প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা
প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…
ঢাকা: ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ২৬ নং ওয়ার্ড কাউন্সিল আলহাজ্ব হাসিবুর রহমান মানিক পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সাধারণ মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন।
আজ আজিমপুর ২৬ নং ওয়ার্ড এলাকার বিভিন্ন শ্রেনীর মানুষের মাঝে তিনি এ খাদ্য সামগ্রী বিতরণ।
এসব প্রায় ৩ শতাধিক মানুষের উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো। তাছাড়া করোনা সংকটকালে প্রতিদিন কাউন্সিলর মানিক ২০০-৩০০ মানুষের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করে থাকেন।
তারই ধারাবাহিকতায় আজ ও তিনি করোনা সংক্রমন রোধে এবং ঈদুল ফিতর উপলক্ষে এলাকার বসবাসরত ভোটার ও অসহায় মানুষের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করেন।
খাদ্য সামগ্রী নিতে আসা বিধবা নারী কুলসুম বলেন, আমার স্বামী নাই ২ টা বাচ্চা নিয়ে কষ্টে আছে সম্প্রতি কালে আমার চাকুরী ও নাই বললেই চলে এজন্য এখানে এসেছি ঈদের এই বাজার পেয়ে নিজের কাছে ভালো লাগলো।
এ এলাকার ভোটার জাহানারা বেগম (৫০) বলেন, আগে ও বেশ কয়েকবার খাবার-দাবার নিয়ে গেছি সে গুলি প্রায় শেষ হয়ে গেছে এখন ঈদের সময়ে সেমাই সহ বেশকিছু জিনিস ফেয়ে নিজের কাছে ভালো লাগলো।
হিন্দু থেকে মুসলিম হওয়া নারী বলেন, আমি সম্প্রতি হিন্দু থেকে মুসলিম হয়েছি আগের থেকে আমি অনেক ভালো মানিক ভাইয়ের কাছ থেকে এর আগে ও ত্রাণ নিয়েছি এখন ঈদের বাজার নিয়ে এসেছি মানিক ভাই আমাদের খবর দিয়েছে। ঈদের এই সময় বাজার সদায় পেয়ে খুব ভালো লাগলো।
সাব্বির হোসেন নামের আরেক ভোটার বলেন, কাউন্সিলর অফিস থেকে আমাদের বলা হয়েছে ঈদের জন্য কিছু উপহার দেওয়া হবে। এজন্য ভাইয়ের বাসার সামনে এসেছে। ঈদের এই বাজার পেয়ে খুব ভালো লাগলো।
শামীম তরফদার বলেন, ঈদের সময় এই বাজার করতে প্রায় ১ হাজার থেকে ১৫শত ঢাকা খরচ হতো এই বিপদের সময় এই খাদ্য সামগ্রী পেয়ে অনেক ভালো লাগলো।
দেখা গেছে মানিকের কাউন্সিলর অফিসে এবং বাসার সামনে এলাকার ভোটারের চেয়ে ভাসমান মানুষের সংখ্যা অনেক বেশি তারা রাত দিন সব সময় ভিড় করে থাকে। জানা গেছে তারা প্রায় প্রতিদিন তার কাছ থেকে খাদ্য দ্রব্য নেওয়ার চেষ্টা করে।
এ বিষয়ে জানতে চাইলে ২৬ নং ওয়ার্ড কাউন্সিল আলহাজ্ব হাসিবুর রহমান মানিক বলেন, মাননীয় প্রধান মন্ত্রীর নির্দেশ পালন করছি। শুরু থেকে আমি সাধারণ মানুষের পাশে আছি এবং সব সময় থাকবো এই সংকট যতদিন না শেষ না হবে।
মানিক বলেন, সম্প্রতি আমার মা মারা গেছে এজন্য মনটা খারাপ আজ মায়ের আত্মার মাগ ফিরাতের জন্য এলাকার বিভিন্ন মসজিদে দোয়ার ব্যবস্থা করা হয়েছে। সকলের কাছে আমার বাবা-মায়ের জন্য দোয়া চাই।
এ সময় ২৬ নং ওর্য়াডের উপস্থিত সকলের হাতে কাউন্সিল আলহাজ্ব হাসিবুর রহমান মানিক খাদ্য দ্রব্য তুলে দেন।
এ বিষয়ে আলহাজ্ব হাসিবুর রহমান মানিক বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ ওএমএস কার্ডের বিনিময় সাধারণ মানুষকে ১০ টাকা দরে ২০ কেজি চাউল দেওয়া হচ্ছে যার মূল্য ২০০ টাকা।
মানিক বলেন, এই ভাইরাস সংক্রমণ রোধে তিনি বিভিন্ন সময় বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করছেন। এই মহামারীতে সাধারণ মানুষ নিম্নবিত্ত ও মধ্যবিত্ত পরিবার যাতে কোনো সমস্যা না হয় তারা যেন স্বাচ্ছন্দে গ্রহণ করতে পারে এজন্য প্রধানমন্ত্রীর এমন উদ্যোগ প্রশংসনীয়।
তিনি বলেন, সংক্রমণ ঠেকাতে সাধারণ মানুষ ঘরে থাকবে এবং সরকারি নির্দেশনা মেনে চলবে এজন্য আমি শুরু থেকে আমার এলাকার সাধারণ মানুষের পাশে আছি এবং থাকবো সকলকে সরকারের আইন নির্দেশনা মেনে চলার জন্য অনুরোধ করছি।
২৬ নং ওয়ার্ডের জনসাধারণের উদ্দেশ্যে কাউন্সিলর মানিক বলেন, আমার ওয়ার্ডের মানুষের কাছে আমার অনুরোধ আপনারা খুব প্রয়োজন ছাড়া বাইরে বের হবেন না। যদি খুব প্রয়োজন হয় তাহলে প্রটেকশন সরঞ্জাম নিয়েই বাইরে বের হবেন যাতে করোনা ভাইরাস সংক্রমণ রোধে সক্ষম হন। তাই বলি ঘরে থাকুন সুস্থ থাকুন সরকারের আইন নির্দেশনা মেনে চলুন।
দেখা গেছে ২৬ নং এলাকার ভোটার না হয়ার শর্তে যারা বাসার সামনে এসে প্রতিদিন ভিড় জমায় এমন সব মানুষের মাঝে ও তিনি ঈদের এ খাদ্য সামগ্রী তুলে দেন।
নতুন সময়/টিআই
স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au