আন্তর্জাতিক

ইরানের সঙ্গে বৈঠকে বসতে যুক্তরাষ্ট্রের প্রস্তাব

  • 6:06 am - February 19, 2021

ইউরোপীয় ইউনিয়নের নেতৃত্বে ইরানের সঙ্গে আলোচনার প্রস্তাব দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন। উপসাগরীয় দেশটির সঙ্গে ছয় বিশ্বশক্তির হওয়া পরমাণু চুক্তি ভেঙে যাওয়া থেকে রক্ষা করতেই এমন পদক্ষেপ নেওয়া হয়েছে। এর মধ্য দিয়ে তেহরানের বিরুদ্ধে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চাপিয়ে দেওয়া দুটি প্রতীকী বড় পদক্ষেপ উল্টে দেওয়া হয়েছে।

ট্রাম্পের নিষেধাজ্ঞার অবসান না ঘটালে পরমাণু স্থাপনায় জাতিসংঘের পরিদর্শকদের প্রবেশে বিধিনিষেধ আরোপ করতে বেঁধে দেওয়া সময়সীমা শেষ হওয়ার তিন দিন আগে যুক্তরাষ্ট্রের এ প্রস্তাব এসেছে। ইউরোপীয় শক্তিগুলোর সঙ্গে যৌথভাবে যুক্তরাষ্ট্রের নতুন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকিন হুশিয়ারি দিয়ে বলেন, এটি হবে বিপজ্জনক পদক্ষেপ।

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নেড প্রাইস বলেন, পরমাণু কর্মসূচি নিয়ে ইরানের সঙ্গে আলোচনা এগিয়ে নিতে পি৫+১-এর বৈঠকে অংশ নিতে ইউরোপীয় ইউনিয়নের উচ্চ প্রতিনিধির আমন্ত্রণ যুক্তরাষ্ট্র গ্রহণ করবে। পি৫+১ বলতে এখানে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ভেটো ক্ষমতার পাঁচ দেশ ব্রিটেন, চীন, ফ্রান্স, রাশিয়া, যুক্তরাষ্ট্র এবং তাদের বাইরে ইউরোপের দেশ জার্মানিকে বোঝানো হয়েছে।

২০১৫ সালে ইরানকে অর্থনৈতিক চাপ থেকে স্বস্তি দেওয়ার বিনিময়ে পরমাণু চুক্তিতে সই করেছিল তারা। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০১৮ সালে এসে এই চুক্তি থেকে সরে আসার ঘোষণা দেয়। পরে দেশটির পর নির্বিচারে নিষেধাজ্ঞা আরোপ করে গেছেন। নতুন প্রস্তাবের পর এখন দেখার বিষয় যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরান বসতে আগ্রহী হয় কিনা। চুক্তিতে পুরোপুরি ফিরে যাওয়ার আগে নিষেধাজ্ঞা উঠিয়ে নেওয়ার দাবি করেছে ইরান।

এক জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তা বলেন, বাইডেন প্রশাসন সততা দেখিয়ে আসছে। পরমাণু চুক্তিতে ফিরে আসার দীর্ঘ পথে এগিয়ে যেতে তারা একটি বৈঠকে বসতে চাচ্ছে। ইরান যদি তাতে অনিচ্ছুক হয়, তবে সেটি দুর্ভাগ্য বলা যাবে।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au