সারাদেশ

রাজশাহীতে বিনম্র শ্রদ্ধায় পালন হচ্ছে অমর একুশে

  • 7:40 am - February 21, 2021

জিল্লুর রহমান জয় (রাজশাহী) : ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে আজ রোববার (২১ ফেব্রুয়ারি) রাজশাহীতে পালিত হচ্ছে অমর একুশে। শহীদদের শ্রদ্ধা জ্ঞাপন করতে গিয়ে সর্বক্ষেত্রে বাংলা ভাষা প্রচলনের দাবি জানাচ্ছেন সবাই। এটি যেন আজ সকলের প্রাণের দাবিতে পরিণত হয়েছে। এর আগে একুশের প্রথম প্রহরে ভিত্তি প্রস্তর স্থাপন করা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন- রাজশাহীর মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। ১২টা ০১ মিনিটে রাজশাহীর কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন সিটি মেয়র।

রাজশাহী কোর্ট শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন রাজশাহী বিভাগীয় কমিশনার মো. হুমায়ুন কবীর, রাজশাহী জেলা প্রশাসক মো. আব্দুল জলিল, রাজশাহী মহানগর পুলিশ কমিশনার মো. আবু কালাম সিদ্দিক ও রাজশাহী পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন। এছাড়া একুশের প্রথম প্রহরে রাজশাহীর বিভিন্ন শহীদ মিনারে সর্বশ্রেণির মানুষের ঢল নামে। ভোর পেরিয়ে সকাল হতেই নানান রঙ আর সুগন্ধী ফুলে ভরে ওঠে শহীদ বেদি। অমর একুশে স্মরণে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন স্বাস্থ্যবিধি মেনেই প্রভাত ফেরি বের করে। তবে লোক সংখ্যা ছিল কম।

অমর একুশের কর্মসূচির মধ্যে রাত ১২টা ১মিনিটে শহিদ মিনারে পুস্পস্তবক অর্পণ, সূর্যদয়ের সঙ্গে সঙ্গে সকল সরকারি-বেসরকারি এবং আধা সরকারি স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। এদিকে, যথাযোগ্য মর্যাদা ও ভাব গাম্ভীর্যের সঙ্গে ২১ ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে এবার ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে জেলা প্রশাসন।

সকাল থেকে মহানগরীর সড়ক দ্বীপসমূহ ও অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানসমূহে বাংলা বর্ণমালা সম্বলিত ফেস্টুন দ্বারা সজ্জিত করা হয়েছে। বেলা ১১টায় শিশু একাডেমিতে শিশুদের চিত্রাঙ্কন, রচনা, আবৃত্তি ও দেশাত্মবোধক সংগীত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ভাষা শহীদদের রুহের মাগফেরাত কামনা করে মসজিদে বাদ যোহর এবং অন্যান্য উপাসনালয়ে সুবিধামত সময়ে বিশেষ প্রার্থনা করা হবে। বিকেল ৩টায় শিল্পকলা একাডেমিতে ‘জাতীয় জীবনে একুশের চেতনা’ শীর্ষক আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত  হবে। সন্ধ্যায় মহানগরীর গুরুত্বপূর্ণ স্থানে ভ্রাম্যমাণ চলচ্চিত্র প্রদর্শন করা হবে বলেও জানানো হয়েছে।

রাজশাহী মহানগর পুলিশ কমিশনার মো. আবু কালাম সিদ্দিক বলেন, দিবসটি উপলক্ষে শহরজুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হয়েছে। পুলিশ মোতায়নের পাশাপাশি র‌্যাব সদস্যরাও টহল দিচ্ছে। এছাড়া গোয়েন্দা সংস্থার সদস্যরা সাদা পোশাকে কর্তব্য পালন করছেন। প্রথম প্রহর থেকে আজ রোববার সকাল পর্যন্ত নিরাপত্তার চাদরে ঢাকা রয়েছে রাজশাহী কলেজ শহীদ মিনার, ভুবন মোহন শহীদ মিনার ও কোর্ট শহীদ মিনার এলাকা। তবে কোনো অপ্রীতিকর ঘটনার খবর মেলেনি।

এই শাখার আরও খবর

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…

এমপির নাম ভাঙিয়ে নূরপুরে শিপন বাহিনীর তাণ্ডব: ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে হত্যার হুমকি

নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের নূরপুর রিকাবী বাজার এলাকায় নব্য এক সন্ত্রাসী বাহিনীর হাতে জিম্মি হয়ে পড়েছে সাধারণ মানুষ। মুন্সীগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য কামরুজ্জামান রতনের…

মনিরুলের রুম থেকে ২৫ কোটি টাকা লুট প্রধান অভিযুক্ত এখন ডিএমপির প্রভাবশালী কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে ব্যয় করার জন্য গত ২০২৪ সালের ৩ আগস্ট শেখ হাসিনার কাছ থেকে ২৫ কোটি টাকা এনে নিজের কক্ষে রেখেছিলেন…

কোনাবাড়ী থানা পুলিশের রোষানলে পড়ে মামলায় ফাঁসানোর অভিযোগ, পুলিশের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা!

* পুলিশ, সোর্স, ও কথিত সাংবাদিক মিলে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মামলায় ফাঁসিয়ে নগদ অর্থ ডাকাতি, জুলাই বিপ্লবের পর বিচারের দাবিতে ক্ষতিপূরণের মামলা করেও হয়রানির শিকার ভুক্তভোগী!…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সেহরি বিতরণ

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট: রোহিঙ্গাদের মাঝে মাহে রমজান উপলক্ষ্যে বিশেষ খাদ্য দ্রব্য বিতরণ

নিজস্ব প্রতিবেদক : Maybank Islamic Berhad অর্থায়নে MERCY Malaysia, ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট ও কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি হাকিমপাড়ার স্থানীয় জনসাধারণ এবং ক্যাম্প-১৪ এর বলপূর্বক বাস্তচ্যুত…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au