সারাদেশ

সাপাহারে আধুনিক প্রযুক্তিতে গরু হৃষ্টপুষ্টকরণ প্রশিক্ষণের উদ্বোধন

  • 9:43 am - February 03, 2021

সোহেল চৌধুরী রানা, সাপাহার (নওগাঁ) প্রতিনিধিঃ প্রাণিসম্পদ অধিদপ্তরাধীন আধুনিক প্রযুক্তিতে গরু হৃষ্টপুষ্টকরণ প্রকল্পের আওতায় নওগাঁর সাপাহারে তিনদিন ব্যাপী প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার উপজেলা প্রাণিসম্পদ চত্ত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনদিন ব্যাপী এ প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কল্যাণ চৌধুরী। এতে সভাপতিত্ব করেন নওগাঁ জেলা প্রাণিসম্পদ অফিসার মোঃ মহির উদ্দিন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে প্রকল্প পরিচালক ডাঃ প্রাণকৃষ্ণ হাওলাদার, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস সরকার উপস্থিত ছিলেন।

এসময় প্রধান অতিথির বক্তব্যে ইউএনও কল্যাণ চৌধুরী বলেন, এধরনের প্রশিক্ষণের মাধ্যমে সাপাহার উপজেলায় প্রাণিসম্পদ সেক্টর ভবিষ্যৎ কর্মক্ষেত্র এবং বেকার যুবকদের আস্থা হিসেবে গড়ে উঠবে।

প্রকল্প পরিচালক ডাঃ প্রাণকৃষ্ণ হাওলাদার বলেন, এই প্রশিক্ষণের মাধ্যমে সবাই ক্ষুদ্র ক্ষুদ্র উদোক্তা হিসেবে গড়ে উঠবেন। এই প্রকল্পের আওতায় কৃমিনাশক ট্যাবলেট, ভিটামিন এবং মিনারেল পর্ববর্তীতে বিতরণ করা হবে বলে জানান তিনি।

অনুষ্ঠানটি সঞ্চালনা কালে উপজলা প্রাণীসম্পদ অফিসার (ভারপ্রাপ্ত) আশীষ কুমার দেবনাথ বলেন, প্রথম ব্যাচে ২৫ জন সুফলভোগী খামারীদের নিয়ে তিনদিন ব্যাপী এ প্রশিক্ষণটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। পরবর্তীতে আরো ১০০ জন খামারীদের নিয়ে চলতি অর্থবছরে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে। প্রশিক্ষণ গ্রহনের মাধ্যমে খামারীরা গরু হৃষ্টপুষ্টকরণে আগ্রহী এবং স্বাবলম্বী হবে বলে আশা ব্যক্ত করেন তিনি।

এই শাখার আরও খবর

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…

এমপির নাম ভাঙিয়ে নূরপুরে শিপন বাহিনীর তাণ্ডব: ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে হত্যার হুমকি

নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের নূরপুর রিকাবী বাজার এলাকায় নব্য এক সন্ত্রাসী বাহিনীর হাতে জিম্মি হয়ে পড়েছে সাধারণ মানুষ। মুন্সীগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য কামরুজ্জামান রতনের…

মনিরুলের রুম থেকে ২৫ কোটি টাকা লুট প্রধান অভিযুক্ত এখন ডিএমপির প্রভাবশালী কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে ব্যয় করার জন্য গত ২০২৪ সালের ৩ আগস্ট শেখ হাসিনার কাছ থেকে ২৫ কোটি টাকা এনে নিজের কক্ষে রেখেছিলেন…

কোনাবাড়ী থানা পুলিশের রোষানলে পড়ে মামলায় ফাঁসানোর অভিযোগ, পুলিশের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা!

* পুলিশ, সোর্স, ও কথিত সাংবাদিক মিলে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মামলায় ফাঁসিয়ে নগদ অর্থ ডাকাতি, জুলাই বিপ্লবের পর বিচারের দাবিতে ক্ষতিপূরণের মামলা করেও হয়রানির শিকার ভুক্তভোগী!…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সেহরি বিতরণ

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট: রোহিঙ্গাদের মাঝে মাহে রমজান উপলক্ষ্যে বিশেষ খাদ্য দ্রব্য বিতরণ

নিজস্ব প্রতিবেদক : Maybank Islamic Berhad অর্থায়নে MERCY Malaysia, ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট ও কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি হাকিমপাড়ার স্থানীয় জনসাধারণ এবং ক্যাম্প-১৪ এর বলপূর্বক বাস্তচ্যুত…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au