অর্থনীতি

পদোন্নতি পেল এআইবিএল’র ৩ কর্মকর্তা

  • 7:26 am - February 13, 2021
পদোন্নতি পেল এআইবিএল’র ৩ কর্মকর্তা

ঢাকা: আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেডের (এআইবিএল) তিন কর্মকর্তা উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে পদোন্নতি পেয়েছেন।

তারা হলেন, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও চিফ ফিনান্সিয়াল অফিসার (সিএফও)মোহাম্মদ নাদিম, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও এজেন্ট ব্যাংকিং ডিভিশনের প্রধান আবেদ আহাম্মদ খান এবং সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও মতিঝিল শাখার ব্যবস্থাপক মো. আবদুল্লাহ আল-মামুন।

২০০৪ সালে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে সিএফও হিসেবে যোগদান করেন মোহাম্মদ নাদিম । এর আগে ২০০৩ সালে ইনস্টিটিউট অফ চাটার্ড একাউন্ট্যান্টস অফ বাংলাদেশ (আইসিএবি) থেকে চাটার্ড একাউন্ট্যান্টস ডিগ্রি অর্জন করেন তিনি।

১৯৮৮ সালে গ্রামীণ ব্যাংকে প্রবেশনারি অফিসার হিসেবে ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেন আবেদ আহাম্মদ খান। পরে ২০০১ সালে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে যোগদান করেন তিনি। ব্যাংকের মানব সম্পদ বিভাগ, বিনিয়োগ বিভাগ বিশেষ করে এসএমই বিনিয়োগসহ বিভিন্ন বিভাগে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন আবেদ আহাম্মদ খান।

১৯৯৮ সালে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে প্রবেশনারি অফিসার হিসাবে যোগদান করেন মো. আবদুল্লাহ আল-মামুন। ২০০৬ সাল পর্যন্ত বিভিন্ন শাখায় জেনারেল ব্যাংকিং, বিনিয়োগ বিভাগ ও বৈদেশিক বাণিজ্য বিভাগে দায়িত্ব পালন করেন। এরপর তিনি উত্তরা মডেল টাউন শাখা ও দিলকুশা শাখায় ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করেন।

২০১৩ সালে শিক্ষা ছুটি নিয়ে কানাডার টরন্টোর সেনটেনিয়াল কলেজ স্কুল অফ বিজনেস থেকে ফিন্যান্সিয়াল প্লানিং এর উপর উচ্চতর শিক্ষা গ্রহণ করে পুনরায় ২০১৪ সালে ব্যাংকে যোগদান করেন আবদুল্লাহ আল-মামুন। ২০১৫ সাল থেকে অদ্যাবধি তিনি মতিঝিল শাখার ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করছেন।

এই শাখার আরও খবর

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

কুমিল্লার মুরাদনগরে চুরির প্রতিবাদ করায় প্রবাসীর ওপর আওয়ামী লীগ-যুবলীগের হামলার অভিযোগ

নিজস্ব প্রতিবেদকঃ কুমিল্লার মুরাদনগরে চুরির প্রতিবাদ করায় প্রবাসীর ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শুক্রবার (২৪ জানুয়ারি) ভুক্তভোগী ওই প্রবাসীর ওপর হামলাকারীদের আইনের আওতায় আনার…

তুহিনের নেতৃত্বে চৌগাছা উপজেলা ছাত্রদলের বর্ণাঢ্য র‍্যালি

নিজস্ব প্রতিবেদক:  আলামিন ইসলাম তুহিনের নেতৃত্বে চৌগাছা উপজেলা ছাত্রদলের বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১ জানুয়ারি) এই বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। এতে বর্ণাঢ্য মিছিলে উপস্থিত…

কৃষকরা যাতে বৈষম্যের শিকার না হয় সেজন্য তারেক রহমান দেশের কৃষকদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন: ইঞ্জিনিয়ার টিএস আইয়ুব 

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক, বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও যশোর-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী ইঞ্জিনিয়ার টি এস আইয়ুব বলেছেন, কৃষকরা…

১০৩ বিলিয়ন ডলার বিদেশি ঋণ রেখে গেছে আওয়ামী সরকার

ঢাকা: আওয়ামী সরকারের শাসন আমলে বাংলাদেশ বিদেশি ঋণে রেকর্ড ভেঙেছে। গত জুন মাস শেষে বিদেশি ঋণ ছাড়িয়েছে ১০৩ বিলিয়ন ডলার। বুধবার (১৮ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের…

গরমে মরছে মুরগি, ক্ষতির মুখে খামারিরা

অর্থনীতি : চলমান তীব্র দাবদাহে বিপাকে পড়েছেন দেশের পোলট্রি খামারিরা। ঈদের পর থেকে শুরু হওয়া এই তাপপ্রবাহে হিট স্ট্রোকের কারণে প্রতিদিন তাদের মুরগি মারা যাচ্ছে।…

অপহৃত ব্যাংক কর্মকর্তার মুক্তিতে ২০ লাখ টাকা চেয়েছে কুকি চিন: র‌্যাব

ঢাকা: বান্দরবানে অপহৃত সোনালী ব্যাংক কর্মকর্তা নিজাম উদ্দিনের ৩৬ ঘণ্টা পরেও উদ্ধার করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। এর মধ্যে তার মুক্তিতে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি…

শতকোটি টাকার দুর্নীতি: সপরিবারে ফাঁসছেন সাবেক ব্যাংক কর্মকর্তা বাচ্চু

নিজস্ব প্রতিবেদক:  জমি কেনার নামে অবৈধ শতকোটি টাকা বৈধ করার চেষ্টা করেছেন আলোচিত বেসিক ব্যাংকের সাবেক চেয়ারম্যান আব্দুল হাই বাচ্চু। এ কাজে তাকে সহযোগিতা করেছেন…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au