সারাদেশ

শিক্ষার আলো ফাউন্ডেশনের কম্বল বিতরণ

  • 11:36 am - February 06, 2021

সোহেল চৌধুরী রানা, সাপাহার (নওগাঁ) প্রতিনিধিঃ একটি অনলাইন ভিত্তিক সেবা মূলক সংগঠন “শিক্ষার আলো ফাউন্ডেশন” এর উদ্যোগে শীতার্ত দুস্থ অসহায়দের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে শনিবার সকালে নওগাঁ জেলার সাপাহার উপজেলায় অবস্থিত সাপাহার প্রেস ক্লাবে সংগঠনটির ফেসবুক গ্রুপের মোডারেটর সাংবাদিক সোহেল চৌধুরী রানার সভাপতিত্বে দুস্থ অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়।

এসময় প্রেস ক্লাব সভাপতি সাংবাদিক জাহাঙ্গীর আলম মানিক, সিনিয়র সাংবাদিক আব্দুর রহিম, সাংবাদিক ছাদেক উদ্দীন, রিপোর্টার্স ফোরাম সভাপতি সাংবাদিক হাফিজুল হক উপস্থিত ছিলেন।

অপরদিকে বিভিন্ন সময়ে সংগঠনটির পক্ষে বামনসাতা, কর্নপুর মহাদেবপুরে রকিবুল হাসান জনি, মৌনম, মান্দায় এস এম সাব্বির, তিলনা ইউনিয়নে মোঃ মুক্তাদুল কবির, পাহারপুর, মহাদেবপুর আলমগীর কবির নাহিদ, মহাদেবপুর মাহবুব আলম, মৌনম, মান্দায় আল-আমিন হোসেন, দিঘির হাট, সাপাহার রহমাতুল্লাহ আকাশ, পত্নীতলার দিবরে ইসরাত জাহান হিরা, বগুড়ায় শাব্বির আহমেদ, সাহাজানপুর, বগুড়া আলিফা আকতার বিপা, রহিমাপুর আহসান হাবিব, রাজশাহী আব্দুস সোবহান, দেউলিয়া, পোরশা মতিউর রহমান, মান্দায় আফরুজা এঞ্জেল আসা সহ বিভিন্ন এলাকার সকল মোডারেটরগন দুস্থ অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র হিসেবে ১৪০ টি কম্বল বিতরণ করেন।

এসময় বিভিন্ন স্থানে সংগঠনের সাধারণ সম্পাদক এস এম সাব্বির আহমেদ, সহ-সভাপতি রকিবুল হাসান, আলমগীর কবির নাহিদ, মতিউর রহমান প্রমূখ উপস্থিত ছিলেন।

জানাযায় মালেশিয়ায় কর্মরত প্রবাসী ইঞ্জিনিয়ার মোঃ মুক্তাদুল কবির নাহিদ, বাংলাদেশ পলিটেকনিক্যাল ইন্সটিটিউট রাজশাহীতে অধ্যায়নরত মোঃ রকিবুল হাসান জনি, রাজশাহী রেলওয়েতে কর্মরত এস এম সাব্বির আহমেদ প্রধান উদ্যোক্তা হিসেবে ২০২০ সালের ৩ আগস্ট অনলাইন ভিত্তিক সেবা মূলক সংগঠন “শিক্ষার আলো ফাউন্ডেশন ” নামে পথচলা শুরু করেন।

যার সেবা সমূহের মধ্যে রয়েছে ছিন্নমূল মানুষের মাঝে সহযোগিতা করা, শীতবস্ত্র বিতরণ, বিনামূল্যে রক্তদান, মাদকমুক্ত সমাজ গড়া, অসহায় শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো, বৃক্ষ রোপণ কার্যক্রম, অসহায় মানুষের পাশে দাঁড়ানো, এছাড়াও বিভিন্ন সামাজিক কাজে নিয়োজিত।

সংগঠনের সভাপতি প্রধান উদ্যোক্তা প্রবাসী ইঞ্জিনিয়ার মোঃ মুক্তাদুল কবির জানান, আমাদের মূল উদ্দেশ্য, আমরা অনেক সময় দেখি অসহায় মানুষগুলো অর্থের অভাবে তাদের সামান্য প্রয়োজনীয় চাহিদাগুলো পূরণ করতে পারেনা, এতে অনেক কষ্টে পড়তে হয় এই মানুষগুলোকে, যার জন্য আমরা এসব মানুষের কষ্ট লাগবে বিভিন্ন উদ্যোগ গ্রহন করেছি। সামনে আমাদের এধরনের আরও উদ্যোগী পরিকল্পলা আছে। এতে করে আমরা যেন ভালোভাবে উদ্যোগগুলো সফল করতে পারি সেইলক্ষে সকলের সার্বিক সহযোগীতায় কামনা করছি।

এই শাখার আরও খবর

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…

এমপির নাম ভাঙিয়ে নূরপুরে শিপন বাহিনীর তাণ্ডব: ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে হত্যার হুমকি

নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের নূরপুর রিকাবী বাজার এলাকায় নব্য এক সন্ত্রাসী বাহিনীর হাতে জিম্মি হয়ে পড়েছে সাধারণ মানুষ। মুন্সীগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য কামরুজ্জামান রতনের…

মনিরুলের রুম থেকে ২৫ কোটি টাকা লুট প্রধান অভিযুক্ত এখন ডিএমপির প্রভাবশালী কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে ব্যয় করার জন্য গত ২০২৪ সালের ৩ আগস্ট শেখ হাসিনার কাছ থেকে ২৫ কোটি টাকা এনে নিজের কক্ষে রেখেছিলেন…

কোনাবাড়ী থানা পুলিশের রোষানলে পড়ে মামলায় ফাঁসানোর অভিযোগ, পুলিশের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা!

* পুলিশ, সোর্স, ও কথিত সাংবাদিক মিলে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মামলায় ফাঁসিয়ে নগদ অর্থ ডাকাতি, জুলাই বিপ্লবের পর বিচারের দাবিতে ক্ষতিপূরণের মামলা করেও হয়রানির শিকার ভুক্তভোগী!…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সেহরি বিতরণ

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট: রোহিঙ্গাদের মাঝে মাহে রমজান উপলক্ষ্যে বিশেষ খাদ্য দ্রব্য বিতরণ

নিজস্ব প্রতিবেদক : Maybank Islamic Berhad অর্থায়নে MERCY Malaysia, ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট ও কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি হাকিমপাড়ার স্থানীয় জনসাধারণ এবং ক্যাম্প-১৪ এর বলপূর্বক বাস্তচ্যুত…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au