আন্তর্জাতিক

সৌদি আরবে প্রবাসী বাংলাদেশিদের সবধরনের সহায়তা করে যাচ্ছে দূতাবাস

  • 2:13 pm - May 22, 2020
সৌদি আরবে প্রবাসী বাংলাদেশিদের সবধরনের সহায়তা করে যাচ্ছে দূতাবাস

মোঃ ফিরোজ, সৌদি আরব প্রতিনিধি: ২২ মে সৌদি আরবে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে কারণে বাংলাদেশি অভিবাসীদের সকল ধরণের সহায়তায় কাজ করে যাচ্ছে দূতাবাস। কোন প্রবাসীর মধ্যে করোনা আক্রান্ত বা সন্দেহ হলে প্রবাসীদের টেলিফোনে জরুরী স্বাস্থ্য বিষয়ক পরামর্শ দিতে গঠন করা হয়েছে ‘’ডক্টরস পুল’’, যা গত ১১ এপ্রিল থেকে কাজ করে যাচ্ছে। এ ডক্টরস পুল বর্তমানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের এটুআই প্রকল্পের মাধ্যমে প্রবাস বন্ধু কল সেন্টারের সাহায্যে প্রবাসীদের জরুরী স্বাস্থ্য পরামর্শ দিয়ে যাচ্ছে। এ পর্যন্ত ডক্টরস পুলের মাধ্যমে প্রায় ১২ হাজার প্রবাসী বাংলাদেশিকে জরুরী স্বাস্থ্য বিষয়ক পরামর্শ দেয়া হয়েছে বলে জানান দূতাবাসের ইকোনমিক মিনিস্টার ড. আবুল হাসান।

রাষ্ট্রদূত গোলাম মসীহ বলেন, আমরা চেষ্টা করছি যে কোন প্রবাসী করোনা ভাইরাসে আক্রান্ত হলে বা তাঁর করোনা সন্দেহ হলে তিনি যেন বাংলাদেশি চিকিৎসকদের সাথে কথা বলে সঠিক দিক নির্দেশনা গ্রহণ করতে পারেন। রাষ্ট্রদূত জানান সৌদি আরবে বসবাসরত বাংলাদেশি প্রায় ১০০ চিকিৎসক এ ডক্টরস পুলে যুক্ত হয়ে পরামর্শ দিয়ে যাচ্ছেন। এছাড়া এ ডক্টরস পুলে করোনা আক্রান্ত প্রবাসী কোন সাহায্য চাইলে তাকে হাসপাতালে ভর্তিকরাসহ সকল বিষয়ে দূতাবাসের পক্ষ থেকে সাহায্য করা হচ্ছে। প্রবাসী বাংলাদেশিরা দূতাবাসের এ উদ্যোগের জন্য আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন।

রাষ্ট্রদূত আরও জানান করোনা ভাইরাসের কারণে সৌদি আরবে কারফিউ চলমান থাকায় আর্থিক সংকটে থাকা প্রবাসীদের জন্য গত ১৩ এপ্রিল থেকে খাদ্য সহায়তা প্রদান করে যাচ্ছে দূতাবাস ও কনস্যুলেট। এ পর্যন্ত দূতাবাস ও কনস্যুলেট থেকে প্রায় ৯ হাজার বাংলাদেশীকে খাদ্য সহায়তা দেয়া হয়েছে। এছাড়া সৌদি আরবে বসবাসরত বাংলাদেশিদের বিভিন্ন সংগঠন আরও প্রায় ৬ হাজার বাংলাদেশিকে সহায়তা প্রদান করেছে। রাষ্ট্রদূত বলেন, বিপদগ্রস্ত প্রবাসীদের সহায়তা কার্যক্রম চলমান রাখা হয়েছে।

এছাড়া সৌদি আরবে ওমরা পালন করতে এসে আটকে পড়া ১২৪ জন যাত্রীকে দেশে ফেরত পাঠানো হয়েছে বলে রাষ্ট্রদূত জানান।

রাষ্ট্রদূত গোলাম মসীহ জানান, বিভিন্ন কোম্পানিতে কর্মরত বাংলাদেশি শ্রমিকদের খোঁজ খবর রাখা হচ্ছে। অভিবাসী বাংলাদেশিরা যেন চাকুরিচুত না হন সে জন্য চেষ্টা অব্যাহত রয়েছে এবং কোন ক্যাম্পে বাংলাদেশিরা ভাইরাসে আক্রান্ত হলে সে বিষয়ে যথাযথ পদক্ষেপ নেয়া হচ্ছে। উল্লেখ্য সৌদি সরকার বৈধ অবৈধ সকল অভিবাসীদের জন্য করোনা আক্রান্ত হলে বিনামূল্যে চিকিৎসার সুযোগ করে দিয়েছে।

