সারাদেশ

ট্রেন যাবে সোনামসজিদ বন্দরে, মাঠ পর্যায়ে জরিপ কাজ শুরু

  • 1:26 pm - February 15, 2021

সেতাউর রহমান চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি : বাস্তবায়ন হতে চলেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুত চাঁপাইনবাবগঞ্জ জেলা শহর হতে দেশের দ্বিতীয় বৃহত্তম সোনামসজিদ স্থলবন্দর পর্যন্ত রেললাইন সম্প্রসারণ কাজ।

সম্ভাব্যতা যাচাই শেষে মাঠ পর্যায়ের জরিপ কাজ শুরু হয়েছে। এ উপলক্ষে রবিবার (১৫ ফেব্রুয়ারী) সকালে চাঁপাইনবাবগঞ্জ রেলস্টেশন ও প্রকল্প এলাকা সরেজমিনে পরিদর্শন করা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল ওদুদ, জরিপ কাজে নিয়োজিত ইন্সটিটিউট অব ওয়াটার মোডেলিং অব বাংলাদেশ-আইবিএম’র প্রতিনিধিবৃন্দ, জেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক জামাল আব্দুল নাসের পলেন,

উপ-দপ্তর সম্পাদক মনিরুল ইসলাম, সদস্য কামাল হোসেনসহ অন্যান্যরা। এসময় তারা প্রথমে চাঁপাইনবাবগঞ্জ রেলস্টেশন ও পরে সোনামসজিদ স্থলবন্দরগামী সম্ভাব্য রেললাইনের বিভিন্ন এলাকা পরিদর্শন করেন।

ইন্সটিটিউট অব ওয়াটার মোডেলিং অব বাংলাদেশ-আইবিএম’র সার্ভেয়ার সানোয়ার হোসেন জানান, এখন থেকে আগামী ৩ মাসে যেই স্থান দিয়ে রেললাইন যাবে সেই স্থানগুলোর বিভিন্ন বিষয় ও উপাদান নিয়ে জরিপ কাজ চলবে।

এছাড়াও চাঁপাইনবাবগঞ্জ রেলওয়ে স্টেশন থেকে সোনামসজিদ স্থলবন্দর পর্যন্ত ৩১ কিলোমিটার পথে যে ৩টি স্টেশন নির্মাণ করা হবে তার জায়গা নির্ধারণ করা হবে।

জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল ওদুদ বলেন, আমরা বালিয়াডাঙ্গা, বারোঘরিয়া, মহারাজপুর ও নয়ালাভাঙ্গা চার ইউনিয়নের মধ্যস্থল কুপা মাঠ পরিদর্শন করেছে জরিপ কাজে নিয়োজিত সার্ভেয়াররা।

এখানে জনসাধারণের সুবিধার জন্য একটি রেলস্টেশন নির্মাণের সুপারিশ করা হয়েছে। তিনি আরো বলেন, প্রধানমন্ত্রীর শেখ হাসিনা নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে সোনামসজিদ স্থলবন্দর পর্যন্ত রেললাইন সম্প্রসারণ কাজের প্রতিশ্রুতি দিয়েছিলেন।

জরিপ কাজের মধ্য জনগণের দাবি পূরণ হতে চলেছে। প্রকল্পটি বাস্তবায়ন হলে চাঁপাইনবাবগঞ্জের অর্থনীতিতে আসবে ব্যাপক উন্নয়ন। এছাড়াও ভারত থেকে আমদানিকৃৃত বিভিন্ন পন্য কম খরচে আনতে ব্যাপক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এই রেললাইন।

এই শাখার আরও খবর

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…

এমপির নাম ভাঙিয়ে নূরপুরে শিপন বাহিনীর তাণ্ডব: ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে হত্যার হুমকি

নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের নূরপুর রিকাবী বাজার এলাকায় নব্য এক সন্ত্রাসী বাহিনীর হাতে জিম্মি হয়ে পড়েছে সাধারণ মানুষ। মুন্সীগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য কামরুজ্জামান রতনের…

মনিরুলের রুম থেকে ২৫ কোটি টাকা লুট প্রধান অভিযুক্ত এখন ডিএমপির প্রভাবশালী কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে ব্যয় করার জন্য গত ২০২৪ সালের ৩ আগস্ট শেখ হাসিনার কাছ থেকে ২৫ কোটি টাকা এনে নিজের কক্ষে রেখেছিলেন…

কোনাবাড়ী থানা পুলিশের রোষানলে পড়ে মামলায় ফাঁসানোর অভিযোগ, পুলিশের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা!

* পুলিশ, সোর্স, ও কথিত সাংবাদিক মিলে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মামলায় ফাঁসিয়ে নগদ অর্থ ডাকাতি, জুলাই বিপ্লবের পর বিচারের দাবিতে ক্ষতিপূরণের মামলা করেও হয়রানির শিকার ভুক্তভোগী!…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সেহরি বিতরণ

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট: রোহিঙ্গাদের মাঝে মাহে রমজান উপলক্ষ্যে বিশেষ খাদ্য দ্রব্য বিতরণ

নিজস্ব প্রতিবেদক : Maybank Islamic Berhad অর্থায়নে MERCY Malaysia, ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট ও কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি হাকিমপাড়ার স্থানীয় জনসাধারণ এবং ক্যাম্প-১৪ এর বলপূর্বক বাস্তচ্যুত…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au