ওপার বাংলা

ন্যানোটেকনোলজি গবেষণায় সাফল্য অর্জনে রিসার্চ কোলাবোরেশনের বিকল্প নেই

  • 9:59 am - February 08, 2021

জিয়াউল হক জুমন: চতুর্থ শিল্প বিপ্লবের সাথে যে কয়টি মুখ্য বিষয় জড়িত ন্যানোটেকনোলজি তাদের মধ্যে অন্যতম। এদিকে ন্যানোটেকনোলজি বিষয়ে গবেষণার জন্য অত্যন্ত ব্যয়বহুল কিছু স্পর্শকাতর যন্ত্রপাতি এবং অত্যাধুনিক গবেষণাগার সুবিধা থাকা প্রয়োজন যা বাংলাদেশে পাওয়া খুবই কঠিন বিষয়। তাছাড়া এসব যন্ত্রপাতি একক কোন গবেষক বা প্রতিষ্ঠানের পক্ষে কেনাও সম্ভব নয়।

ফলে জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে গবেষণা সহযোগিতা বা রিসার্চ কোলাবোরেশন এক্ষেত্রে গুরুত্বপুর্ণ ভুমিকা পালন করতে পারে। উন্নত বিশ্বেও রিসার্চ কোলাবোরেশন বহুল পরিচিত একটি বিষয় এবং কোলাবোরেশনের মাধ্যমে যেকোন প্রকার গবেষণায় সাফল্য অর্জিত হয়।

বাংলাদেশ ন্যানো সোসাইটির উদ্যোগে শনিবার সন্ধ্যায় আয়োজিত” পটেনশিয়ালস অব টু-ডি ম্যাক্সিন ন্যানোমেটেরিয়েলস এন্ড ইম্পর্ট্যান্স অব রিসার্চ কোলাবোরেশন” শীর্ষক ওয়েবিনারে আলোচকবৃন্দ রিসার্চ কোলাবোরেশনের ওপর গুরুত্বারোপ করেন। উক্ত ওয়েবিনারে মালয়েশিয়ার সানওয়ে ইউনিভার্সিটির অধ্যাপক ড. সাইদুর রহমান মূল প্রবন্ধ উপস্থাপন করেন।

নবায়নযোগ্য জ্বালানি, টেকসই এনার্জি স্টোরেজ, টেক্সটাইল শিল্প ইত্যাদি ক্ষেত্রে ব্যবহার উপযোগি দ্বিমাত্রিক ম্যাক্সিন (MXene) ন্যানোমেটেরিয়েলস এর প্রস্তুত প্রণালী ও ব্যবহার সম্পর্কে তিনি বিস্তারিত আলোচনা করেন। পাশাপাশি গবেষণায় পারষ্পরিক সহযোগিতা বৃদ্ধির ক্ষেত্রসমুহ, সহযোগিতার উপায় এবং সুফলসমুহ সম্পর্কে তিনি বিস্তারিত আলোচনা করেন।

মালয়েশিয়াস্থ তার নিজের গবেষণাগারের যন্ত্রপাতি ও সুবিধাসমুহ তিনি বাংলাদেশী গবেষকদের সাথে শেয়ার করার আগ্রহ প্রকাশ করেন এবং কিভাবে সহযোগিতা করতে পারেন তাও উল্লেখ করেন।
আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ এর রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ মাহবুব রব্বানী এর পরিচালনায় অনুষ্ঠিত এই ভার্চুয়াল সেমিনারে যুক্তরাষ্ট্রের কপিন স্টেট ইউনিভার্সিটির অধ্যাপক ও সেন্টার ফর ন্যানোটেকনোলজি এর প্রতিষ্ঠাতা ও পরিচালক অধ্যাপক ড. মোঃ জামাল উদ্দীন সভাপতিত্ব করেন।

বাংলাদেশে ন্যানোটেকনোলজি গবেষণায় পারষ্পরিক সহযোগিতা বৃদ্ধিতে তার নিজের গৃহীত উদ্যোগসমুহ এবং ভবিষ্যতে সম্ভাব্য করণীয় সম্পর্কে তিনি আলোকপাত করেন এবং বাংলাদেশে তার গবেষণাকেন্দ্রের সহযোগিতা অব্যাহত রাখার আগ্রহ প্রকাশ করেন।

ওয়েবিনারে উত্থাপিত প্রবন্ধের ওপর আলোচনায় অংশ নিয়ে এটোমিক এনার্জি সেন্টার, ঢাকা এর মেটেরিয়েলস সায়েন্স বিভাগের প্রধান ও চীফ সায়েন্টিফিক অফিসার ড. প্রকৌশলী শেখ মনজুরা হক ম্যাক্সিন ন্যানোমেটেরিয়েলস এর বিভিন্ন দিক নিয়ে আলোকপাত করেন এবং তাদের প্রতিষ্ঠানে স্থাপিত বিভিন্ন অত্যাধুনিক যন্ত্রপাতি অন্য প্রতিষ্ঠানের গবেষকদের ব্যবহার করার সুযোগ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন এবং বিধিমোতাবেক সহযোগিতা করার আশ্বাস দেন।

