আন্তর্জাতিক

বাইডেনকে পরমাণু চুক্তিতে ফেরার আহ্বান ইরানের পররাষ্ট্রমন্ত্রীর

  • 8:08 am - February 07, 2021

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনকে ২০১৫ সালের পরমাণু চুক্তিতে ফেরার আহ্বান জানিয়েছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফ। রোববার (৭ ফেব্রুয়ারি) বার্তাসংস্থা রয়টার্স জানায়, ২১ ফেব্রুয়ারির মধ্যে যুক্তরাষ্ট্র আরোপিত নিষেধাজ্ঞা শিথিল না করা হলে পরমাণু শক্তির বিষয়ে কঠোর অবস্থানে যাবে বলে জানিয়েছে ইরান।

তেহরানের জাতীয় পত্রিকা হামশাহরিকে দেওয়া এক সাক্ষাৎকারে জাভেদ জারিফ বলেন, ‘সংসদে চুক্তি এবং ইরানি নববর্ষ—উভয় কারণে আমেরিকানদের জন্য সময় ফুরিয়ে আসছে। ’ ইরানের নববর্ষ শুরু হয় ২১ মার্চ। যুক্তরাষ্ট্র আরোপিত নিষেধাজ্ঞা শিথিল করার জন্য গত ডিসেম্বরে ইরানি সংসদ এক আইনে দুই মাসের সময় বেঁধে দিয়েছিল।

২০১৫ সালে ছয় বিশ্বশক্তির সঙ্গে তেহরানের স্বাক্ষরিত পরমাণু চুক্তি থেকে ২০১৮ সালে বেরিয়ে আসেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইরানের ওপর কঠোর নিষেধাজ্ঞা জারি করেন। বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আবারও ওই পরমাণু চুক্তিতে ফেরার কথা ভাবছেন। ডোনাল্ড ট্রাম্পের নিষেধাজ্ঞার জবাবে পরমাণু চুক্তির শর্ত ভেঙে ইউরেনিয়াম ২০ শতাংশ পর্যন্ত বাড়ানোর কার্যক্রম ফের শুরু করে তেহরান।

ইরানকে এ চুক্তির শর্তগুলো যথাযথভাবে মানার আহ্বান জানিয়েছেন জো বাইডেন। তবে, ইরান জানিয়েছে, ওয়াশিংটন যদি নিষেধাজ্ঞা শিথিল না করে, তবে পরমাণু চুক্তি মানবে না তেহরান। শুরু থেকেই ইরানের প্রতি কঠোর নীতি অবলম্বন করেছিল ট্রাম্প প্রশাসন। এমনকি ২০১৯ সালের ১ আগস্ট ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেন ট্রাম্প।

এই শাখার আরও খবর

মালয়েশিয়ায় দক্ষ শ্রমিক পাঠানোর জন্য উন্মুখ হয়ে আছে বাংলাদেশ, কর্মীদের রেমিট্যান্সের জোয়ার! রিজার্ভের পালে হাওয়া–

নিজস্ব প্রতিবেদক: মালয়েশিয়ায় দক্ষ শ্রমিক পাঠানোর জন্য উন্মুখ হয়ে আছে বাংলাদেশ। এই শ্রমিকরা স্বল্প খরচে মালয়েশিয়া যেতে পারলে সেখানকার শ্রমিক সংকট নিরসন ও তাদের অর্থনীতিতে…

১০৩ বিলিয়ন ডলার বিদেশি ঋণ রেখে গেছে আওয়ামী সরকার

ঢাকা: আওয়ামী সরকারের শাসন আমলে বাংলাদেশ বিদেশি ঋণে রেকর্ড ভেঙেছে। গত জুন মাস শেষে বিদেশি ঋণ ছাড়িয়েছে ১০৩ বিলিয়ন ডলার। বুধবার (১৮ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের…

ফারাক্কার ১০৯ গেট খুলল ভারত, বন্যাঝুঁকিতে বাংলাদেশের যেসব জেলা

ঢাকা: ভারতের বিহার ও ঝাড়খণ্ডে বন্যার জেরে ফারাক্কা ব্যারেজের ১০৯টি গেট খুলে দিয়েছে ভারত। সোমবার (২৬ আগস্ট) গেট খুলে দেয়া হয়। এতে একদিনে বাংলাদেশে ঢুকবে…

বাংলাদেশকে উল্টো ক্রিকেট শেখাল যুক্তরাষ্ট্র

ক্রীড়া; র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে ব্যবধান ১০। গুটি কয়েক টেস্ট খেলুড়ে দেশের মধ্যে র‍্যাঙ্কিংয়ের পার্থক্যে স্পষ্ট দুই দলের শক্তির ব্যবধানও। যুক্তরাষ্ট্রে আবার ক্রিকেট প্রচলন…

গরমে মরছে মুরগি, ক্ষতির মুখে খামারিরা

অর্থনীতি : চলমান তীব্র দাবদাহে বিপাকে পড়েছেন দেশের পোলট্রি খামারিরা। ঈদের পর থেকে শুরু হওয়া এই তাপপ্রবাহে হিট স্ট্রোকের কারণে প্রতিদিন তাদের মুরগি মারা যাচ্ছে।…

ভিসা ছাড়াই ওমরাহ করতে পারবেন বাংলাদেশিরা : সৌদি রাষ্ট্রদূত

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফ আল দুহাইলান জানিয়েছেন, সাউদিয়া এয়ারলাইন্সে ট্রানজিটের যাত্রী হয়ে বাংলাদেশের নাগরিকরা ভিসা ছাড়াই সৌদি আরবে পবিত্র…

যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞা নিয়ে বাংলাদেশ চিন্তিত নয়: আল জাজিরাকে পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: আগামী বছর অনুষ্ঠিত হতে যাওয়া জাতীয় সংসদ নির্বাচন যেন অবাদ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য হয় তার জন্য বাংলাদেশকে চাপে রেখেছে ওয়াশিংটন। শুধু তাই নয়…

ব্রিকস সম্মেলন এজেন্ডা বাস্তবায়নই এবারের আয়োজনের মূল লক্ষ্য

ঢাকা: এজেন্ডা বাস্তবায়নকে গুরুত্ব দিয়ে দক্ষিণ আফ্রিকায় শুরু হয়েছে ১৫তম ব্রিকস সম্মেলন। এবারের আয়োজনে সবচেয়ে বেশি জোর দেয়া হবে, উন্নয়শীল দেশগুলোতে জোটটির রাজনৈতিক এবং অর্থনৈতিক…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au