আন্তর্জাতিক

বিক্ষোভ দমনে মারমুখী অবস্থানে মিয়ানমারের নিরাপত্তা বাহিনী

  • 3:56 pm - February 27, 2021

নতুন সময় ডেস্ক : সামরিক শাসনের বিরুদ্ধে মিয়ানমারে চলমান বিক্ষোভ দমনে মারমুখী অবস্থান নিয়েছে দেশটির নিরাপত্তা বাহিনী। দেশটির বৃহত্তম শহর ইয়াঙ্গুনে রোববার বৃহৎ এক প্রতিবাদ সমাবেশের ডাকে বিক্ষোভকারীদের নিয়ন্ত্রণে আগের চেয়ে কঠোর পন্থা অবলম্বন করছে নিরাপত্তা বাহিনী।

শনিবার সুলে প্যাগোডা, সানছাউঙ্গ টাউনশিপের মাইয়ানিগন ও কামাইত টাউনশিপের হ্লেডানসহ ইয়াঙ্গুনের বিভিন্ন স্থানে বিক্ষোভকারীদের পেটানোর পাশাপাশি তাদের লক্ষ্য করে রাবার বুলেট, টিয়ার গ্যাস ও স্টান গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ ও সৈন্যরা।

ইয়াঙ্গুনে স্থানীয় সময় দুপুরে আল-জাজিরার প্রতিবেদক পুলিশকে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করা নিরস্ত্র প্রতিবাদকারীদের আক্রমণ করতে দেখেন। বিক্ষোভকারীরা আবার একত্রিত হলে পুলিশ তাদের সহিংস কৌশল বাড়িয়ে আবার হামলা চালায়।

স্থানীয় সংবাদমাধ্যম মিয়ানমার নাও নিশ্চিত করে, ইয়াঙ্গুনের মায়াইনিগন অঞ্চলে পুলিশ এক সাংবাদিকসহ অন্তত ২০ জনকে গ্রেফতার করে।

আল-জাজিরাকে এক স্টুডেন্ট ইউনিয়ন অ্যাকটিভিস্ট জানান, রবিবারের বৃহত্তর বিক্ষোভের পরিপ্রেক্ষিতে মানুষকে আতঙ্কিত করতেই এই দমন অভিযান চালানো হচ্ছে। তবে এতে কোনো ফল হবে না বলে মন্তব্য করে তিনি বলেন, এর ফলে পরিস্থিতি বরং আরো অস্থিতিশীল হবে।

এদিকে শনিবার মিয়ানমারের কেন্দ্রীয় মনওয়া শহরে বিক্ষোভে এক নারী গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছে বলে জানায় স্থানীয় সংবাদমাধ্যম। এই নিয়ে দেশটিতে সেনাবিরোধী বিক্ষোভে মোট ছয়জন নিহত হয়েছেন।

অপরদিকে ২১ ফেব্রুয়ারি মান্দালায়ে পুলিশের গুলিতে আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন থাকা এক বিক্ষোভকারীর বুধবার মৃত্যু হয় বলে জানিয়েছেন হাসপাতালের এক চিকিৎসক। তবে হাসপাতাল কর্তৃপক্ষ দাবি করছে, করোনাভাইরাস সংক্রমণে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে।

১ ফেব্রুয়ারি তাতমাদাও নামে পরিচিত মিয়ানমারের সামরিক বাহিনী দেশটিতে সেনা অভ্যুত্থান ঘটায় এবং প্রেসিডেন্ট উইন মিন্ট ও স্টেট কাউন্সিলর অং সান সু চিসহ রাজনৈতিক নেতাদের গ্রেফতার করে।

সাথে সাথে দেশটিতে এক বছরের জন্য জরুরি অবস্থা জারি করা হয়। গত বছরের নভেম্বরে অনুষ্ঠিত নির্বাচনের ফলাফল নিয়ে বিতর্কের জেরে এই অভ্যুত্থান ঘটায় সামরিক বাহিনী।

সূত্র: আল-জাজিরা

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au