মুনির এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী ও উক্ত প্রতিষ্ঠানের পরিচালক মুনিরুল ইসলাম এতে সভাপতিত্ব করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস সরকার, থানার অফিসার ইনচার্জ (ওসি) তারেকুর রহমান সরকার, আইহাই ইউপি চেয়ারম্যান আলহাজ্ব হামিদুর রহমান, পাতাড়ী ইউপি চেয়ারম্যান মুকুল আমিন, আইহাই ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি সাদেকুল ইসলাম, সাধারন সম্পাদক মোক্তার হোসেন জুয়েল, সাপাহার সৃস্টি একাডেমির প্রধান শিক্ষক ইস্ফাত জেরিন মিনা প্রমূখ।
এসময় জবই বিল জীববৈচিত্র সংরক্ষণ ও সমাজ কল্যাণ সংস্থার সভাপতি সোহানুর রহমান সবুজ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষানুরাগী ব্যক্তি, কোমলমতি শিক্ষার্থীসহ অভিভাবকগনেরা উপস্থিত ছিলেন।
স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au