ওয়েবিনারের আলোচক হিসাবে যুক্তরাষ্ট্রের ক্যানেসো স্টেট ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক ড মোঃ হুমায়ূন কবীর অত্যাধুনিক ম্যাক্সিন ন্যানোমেটেরিয়েলস এর উৎপাদন ও ব্যবহারের বিভিন্ন দিক নিয়ে বিশদ ব্যাখ্যা করেন।
উত্থাপিত প্রবন্ধের ওপর আমন্ত্রিত অতিথিদের আলোচনা শেষে প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। ওয়েবিনারে অংশগ্রহণকারী দেশ বিদেশে অবস্থানরত বাংলাদেশি ও বিদেশী ছাত্রছাত্রী, শিক্ষক ও গবেষকগন উক্ত প্রশ্নোত্তর পর্বে স্বতঃস্ফুর্থভাবে অংশগ্রহণ করেন।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. এ. জে. সালেহ আহাম্মদ প্রশ্নোত্তর পর্ব সঞ্চালনা করেন। উল্লেখ্য, বাংলাদেশ ন্যানো সোসাইটি নিয়মিত এ ধরণের ওয়েবিনার আয়োজন করে থাকে।

এই শাখার আরও খবর

ফারাক্কার ১০৯ গেট খুলল ভারত, বন্যাঝুঁকিতে বাংলাদেশের যেসব জেলা

ঢাকা: ভারতের বিহার ও ঝাড়খণ্ডে বন্যার জেরে ফারাক্কা ব্যারেজের ১০৯টি গেট খুলে দিয়েছে ভারত। সোমবার (২৬ আগস্ট) গেট খুলে দেয়া হয়। এতে একদিনে বাংলাদেশে ঢুকবে…

পেঁয়াজ উৎপাদনে আরও ১৫ কোটি টাকার প্রণোদনা

ঢাকা: গ্রীষ্মকালীন পেঁয়াজের আবাদ ও উৎপাদন বাড়াতে ২০২৩-২৪ অর্থবছরে তৃতীয় ধাপে আরও ১৫ কোটি টাকার প্রণোদনা দেবে সরকার। সোমবার (২ অক্টোবর) কৃষি মন্ত্রণালয়ের পাঠানো সংবাদ…

হায়দ্রাবাদে ‘ইয়াসোদা’ হাসপাতালে ভুল চিকিৎসায় বাংলাাদেশী গৃহবধূর মৃত্যু তদন্তের দাবি

ঢাকা: ভারতের হায়দারাবাদ ‘ইয়াসোদা’ হাসপাতালে ভুল চিকিৎসা বাংলাদেশী গৃহবধূ ফারহানা আক্তার ওরফে ডিনার মৃত্যুর সুষ্ঠু তদন্ত পূর্বক দায়ীদের বিচারের দাবি করেছেন তার স্বামী ও সন্তানেরা।…

সোনালী রঙের ছোট চুলে বুবলীকে যেন চেনাই দায়

ঢাকা: ঢালিউডের আলোচিত চিত্রনায়িকা শবনম ইয়াসমিন বুবলী। বর্তমানে ব্যস্ত আছেন নতুন সিনেমার শুটিংয়ে। এ নায়িকা সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরব। প্রায় সময়ই ভক্তদের সঙ্গে নতুন ছবি…

আমন্ত্রণ পেলে ভারত সফরে যেতে আগ্রহী বিএনপি

ঢাকা: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভারতমূখী হচ্ছে দেশের প্রধান রাজনৈতিক দলগুলো। এরই মধ্যে দেশটিতে ঘুরে এসেছে ক্ষমতাসীন আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল। বিজেপিসহ…

আ. লীগের সঙ্গে সম্পর্ক আরও এগিয়ে নিয়ে যেতে চাই: বিজেপি সভাপতি

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমলে দুই দেশের সম্পর্ক এক নতুন উচ্চতায় পৌঁছেছে। এমন মন্তব্য করেছেন ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি)…

বিকেলের পর দুর্বল হতে শুরু করবে ঘূর্ণিঝড় ‘মোখা’

নিজস্ব প্রতিবেদক ঘূর্ণিঝড় ‘মোখা’ রোববার (১৪ মে) বিকেল ৪টার পর থেকে দুর্বল হতে শুরু করবে। আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ আজিজুর রহমান বলেন, ঘূর্ণিঝড় মোখার পিক…

ঘূর্ণিঝড় মোখা মোকাবেলায়: উপকূলীয় এলাকায় ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে

ঢাকা: হাজার কিলোমিটার দূরে অবস্থান করলেও ঘূর্ণিঝড় মোখা আতঙ্কে এখন দেশের উপকূলীয় এলাকা। এটি মোকাবেলায় উপকূলীয় এলাকায় ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। সারাদেশে মানুষের নিরাপত্তার নিশ্চিত…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au