সারাদেশ

সোনার বাংলা স্বপ্ন পল্লীর সকল সদস্যকে সন্ধ্যার পরে পড়ালেখা শিখতে হবে : মোস্তফা

  • 10:07 am - February 10, 2021

আহসান উল্লাহ বাবলু সাতক্ষীরা জেলা প্রতিনিধি : সাতক্ষীরা জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা মুজিববর্ষ উপলক্ষে ৭০ হাজার গৃহহীনকে ঘর ও জমি দিয়েছেন। এ কাজটি অনেক সূচারু রুপে সরকারী কর্মকর্তাবৃন্দ এলাকার জনপ্রতিনিধিদের সহায়তায় সম্পন্ন করেছেন।

কাজটি জেলা পর্যায়ের মনিটরিং কমিটি, উপজেলা কমিটি ও সাংবাদিকবৃন্দ তদারকি করেছেন। আমি মনেকরি এ কাজে কেউ ফঁাকি বাজি করার সুযোগ পাইনি। কাজেই এটা গিনেস বুকে জায়গা করে নিবে। মঙ্গলবার সকালে আশাশুনি উপজেলার বড়দলে আশ্রয়ণ প্রকল্প-২ এর আওতায় মুজিবর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কতর্ৃক ভূমিহীন ও গৃহহীন পরিবারের জন্য নির্মিত সোনার বাংলা স্বপ্ন পল্লীর নাম ফলক উন্মোচন।

উপকারভোগীদের মাঝে শীতবস্ত্র বিতরণ, বৃক্ষরোপণ উদ্বোধন, নলকূপ স্থাপন ও উপকারভোগীদের সাথে উঠান বৈঠককালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি সোনার বাংলার স্বপ্ন পল্লীর উপকারভোগীদের উদ্দেশ্যে আরও বলেন, আপনাদের শান্তিপূর্ণভাবে বসবাসের জন্য মুজিববর্ষ উপলক্ষে ঘর দেওয়া হয়েছে।

সোনার বাংলা স্বপ্ন পল্লীর সকল সদস্যকে সন্ধ্যার পরে পড়ালেখা শিখতে হবে। আগামী ৬ মাসের মধ্যে সোনার বাংলার স্বপ্ন পল্লীর নিরক্ষর সদস্যগণকে স্বাক্ষর জ্ঞান সম্পন্ন হতে হবে। এখানে স্যাটেলাইট ক্লিনিক চালু হবে। মহিলা বিষয়ক অধিদপ্তর থেকে সেলাই প্রশিক্ষণ দেওয়া হবে। এই পল্লীর সকলকে নিয়ে সমবায় সমিতি করে দেওয়া হবে।

এখানে আপনাদের গোসলের জন্য পুকুর খনন করা হবে। সুপেয় পানির জন্য রেইন হার্বেস্টার সিস্টেম তৈরী করে দেওয়া হবে। জেলা প্রশাসক বলেন, আপনাদের সকল সহযোগিতা আমরা দেব। তবে কাজ আপনাদের করতে হবে, আকাশ থেকে চাউল ডাউল লেপ-তোষক কিছুই পাড়বে না। আমরা আপনাদেরকে প্রশিক্ষণ দেব, সেই প্রশিক্ষণ কাজে লাগিয়ে স্বাবলম্বী হতে আপনাদেরকেই কাজ করতে হবে।

এসময় স্বাস্থ্যবিধি মেনে মাস্ক পরিধান করায় উপকারভোগীদের ধন্যবাদ জানান জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল। আশাশুনি উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজার সভাপতিত্বে এসময় জেলা জনস্বাস্থ্য অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী, বিপিএটিসি’র প্রশিক্ষনার্থী সহকারী পুলিশ কমিশনার মোহাম্মাদ সালাউদ্দীন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহিন সুলতানা, পুলিশ পরিদর্শক (তদন্ত) মাহফুজুর রহমান,

মহিলা ভাইস চেয়ারম্যান মোসলেমা খাতুন মিলি, পিআইও সোহাগ খান, এলজিইডি কর্মকর্তা প্রকৌশলী আক্তার হোসেন, বড়দল ইউপি চেয়ারম্যান আব্দুল আলিম মোল্যাসহ দুজন উপকারভোগী বক্তব্য রাখেন।

ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তীর সঞ্চালনায় এসময় বিপিএটিসি’র প্রশিক্ষনার্থীবৃন্দ, সরকারী কর্মকর্তাবৃন্দ, বীরমুক্তিযোদ্ধাবৃন্দ, সাংবাদিকবৃন্দ, জনপ্রতিনিধিবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ ও উপকারভোগীবৃন্দ উপস্থিত ছিলেন।

এই শাখার আরও খবর

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…

এমপির নাম ভাঙিয়ে নূরপুরে শিপন বাহিনীর তাণ্ডব: ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে হত্যার হুমকি

নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের নূরপুর রিকাবী বাজার এলাকায় নব্য এক সন্ত্রাসী বাহিনীর হাতে জিম্মি হয়ে পড়েছে সাধারণ মানুষ। মুন্সীগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য কামরুজ্জামান রতনের…

মনিরুলের রুম থেকে ২৫ কোটি টাকা লুট প্রধান অভিযুক্ত এখন ডিএমপির প্রভাবশালী কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে ব্যয় করার জন্য গত ২০২৪ সালের ৩ আগস্ট শেখ হাসিনার কাছ থেকে ২৫ কোটি টাকা এনে নিজের কক্ষে রেখেছিলেন…

কোনাবাড়ী থানা পুলিশের রোষানলে পড়ে মামলায় ফাঁসানোর অভিযোগ, পুলিশের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা!

* পুলিশ, সোর্স, ও কথিত সাংবাদিক মিলে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মামলায় ফাঁসিয়ে নগদ অর্থ ডাকাতি, জুলাই বিপ্লবের পর বিচারের দাবিতে ক্ষতিপূরণের মামলা করেও হয়রানির শিকার ভুক্তভোগী!…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সেহরি বিতরণ

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট: রোহিঙ্গাদের মাঝে মাহে রমজান উপলক্ষ্যে বিশেষ খাদ্য দ্রব্য বিতরণ

নিজস্ব প্রতিবেদক : Maybank Islamic Berhad অর্থায়নে MERCY Malaysia, ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট ও কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি হাকিমপাড়ার স্থানীয় জনসাধারণ এবং ক্যাম্প-১৪ এর বলপূর্বক বাস্তচ্যুত…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au