এদিকে সৌদি আরবের সাথে বাংলাদেশের ফ্লাইট বন্ধ থাকায় বিভিন্ন কারণে মারা যাওয়া বাংলাদেশিদের মৃতদেহ দেশে পাঠানো যাচ্ছে না। সৌদি আরবের নিয়মানুযায়ী ৬০ দিনের বেশি হাসপাতালের মর্গে মরদেহ রাখা যায় না। এ অবস্থায় বাংলাদেশ থেকে আত্মীয়দের অনুমতি সাপেক্ষে এ সকল মরদেহ সৌদি আরবে দাফন করা হবে। তবে এখানে দাফন করা হলেও যেসকল প্রবাসী ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড কর্তৃক বৈধভাবে বিদেশে এসেছেন এবং বৈধভাবে কর্মরত ছিলেন তাঁদের পরিবার ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড হতে তিন লক্ষ টাকা আর্থিক অনুদান পাবেন।

এই শাখার আরও খবর

মালয়েশিয়ায় দক্ষ শ্রমিক পাঠানোর জন্য উন্মুখ হয়ে আছে বাংলাদেশ, কর্মীদের রেমিট্যান্সের জোয়ার! রিজার্ভের পালে হাওয়া–

নিজস্ব প্রতিবেদক: মালয়েশিয়ায় দক্ষ শ্রমিক পাঠানোর জন্য উন্মুখ হয়ে আছে বাংলাদেশ। এই শ্রমিকরা স্বল্প খরচে মালয়েশিয়া যেতে পারলে সেখানকার শ্রমিক সংকট নিরসন ও তাদের অর্থনীতিতে…

১০৩ বিলিয়ন ডলার বিদেশি ঋণ রেখে গেছে আওয়ামী সরকার

ঢাকা: আওয়ামী সরকারের শাসন আমলে বাংলাদেশ বিদেশি ঋণে রেকর্ড ভেঙেছে। গত জুন মাস শেষে বিদেশি ঋণ ছাড়িয়েছে ১০৩ বিলিয়ন ডলার। বুধবার (১৮ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের…

ফারাক্কার ১০৯ গেট খুলল ভারত, বন্যাঝুঁকিতে বাংলাদেশের যেসব জেলা

ঢাকা: ভারতের বিহার ও ঝাড়খণ্ডে বন্যার জেরে ফারাক্কা ব্যারেজের ১০৯টি গেট খুলে দিয়েছে ভারত। সোমবার (২৬ আগস্ট) গেট খুলে দেয়া হয়। এতে একদিনে বাংলাদেশে ঢুকবে…

বাংলাদেশকে উল্টো ক্রিকেট শেখাল যুক্তরাষ্ট্র

ক্রীড়া; র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে ব্যবধান ১০। গুটি কয়েক টেস্ট খেলুড়ে দেশের মধ্যে র‍্যাঙ্কিংয়ের পার্থক্যে স্পষ্ট দুই দলের শক্তির ব্যবধানও। যুক্তরাষ্ট্রে আবার ক্রিকেট প্রচলন…

গরমে মরছে মুরগি, ক্ষতির মুখে খামারিরা

অর্থনীতি : চলমান তীব্র দাবদাহে বিপাকে পড়েছেন দেশের পোলট্রি খামারিরা। ঈদের পর থেকে শুরু হওয়া এই তাপপ্রবাহে হিট স্ট্রোকের কারণে প্রতিদিন তাদের মুরগি মারা যাচ্ছে।…

ভিসা ছাড়াই ওমরাহ করতে পারবেন বাংলাদেশিরা : সৌদি রাষ্ট্রদূত

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফ আল দুহাইলান জানিয়েছেন, সাউদিয়া এয়ারলাইন্সে ট্রানজিটের যাত্রী হয়ে বাংলাদেশের নাগরিকরা ভিসা ছাড়াই সৌদি আরবে পবিত্র…

যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞা নিয়ে বাংলাদেশ চিন্তিত নয়: আল জাজিরাকে পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: আগামী বছর অনুষ্ঠিত হতে যাওয়া জাতীয় সংসদ নির্বাচন যেন অবাদ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য হয় তার জন্য বাংলাদেশকে চাপে রেখেছে ওয়াশিংটন। শুধু তাই নয়…

ব্রিকস সম্মেলন এজেন্ডা বাস্তবায়নই এবারের আয়োজনের মূল লক্ষ্য

ঢাকা: এজেন্ডা বাস্তবায়নকে গুরুত্ব দিয়ে দক্ষিণ আফ্রিকায় শুরু হয়েছে ১৫তম ব্রিকস সম্মেলন। এবারের আয়োজনে সবচেয়ে বেশি জোর দেয়া হবে, উন্নয়শীল দেশগুলোতে জোটটির রাজনৈতিক এবং অর্থনৈতিক…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au