সারাদেশ

আশাশুনিতে বড়দল চেয়ারম্যান প্রার্থী জগদীশ’র নির্বাচনী সভা

  • 2:34 pm - February 04, 2021

আহসান উল্লাহ বাবলু সাতক্ষীরা জেলা প্রতিনিধিঃ  আশাশুনি উপজেলার বড়দল ইউপি চেয়ারম্যান প্রার্থী নৌকার মনোনয়ন প্রত্যাশী উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক জগদীশ চন্দ্র সানার নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে ইউনিয়নের বাইনতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কাম সাইক্লােন শেল্টার প্রাঙ্গন এ সভা অনুষ্ঠিত হয়।

ভােদার চদ্র মিস্ত্রীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক ও সাবেক প্রচার সম্পাদক বড়দল ইউনিয়ন পরিষদের নৌকা প্রতীক প্রত্যাশী চেয়ারম্যান প্রার্থী জগদীশ চন্দ্র সানা। প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান পদপ্রার্থী জগদীশ চন্দ্র সানা বলেন, আমি বহু বছর ধরে বড়দল ইউনিয়নের সাধারন মানুষকে সেবা দিয়ে যাচ্ছি।প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সমস্ত উন্নয়ন কর্মকান্ডের সাথে যুক্ত থেকে এলাকায় আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠন কে ঐক্যবদ্ধ্য করে কাজ করে চলেছি।

আগামী নির্বাচনে আমি নৌকা প্রতীক পেয়ে আপনাদের ভোটে নির্বাচিত হতে পারলে জননেত্রী শেখ হাসিনা সরকারের আমার গ্রাম আমার শহর রূপরেখা বাস্তবায়ন করব।বড়দল ইউনিয়নকে দুর্নীতি, সন্ত্রাস ও মাদকমুক্ত করব এবং এই ইউনিয়নকে একটি মডেল ইউনিয়ন হিসাবে গড়ে তুলবো। সম্মানিত অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী।

যুবলীগ নেতা এম এম সাহেব আলির সঞ্চালনায় সভায় শিক্ষক অমলেন্দু নাথ মন্ডল, খুলনা মহানগর স্বেছাসেবকলীগের দপ্তর সম্পাদক ফরিদুজ্জামান ফরিদ, ইউনিয়ন কৃষকলীগের মহিলা বিষয়ক সম্পাদক হাফিজা খাতুন তমা, ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান ডালিম, চিত্তরঞ্জন সরকার, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আবু রায়হান সুমন প্রমুখ বক্তব্য রাখেন।

এই শাখার আরও খবর

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…

এমপির নাম ভাঙিয়ে নূরপুরে শিপন বাহিনীর তাণ্ডব: ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে হত্যার হুমকি

নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের নূরপুর রিকাবী বাজার এলাকায় নব্য এক সন্ত্রাসী বাহিনীর হাতে জিম্মি হয়ে পড়েছে সাধারণ মানুষ। মুন্সীগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য কামরুজ্জামান রতনের…

মনিরুলের রুম থেকে ২৫ কোটি টাকা লুট প্রধান অভিযুক্ত এখন ডিএমপির প্রভাবশালী কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে ব্যয় করার জন্য গত ২০২৪ সালের ৩ আগস্ট শেখ হাসিনার কাছ থেকে ২৫ কোটি টাকা এনে নিজের কক্ষে রেখেছিলেন…

কোনাবাড়ী থানা পুলিশের রোষানলে পড়ে মামলায় ফাঁসানোর অভিযোগ, পুলিশের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা!

* পুলিশ, সোর্স, ও কথিত সাংবাদিক মিলে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মামলায় ফাঁসিয়ে নগদ অর্থ ডাকাতি, জুলাই বিপ্লবের পর বিচারের দাবিতে ক্ষতিপূরণের মামলা করেও হয়রানির শিকার ভুক্তভোগী!…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সেহরি বিতরণ

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট: রোহিঙ্গাদের মাঝে মাহে রমজান উপলক্ষ্যে বিশেষ খাদ্য দ্রব্য বিতরণ

নিজস্ব প্রতিবেদক : Maybank Islamic Berhad অর্থায়নে MERCY Malaysia, ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট ও কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি হাকিমপাড়ার স্থানীয় জনসাধারণ এবং ক্যাম্প-১৪ এর বলপূর্বক বাস্তচ্যুত…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au